আমার প্রিয় পোস্ট

দু:খ বিলাসিতা

০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪০

শেয়ার করুন:                   Facebook

দু:খ আমার বিলাসিতা
দু:খ আমার আঁচলে পাতা।
দু:খ আমার পায়ের মল
দু:খ আমার রেশমী চূড়ির রিনঝিনি সুরের ছল।
দু:খ আমার বৃষ্টি ভেজা কদম ফুল
দু:খ আমার সুখের জলে ধোয়া কাজল।
দু:খ আমার বেলীর মালা খোঁপায় জড়ানো
দু:খ আমার বিরহী পূর্ণিমায় রাত জাগানো।
দু:খ আমার ভালোবাসায়
দু:খ আমায় কত নিশি অঝোরে কাঁদায়।
দু:খ আমার তবু একান্ত আপন
দু:খ আমায় জড়িয়ে থাকে সারাটাক্ষন
দু:খের সাথেই তাই করি জীবন জাপন।

 

 

  • ৭৩ টি মন্তব্য
  • ৪০৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪৩
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: "দু:খ আমায় জড়িয়ে থাকে সারাটাক্ষন "
এত দুঃখে চোখ ভিজে ক্যান? অবশ্য চোখদুটি খুব সুন্দর। দেখলে মনে হয় দেখতে থাকি, ঠিক যেনো গরুর মতো!

কি খুশী?
২. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪৫
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: কি জ্বালা... আপনের আবার কি হইলো?
৩. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪৬
comment by: জয়িতা বলেছেন: চোখ যেমনই হোক না কেন, রমনীর জলে ভেজা চোখ সবসময়ই সুন্দর।সুন্দর চোখে তাকিয়ে দেখো!
৪. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪৭
comment by: জয়িতা বলেছেন: নতুন করে কিছুই হয়নি।এই তো অামি।
৫. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৪৭
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: কি মিয়া মন খারাপ করলা কেন?
৬. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫০
comment by: অচেনা বাঙালি বলেছেন: দুঃখ না চাইলেও দুঃখ পিছু ছড়েনা।
তার্পরেও,
দুঃখ করো জয়
হারমানা আর নয়।
৭. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫১
comment by: জয়িতা বলেছেন: মন ভিজে যায়
নোনা জল গড়ায়।
তবু তাকে খুঁজি
কষ্টে দু'চোখ বুজি।
৮. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫২
comment by: প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: সুখ আমার একান্ত আপন
সুখ আমায় জড়িয়ে থাকে সারাটাক্ষন
সুখের সাথেই তাই করি জীবন জাপন।


এরম লিকবেন... ওকেইজ?
৯. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫৩
comment by: জয়িতা বলেছেন: ভালোবাসা দু:খ জানে
হার মানা তাই কি মানে?
১০. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫৩
comment by: জোনাকি বলেছেন: জতা
তুমার আবার কি হইল?
তুমি এই দুক্কু নিয়া পুষ্টান শুরু করলা যে?

