শুধু তোমার জন্য

১১ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৩৪

শেয়ারঃ
3 0



তোমাকে স্পর্শ করতে গিয়েও কতবার যে আমি
গুটিয়ে নিয়েছি হাত, সে-কথা আমার ঈশ্বর জানেন।
তোমাকে আমার ভালোবাসার কথা বলতে গিয়েও
কতবার যে বলিনি, সে-কথা আমার ঈশ্বর জানেন।

তোমার হাতের মৃদু কড়া - নাড়ার শব্দ শুনবার জন্য
দরোজার সঙ্গে চুম্বকখন্ডের মতো আমার কর্ণযুগলকে
গেঁথে রেখেছিলাম।কোনো নির্জন মধ্যরাতে তুমি এসে
ডেকে বলবে:"এই যে ওঠো, আমি এসেছি, আ-মি"।
আর আমি এ-কী শুনলাম, এ-কী শুনলাম, এমৎ উল্লাসে
নিজেকে ছুঁড়ে দিচ্ছি তোমার উদ্দেশ্যে - ঠিক এরকম
একটি দৃশ্যের কথা কতবার যে আমি মনে মনে
কল্পনা করেছি, সে-কথা শুধু আমার ঈশ্বর জানেন।

আমার ঈশ্বর জানেন, আমার চুল পেকেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন, আমার জ্বর এসেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন, আমার মৃত্যু হবে তোমার জন্য।
তারপর ঐ ঈশ্বরের মতো কোনো একদিন তুমিও জানবে,
আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধুই তোমার জন্য।

নির্মলেন্দু গুণ
(কবিতাটা পড়ার পর থেকে দুদিন ধরে মাথায় ঘুরছে তাই মাথা থেকে সরানোর চেষ্টা করলাম)

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৪৪
ভুইয়া বলেছেন: আমি সরাতে পারিনি... তাই ডায়রিতে লিখে রেখেছিলাম... আজ অনেক দিন পরে দেখে খুব ভালো লাগলো... কাল আমি একটা দিতে চেষ্টা করবো... আশা করি ভালো লাগবে... সমস্যা একটাই... আমি বাংলা টাইপ করতে পারিনা... ভার্চুয়াল কিবোর্ড ব্যবহার করে... খুব কষ্ট হয়... তবুও চেষ্টা করবো...
২. ১১ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫২
ইলা বলেছেন: নির্মলেন্দু গুনের কবিতার খুব ভক্ত মনে হচ্ছে। খুব ভাল।
৪. ১১ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫৪
মানবী বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ জয়িতা।
৫. ১১ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫৬
জয়িতা বলেছেন: কখন যে কার কবিতা হঠাৎ ভালো লেগে যায়!কিছু কিছু মাথায় ঘুরাঘুরি করে@ইলা
@ভুইয়া, ধন্যবাদ, চেষ্টা করলেই হবে,আমিও আগে বাংলা টাইপ পারতাম না।
৬. ১১ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫৮
ভুইয়া বলেছেন: @ইলা: নির্মলেন্দু গুনের কবিতা কিনা জানিনা... আমি যা কিছু সুন্দর, সরল, সত্য... সব কিছুর ভক্ত... কবিতা ভালো লাগে... তাই সংগ্রহ করেছি কিছু... আমার নিজস্ব creativity নাই...তাই হয়তো খুব ভালো লাগে... অন্যের সুন্দর creation...
