somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুক্রবার জুম্মার নামাজের সময়ে গ্রামীণফোনের সর্বনিম্ন কলরেট কী জন স্বার্থে ?

২৪ শে মার্চ, ২০১২ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুক্রবার জুম্মার নামাজের সময়ে গ্রামীণফোনের সর্বনিম্ন কলরেট কী জন স্বার্থে ? নাকি কিছু মানুষকে শুক্রবারের জুম্মার নামাজ পড়ায় নিরুৎসাহিত করছে গ্রামীণফোন? গ্রামীণফোন গণমানুষের ফোন না হয়ে নাম দিয়েছে হারামীর ফোন। সুতরাং যথা সম্ভব দূরে থাকুন।
বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ হলেও জনসংখ্যার দিক দিযে মুসলিম ধর্মের লোক সংখ্যা ৮৩.৩%। আর মুসলিম প্রধান দেশ হিসেবে সপ্তাহের শেষ দিন অর্থাৎ শুক্রবারটি অন্যান্য দিনের তুলনায় বিশেষ তাৎপর্য বহন করে মুসলমানদের জন্য। কথায় বলে শুক্রবার দিনটি হলো গরীব মুসলমানদের হজ্বের দিন। এই দিনে যে সকল মুসলমান দৈনিক ৫ ওয়াক্ত নামাজ নাও পড়েন তারাও শুক্রবারের জুম্মার নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন। শিশু থেকে তরুন-যুবা বৃদ্ধ নির্বিশেষে অধিকাংশ মুসলমান হাজির হন মসজিদে নামাজ পড়ার জন্য। আর এর জন্য জুম্মার নামাজের আযান দেবার পর থেকেই প্রস্তুতি নিতে থাকেন। অথচ
প্রতি শুক্রবার জুম্মার নামাজের আজান প্রচারিত হবার সাথে সাথে অর্থাৎ ১২:৩০ মিনিট থেকে পর্যায় ক্রমে গ্রামীণফোন তাদের কল রেট সর্ব নিম্ন পর্যায়ে নিয়ে আসেন। ফলশ্রুতিতে কিছু সুবিধাবাদী মুসলমান মসজিদে আসার পরিবর্তে গ্রামীণফোনে কথা বলতে বেশী আগ্রহী হন। গ্রামীণফোন কোন এক বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য ১২:৩০ মিনিট থেকে দুপার ২;০০ মিনিন পর্যন্ত ১:৫০ পয়সা মিনিটের ট্যারিফ ০.৬০ পয়সা থেকে পর্যায়ক্রমে সর্বনিম্ন পর্যায় অর্থাৎ ০,২৫ পয়সায় নামিয়ে আনে। আর এই সুযোগটি ব্যবহার করার জন্য অনেকে শুক্রবারের নামাজকে পরিহার করে কথা বলার কাজে ব্যবহার করে। যার কারণে শুক্রবারের নামাজ পড়ায় নিরুৎসাহিত হযে পড়ছেন অনেকে। যদিও গ্রামীণফোন রাত ১২:৩০ মিনিট থেকে সকাল ০:৭টা পর্যন্ত এই সুযোগ দিয়ে যুবক যুবতীদের ঘুমের ব্যাঘাৎ ঘটিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। অনেকে হয়তো বলবেন যারা প্রকৃত নামাজী তারা এই লোভে পাঁ দিবেন না, এবং নামাজ ছেড়েও দিবেনা। এটা সত্যি তাবে আমি তাদের কথা বলছি না, বলছি তাদের কথা যারা বিনা পয়সার খিচুরির জন্য নামাজ ছেড়ে দিতে কুণ্ঠাবোধ করে না। শুক্রবার নামাজের পরে খিচুরি বিতরণের ব্যবস্থা থাকলে অনেকেই শুধু ফরজ ২ রাকাত নামাজ পড়েই লাইনে দাড়ান খিচুরির জন্য। অথচ ৪ রাকাত বাদাল জুম্মা পড়া ওয়াজিব।

গ্রামীণফোনের এই সর্ব নিম্ন কলরেটের ফাঁদে ফেলে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে তেমনি শুক্রবার মুসলমানদের জন্য একটি পবিত্র দিনে বিশেষ সময়ে সর্বনিম্ন কল রেটের সুযোগ দিয়ে ধর্মীয় উপাসনা থেকে বিরত রাখছে কতিপয় যুবক ও তরুনদের যাতে করে তারা নষ্ট করছে তাদের ধর্মীয় স্বাস্থ্য। যদি শুক্রবারের মতো পবিত্র দিনে গ্রামীনফোন সর্ব নিম্ন কল রেটের সুযোগ দিয়ে নেকী হাসেলের মহতী উদ্দ্যোগ নিতে চান তা হলে তারা শুকৃবারের জুম্মার নামাজ পড়ার শেষে অর্থৎ বিকাল ২:০০ থেকে ৫:০০ পর্যন্ত যে কোন সময়ে এক ঘন্টা এই শুযোগ দিতে পারে। তাতে করে তাদের উদ্দেশ্য সাধিত হবে এবং অন্য দিকে তরুন যুবাদের নামাজ পড়ায় বিঘ্ন না ঘটাবার জন্যও সওয়াব হাসিল করতে পারে। আর তখনই গ্রামীণ ফোন হবে আমার ফোন এবং সবাই এর কাছাকাছি থাকবে। তা না হলে গ্রামীণফোনকে সবাই বলবে হারামীর ফোন আর থাকতে বলবে দূরে।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:০৯
৫০টি মন্তব্য ৪৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে মমতা দিদি নিশ্চিত জিতে যেতেন যদি..

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৪৯


আগামীকাল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপ। গোটা রাজ্যে এখন যে উত্তাপ চলছে, সেটা এপ্রিলের গরমকেও হার মানাচ্ছে। এক দিকে মমতা ব্যানার্জি, তৃণমূলের সর্বোচ্চ নেত্রী, টানা তৃতীয় মেয়াদের পর চতুর্থবারও... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশি দৃষ্টিতে পশ্চিমবঙ্গের নির্বাচন ও ভারতের হিন্দুরাষ্ট্র হয়ে ওঠার প্রচেষ্টা

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১:০৬


কাল থেকে দুই ধাপে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতি ভারতের কেন্দ্রীয় শাসনক্ষমতা ও মতাদর্শ দ্বারা যেমন প্রভাবিত, তেমনি এর প্রতিক্রিয়া বাংলাদেশেও প্রতিফলিত হয়। ভারতে যখন হিন্দুত্ববাদী জাতীয়তাবাদী... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৬

লিখেছেন রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:২৩



আমার নাম শাহেদ। শাহেদ জামাল।
আজ আপনাদের বলবো আমার জেল জীবনের কথা। জেলখানার খাবারের মান ভালো না। ফালতু খাবার। একদম ফালতু। এত ফালতু খাবার হয়তো আপনি জীবনে খান... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৫০

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৩ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৫৯



একটি সাইকেলের জন্য কন্যা অনেক দিন ধরে অপেক্ষা করছে। সে মাটির ব্যাংকে টাকা জমিয়েছে।


ক্লাস ওয়ানে উঠলে তাকে বাই সাইকেল কিনে দেবো বলেছিলাম।

তো একদিন গেলাম, দেখলাম কিন্তু কিনলাম না।... ...বাকিটুকু পড়ুন

×