তাই ভালো হইছে!
তুমার কাছে একটা পারমিশন চাই?
১১. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫৫
comment by: অচেনা বাঙালি বলেছেন: হইছে কি?
১২. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫৫
comment by: জয়িতা বলেছেন: ওকেইজ@প্রত্যুৎপন্নমতিত্ব
এরম লিখলে ত মন খারাপ হয়ে যায়।তখন হাসবেন কেমনে?
১৩. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫৬
comment by: জয়িতা বলেছেন: কি পারমিশান?@জোনাকি
কিছু হয় নাই রে অচু।মনটা হু হু করতাছে।
১৪. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ১:৫৮
comment by: জোনাকি বলেছেন: তুমার কাব্য খানা নিয়ে আমি একটু গবেষনা করতে চাই!
১৫. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:০১
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: জুনাক দেখি দিন দিন গাছে উঠাতাছে!
১৬. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:০৩
comment by: জোনাকি বলেছেন: উদা
আমি কি আগে গাছে ছিলামনা?
১৭. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:০৪
comment by: জয়িতা বলেছেন: গবেষনা?কি গবেষনা করবা?কর।পারমিশান লাগব না।গাছে উঠলে কইলাম পা ভাঙ্গব।তখন তুমি যখন হা--- সবাই দেখব।
১৮. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:০৬
comment by: সাবাহ্ বলেছেন: ১.একটা ভুল হয়েছে,মাফ করবেন আশা করি।জীবন জাপন বানান হবে 'যাপন'।অপূর্ব হয়েছে।৫
১৯. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:১০
comment by: অন্ধকার বলেছেন: তুমি তো বড়ই দুঃখী! ভালো থেকো।
২০. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৭
comment by: অন্যরকম বলেছেন: জতার কি ডায়রিয়া? এত দুঃখ কেন? স্যালাইন খাও!
২১. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৯
comment by: জোনাকি বলেছেন: দুক্কু আবার বালতি ভারে ছিড়ে কাথা
কাচতে গেলেই মাজাই লাগে ব্যাথা
দুক্কু আমার টয়লেটের ১ ঘন্টার মল
কোষ্টকাঠিন্যে আজ আমি বড়ই দূর্বল
দুক্কু আমার আকবরের হাত পাখার বাতাসের
গরম ভাতের পূর্নিমার হাতের পুটির ঝোল
দুক্কু আমার বর্ষার হাটু কাদার পথ
আছাড় খেয়েছে যে বুঝেছে হুইলের কত দাম
দুক্কু আমার পেয়াজ কাটা চোখের জল
ডালের মধ্যে নাকের পানি চোখের জল
দুক্কু আমার মাথার চুলে জট বাধানো
চিরুনি দিয়ে আচরাটতে আমার নাম ভুলানো
দুক্কু আমার ভালো বাসা
পানির পাইপ তাই ফাটা
দুক্কু আমাই চাইপ্পা রাখে সারাক্ষন
মেনকার চিপাই তাই আমার ফাপড় ভাঙ্গন!
২২. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:১৯
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: অনুয, স্যালাইন নিয়া মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ কবে হইলা?
২৩. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:২১
comment by: জয়িতা বলেছেন: ধন্যবাদ সাবাহ।
@অন্ধকার, সবারই দু:খ আছে।তাই অন্ধকার আছে।
@অনু, ডাইরিয়া হইলে কি আর বল্গাইতাম?তাইলে তো বদনা নিয়া থাকতাম, আর বদনা নিয়া ছড়া লিখতাম।
২৪. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:২২
comment by: জোনাকি বলেছেন: অনু
তুমি কি সাস্থকর্মি সবুজছাতা হইলা নাকি?
তুমার ব্যাগেতো সব সময় স্যালাইন আর পিল থাকে !
২৫. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:২৩
comment by: তুষারমানব বলেছেন: হুমমম...দুঃখজনক/জননী কবিতা।
২৬. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:২৩
comment by: আবুফয়সাল আহমেদ বলেছেন: এটা কি একান্ত অনুভব? ৫
২৭. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:২৩
comment by: অন্যরকম বলেছেন: একমুঠ গুড়, তিন আঙুলের একচিমটি লবণ, আধা লিটার পানিতে .... ঘুটা....!!!
ফ্রি ট্রিটমেন্ট করতাছি!!
২৮. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:২৩
comment by: প্রচেত্য বলেছেন: পড়লাম, জানলাম দু:খ বিলাসিতা, সবকিছুই যা ঘটে যায়,যা ঘটার অপেক্ষায়
২৯. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:২৪
comment by: জয়িতা বলেছেন: জোনাক, কবতে লেইখা ত ফাটাই দিলা।তয় মাইনকার চিপা কই পাইলা?
অনুরে, পেটে খুদা, স্যালাইন খাইয়া কি অইব?
৩০. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:২৬
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: অনুয, তুমি সবুজ ছাতায় যুগ দিছো, ভালো। দেইখো এই সব বেচতে গিয়া উল্টা পাল্টা কারনে গ্রামবাসীর দাবড় খাইয়ো না।শহরের মাইনষের পেয়ার আর গ্রামবাসীর পেয়ার কিন্তুক ফাড়াক আছে।এককালে আমিও পেয়ার দেনেওয়ালা দলে আছিলাম কিনা!
৩১. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:২৬
comment by: জয়িতা বলেছেন: তাসু আমারে জননী বানাইলা?
একান্ত অনুভব বলেই তো একান্ত অাপন।@আবুফয়সাল।
অনু, জোনাক তোমারে পিলের কতা কয় কেন?এইগুলা কবে শুরু কললা?
৩২. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:২৭
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: হাতের ৫ তো দিয়া ফেলাইছো, জুনাকরে কোনটা দেই?
৩৩. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:২৯
comment by: জোনাকি বলেছেন: উদা
তুমার মত লিডার আমার মাথার উপর থাকলেই চলব!
৩৪. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৩৩
comment by: জয়িতা বলেছেন: উদা, জোনাকের মাথার উপর উঠতে কয়!অনু কি পিল বেচতে গেল নি?পোলাডা রোজার দিনে মাইর খাইব।হের লাইগা দোয়া কর।
৩৫. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৭
comment by: জোনাকি বলেছেন: জতা
আরে মাথার উপর মানে আমার মাথার উপরের ডালে!(উদা হাফ প্যান্ট পইর আবার)
৩৬. ০৮ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৯
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: আমগাছ তো ভাইঙ্গা যাইবো!
৩৭. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০১
comment by: জয়িতা বলেছেন: হি হি হি.....উদা কি হাফপ‌্যান্ট না পইরাই গাছে উঠবার আইছে?হেয় কি ন্যাং...বাবা?জোনাক, ফটুক তুইল্লা খালেসুরে পাডাও।
৩৮. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৩
comment by: উদাসী স্বপ্ন বলেছেন: আমি জিন্স পইড়া লইছি! আর আমার ইজ্জতের দিকে কেউ হাত বাড়াইবেন না! বান্দরেরও ইজ্জত আছে!
৩৯. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০৪
comment by: জোনাকি বলেছেন: আরে জতা
দেখনা উদার লুঙ্গির কাহিনী?
আমি লুঙ্গি ছাইড়া হাফ প্যান্ট পরতে কইছি!
আর ছি ছি!কি কও জতা! ফাটুক তুলতে যামু কেন?