৭. ১১ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:০১
ভুইয়া বলেছেন: @জয়িতা: চেষ্টা করে চলেছি... করে যাবো... না করলে... আম্মু বকবে...:-)
৮. ১১ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:০১
জয়িতা বলেছেন: @ভাস্কর, ধন্যবাদ।
@মানবী, আপনার লেখার ভক্ত আমি, কমেন্ট দেখলেই ভালো লাগে।পরশু রাতে একজন ফোন করে বলল "কি কর?"বললাম"বারান্দায় বসে আছি।""এত রাতে বারান্দায় কি কর?""কবিতা পড়ছি"বলে কি কবিতা?শুনাও।শুনে বলল, "এই লোক এই কবিতা কেন লিখল?সমস্যা কি?এরা কেন যে মানুষের অনুভুতি নিয়ে এমন করে!"
বুঝেন অবস্থা!আমি বললাম, থাক তোমাকে শোনানো ভুল হয়েছে।
৯. ১১ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:০৩
আনিকা বলেছেন: হুমম... এই কবিতাটা আমার খুব পছন্দের.....
১০. ১১ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:০৫
চানাচুর বলেছেন: ওরে বাবা! কি জিনিস লিখেছে ম্যাডাম!
অনেক ৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫৫
১১. ১১ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:১৯
জয়িতা বলেছেন: @চানাচুররররররররর!!!!!আমি লেখি নাই।নির্মলেন্দু গুণ লেখছে।
@আনিকা, খুশি হইলাশ, তয় দাওয়াত কবে?
১২. ১১ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:২৭
নাঈম বলেছেন: @জয়িতা, আমি সাধারণত কবিতা পড়িনা, কারণ কবিতা বুঝার মত ধৈর্য্য আমার কখনই ছিলনা। কিন্তু সামহোয়্যার এর সদস্য হওয়ার পর থেকে এখানে পোষ্ট করা অনেক কবিতা পড়ছি, ভালই লাগে। আপনার এই কবিতাটাও সুন্দর হয়েছে। যদিও কবিতাটি আপনি লিখেননি, তারপরেও এই অসাধারণ কবিতা এখানে শেয়ার করার জন্য আপনাকে অনে...............ক ধন্যবাদ। ভালো থাকবেন।
৫।
১৩. ১১ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:৪৪
নিঃশব্দ শিশির! বলেছেন: কি করি আমিও যে ভক্ত তার খুব না হলেও কম না
তবে লিখেছেন সাহস করে
১৪. ১১ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:৫২
জয়িতা বলেছেন: @নাইম, @নিঃশব্দ শিশির,শুকরিয়া।
১৫. ১১ ই নভেম্বর, ২০০৭ সকাল ১১:৫৪
ভুইয়া বলেছেন: @নিঃশব্দ শিশির!: ভাই আমি নিঃশব্দ কি করে হলাম?...হিহিহি... অবাক হলেন... আসলে... আমার pet name "শিশির"...তাই মজা করলাম...
১৬. ১১ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:০১
আন্ধার রাত বলেছেন: "একটি দৃশ্যের কথা কতবার যে আমি মনে মনে
কল্পনা করেছি, সে-কথা শুধু আমার ঈশ্বর জানেন।"