উদা আম সুন্দরি গাছে উঠব তো!(সুন্দরবনের)
৪০. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১০
comment by: জয়িতা বলেছেন: উদা বলে জিন্স পরছে।কেন উদার লুঙ্গি কি বান্দর লইয়া গেছে নাকি খালে...নিছে??খুঁইজা পাইতেছ না?
৪১. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১২
comment by: জোনাকি বলেছেন: জতা
আমি ইজ্জত নিয়া কথা কমুনা!
বালা যায় না কখন কার ইজ্জতের উপর হামলা হয়!
৪২. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১৩
comment by: খালেদা আকতার বলেছেন: িঠক ব েলছ , জতা
৪৩. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১৭
comment by: অচেনা বাঙালি বলেছেন: খালেদা ভাবি,
লুঙ্গি ট কি কর্ছেন?
৪৪. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:১৮
comment by: জয়িতা বলেছেন: খালেদা, কোনটার কথা বলছেন?আমার পোষ্টে আসছেন বইলা বড়ই খুশি হলাম।
জোনাকরে কি মিছিল করতে কমু?
উদা লইজ্জা পাইছে।
৪৫. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২০
comment by: জয়িতা বলেছেন: অচু, পিল বেচা শেষ অইল নাকি খালেদা ভাবিরে দেইখা চইলা আসলা?আইচ্ছা খালেদা ভাবি কবে অইল?উদা কিছু কয় না কেন?
৪৬. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২১
comment by: জয়িতা বলেছেন: থুক্কু অচু ত পিল বেচতে যায় নাই।থুক্কু!!!!!
৪৭. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২৩
comment by: অচেনা বাঙালি বলেছেন: জতা আমি বিলুন বেঁচি
৪৮. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২৪
comment by: কালপুরুষ বলেছেন: জয়িতার দুঃখ দেখি হাওয়ার বেগে ছোটে
সেদ্ধ ভাতের ফেনার মত টগবগিয়ে ফোটে।
৪৯. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২৪
comment by: জোনাকি বলেছেন: জতা
আমি বান্দর তই বলদ না!
ইজ্জত নিয়া আমি বেশী কথা কমু না!
এইটা ডেনজারাস বিষয়!
৫০. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২৫
comment by: জয়িতা বলেছেন: দু:খ কি হাওয়ার বেগে ছোটে?নাহ্।@কালপুরুষ
৫১. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২৭
comment by: জয়িতা বলেছেন: জোনাক, তয় তুমি কও অচু কি কয়?উদারে মাইর দেও।হেয় আমগো কইলো না কেন?
৫২. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:২৮
comment by: ব্লুজ বলেছেন: দু:খ আমার মন চাইলেও ৫ এর বেশী দিতে অক্ষম
৫৩. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩০
comment by: জয়িতা বলেছেন: ধন্যবাদ, ব্লুজ।
৫৪. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩০
comment by: খালেদা আকতার বলেছেন: জানােনার সময় হইেল উদাসু েতামেেদর জানােব
৫৫. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩২
comment by: জয়িতা বলেছেন: খালেদা ভাবি, ঘটনা খুইলা বল।
৫৬. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩৪
comment by: কালপুরুষ বলেছেন: দুঃখ মানেইতো দীর্ঘনিঃশ্বাস। আর দীর্ঘনিঃশ্বাস তো হাওয়া হয়েই বের হয়। তবে সেই হাওয়ার বেগ আবেগ দ্বারাই নিয়ন্ত্রিত। কারো কম কারো বেশী।
৫৭. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩৬
comment by: জোনাকি বলেছেন: কালু ভাই এর কমেন্টে ৫!!
৫৮. ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৩৭
comment by: জয়িতা বলেছেন: দীর্ঘশ্বা:স কোথায় হারায়, চোখের জল হারায়?নিজের কাছেই তো থেকে যায়।আবার হয়ত ফিরে আসে।
৫৯. ০৮ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১০
comment by: তােরক মাহমুদ বলেছেন: খুবই সুন্দর।
৫ দিলাম।
তবে বেশি দুঃখ করবেন না। ভালভাবে হাতড়িয়ে দেখুন! সুখ অবশ্যই খুঁজে পাবেন।
৬০. ০৮ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:১২
comment by: মানুষ বলেছেন: দুঃখ আমার মোবাইলে, কারণ "দুঃখিত এই মুহুর্তে ...
৬১. ০৯ ই অক্টোবর, ২০০৭ সকাল ১১:৫৩
comment by: জয়িতা বলেছেন: মানু, তাও ভালো দু:খ তোমার মোবাইলে, দেখ আবার বুক পকেট থেকে বুকের ভিতর না চলে যায়!
ধন্যবাদ, তারেক।সুখ ত খুঁজে বেড়াই সারাক্ষন।
৬২. ২২ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৩২
comment by: মনের কথা বলেছেন: দুঃখ আমার রোজ সন্ধ্যায় আসে
দুঃখ আমায় বড়ই ভালবাসে।
দুঃখ সাথে রোজ সন্ধ্যায় পান
দুঃখ আমার মন কাঁদানো গান।
দুঃখ আমার একলা বসে থাকা
দুঃখ আমার জীবন গাড়ির চাকা।
৬৩. ২২ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৪০
comment by: জয়িতা বলেছেন: বাহ্ সুন্দর লিখেছ ত @মনের কথা।৫ দিলাম।
৬৪. ২২ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৪২
comment by: দুঃখবিলাস বলেছেন: দুঃখ হোক সর্বশেষ শান্তি, সর্ব সুখের মর্ম
দুঃখেই হয় বেঁচে থাকা, যাই হোক সবার কর্ম।
৫ এবং প্রিয় পোস্ট।
৬৫. ২২ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৪৭
comment by: জয়িতা বলেছেন: ধন্যবাদ দু:খবিলাস, সুন্দর মন্তব্যের জন্য।
৬৬. ০৬ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৩১
comment by: দেবদারু বলেছেন: ..... অতঃপর দুঃখই আমৃত্যু সঙ্গী.......... ৫!
৬৭. ০৬ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৩২
comment by: দেবদারু বলেছেন: ওহ্ হো......... বলতে ভুলে গেছি....... ছবিটা দারুন!
৬৮. ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৯
comment by: রাশেদ বলেছেন: আবে! এইডায় দেখি আগেই রেটিং কইরা গেছি, কিন্তু কিছু কই নাই!! তা দুঃখের পালা কি শেষ হইছে?
৬৯. ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫২
comment by: জয়িতা বলেছেন: ধন্যবাদ, দেবদারু
@রাশু,দু:খের সাথেই জীবন যাপন, দু:খ কি আর শেষ হয়?কিছু কও নাই দেইখা মাইন্ড খাইলাম।
৭০. ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৭
comment by: রাশেদ বলেছেন: হা হা! মাঝে মাঝে ব্যস্ত থাকি, তখন খালি রেটিং দিয়া যাই, কথা কওয়ার সময় পাই না। এ কুন ঝামেলা শুরু হইল সাদিয়ারে লইয়া!!
৭১. ০৬ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৫৭
comment by: এলোমেলো বলেছেন: দু:খ আমার সাথেই আছে তবু তেখ দুখী আমি নইকো
৭২. ০৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪১
comment by: নিলা বলেছেন: kosto keo je eto sundor vabe futiye tola jay seta apnar lekhay sundor vabe prokash pelo. +5
৭৩. ১০ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:২২
comment by: প্রণব আচার্য্য বলেছেন: দুঃখ আমার তবু একান্ত আপন----

জয়িতা, দুঃখ যাদের আপন হয়
তাদের নিকট দুঃখ সম্ভবত বিলাসিতা নয়।

ছড়াটা ভালো হয়েছে

 

 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ২৭১১৩