আচ্ছা এই দৃশ্যটা কি? খুব দেখতে মন চায়!
১৭. ১১ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১২:০৪
জয়িতা বলেছেন: "কোনো নির্জন মধ্যরাতে তুমি এসে
ডেকে বলবে:"এই যে ওঠো, আমি এসেছি, আ-মি"।
আর আমি এ-কী শুনলাম, এ-কী শুনলাম, এমৎ উল্লাসে
নিজেকে ছুঁড়ে দিচ্ছি তোমার উদ্দেশ্যে - ঠিক এরকম
একটি দৃশ্য" @আন্ধার রাত
১৯. ১১ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৪৭
কাপালিক বলেছেন: ব্লগে আমি কখনো কবিতা পড়িনা। কিন্তু প্রথম পৃষ্ঠায় এত চমৎকার কয়েকটা লাইন দেখে বিস্ময় নিয়ে ঢুকে পড়ি - কে এই অপরিচিত কবি? পরে দেখি অতিবিখ্যাত এবং আমার অতি প্রিয় নির্মলেন্দু গুণ!

অসংখ্য ধন্যবাদ জয়ীতা, আগে কখনো কবিতাটা পড়িনি।
২০. ১১ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৪৮
এলোমেলো বলেছেন: প্রয়োজন কবিতার সিনিগ্ধতা
কবিতা তোমায় আজকে দিলাম ছুটি
খুধার রাজ্যে পৃথিবী গদ্যময়
পুর্নিমার চাদ যেন ঝলসানো রুটি
২১. ১১ ই নভেম্বর, ২০০৭ দুপুর ২:৫২
জয়িতা বলেছেন: ধন্যবাদ@মুহিব।
কবিতাটা নির্মলেন্দু গুণের "প্রকৃতি ও প্রেমের কবিতা" বইয়ে পাবেন।ভালো লাগলো বলে খুশি হলাম।@কাপালিক
হুমমমমমম@এলোমেলো
২২. ১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:০৮
ভুইয়া বলেছেন: আজ "বিশ্ব ব্লগ হুমম দিবস"... সবাই হুমম করেন...হিহিহি... বিশ্বাস না হলে... ব্লগ ঘুরে দেখেন... সবাই হুমাহুমি করতেছে...
২৪. ১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:২৬
জয়িতা বলেছেন: হুমমমমমমমমমমম,তুমি এত ব্লগে ঘুরাঘুরি করছ কেন?তোমাকে আম্মু পিট্টি দিবে।@ভুইয়া
২৫. ১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩০
মানুষ বলেছেন: এইটা পড়া ছিল না। থ্যাংকু @ জয়িতা
২৬. ১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৩
জয়িতা বলেছেন: থ্যাংকু...প‌্যাংকু, তুমি নির্মলেন্দু গুনের প্রকৃতি ও প্রেমের কবিতা" বইয়ে আরো এমন কবিতা পাবে যা ভালো লাগার কথা@মানুষ
২৭. ১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৫
মানুষ বলেছেন: ইন্টারনেটে পাওয়া যাবে? আমি থাকি এমন এক জায়গাতে যেখানে ভাল বাংলা বই পাওয়া না। @ জয়িতা
২৮. ১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৪
ভুইয়া বলেছেন: রাত্রি হারিয়ে মনে হয় পাগল হয়ে যাচ্ছি... তাই আম্মুর পিট্টির ভয় লাগেনা... কাজ করতে পারছিনা... সব গুবলেট হয়ে যাচ্ছে... তাই ব্লগ ধরেছি... টাইপ করতে সময় লাগে... তাই সময় কখন পার হয়ে যায়... বোঝা যায় না... কিছু সময় এর জন্য তাকে ভুলে থাকা যায়...
২৯. ১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৬
জয়িতা বলেছেন: ইন্টারনেটে পাওয়া যাবে কি না জানি না।আমি ত অনেকদিন আগে কিনেছি আজিজ সুপার মার্কেট থেকে।তবে মেইল এডরেস দিও, দুয়েকটা মাঝে মাঝে মেইল হয়ত করতে পারি, যেগুলো আমার ভালো লাগে।@মানুষ
৩০. ১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৭
মানুষ বলেছেন: আবারও থ্যাংকু
৩১. ১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৪৮
ভুইয়া বলেছেন: @মানুষ: আমিও দেয়ার চেষ্টা করবো... যদিও টাইপ করতে সময় লাগে...
৩২. ১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫০
রাহুল বলেছেন: তুমিকি যসোরের জয়িতা চে্ধরী
৩৩. ১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৫
জয়িতা বলেছেন: না তো!@রাহুল।
ওইলকাম।@মানু
রাত্রিরে নিয়া আস , মাইর দেই, মাইরের উপর ওষুধ নাই।হয়ত একসময় ঠিক হয়ে যাবে।দোয়া করি ঈশ্বর সেই শক্তি তোমাকে দিক।বিষন্নতার বড়ই যন্ত্রনা।এ থেকে বের হতে চেষ্টা কর।@ভুইয়া
৩৪. ১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৩:৫৮
মানুষ বলেছেন: ধন্যবাদ @ ভুইয়া
৩৫. ১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০১
ভুইয়া বলেছেন: @জয়িতা: দোয়া করবার জন্য অনেক ধন্যবাদ... আমিও সেই চেষ্টা করছি... রাত্রিরে আনতে পারলে তো বিয়ে করে ফেলতাম... পিট্টি দেবার দরকার হতো না... :-)
৩৬. ১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:০৭
রাহুল বলেছেন: ও জয়িতা ,তুমি তাহলে কোথায় থাক ???
৩৭. ১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:১৭
ভুইয়া বলেছেন: @জয়িতা: time is the enemy of love,
the thief that shortens all our golden hours.
i have never understood then why lovers count their happiness in days and nights and years,
while our love can only be measured
in our joys and sighs and tears ...
৩৮. ১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২৪
জয়িতা বলেছেন: আহারে. কেন যে আমরা আলেয়ার আলোর পিছনে ছুটি!@ভুইয়া

ঢাকায়@রাহুল
৪০. ১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৪
জয়িতা বলেছেন: তোমার কি হইল?হুংকার ছারতাছ কেন?@উদাসী
৪১. ১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:৪৯
ভুইয়া বলেছেন: @জয়িতা: হুংকার না... আজ "বিশ্ব ব্লগ হুমম দিবস"... ভুলে গেলেন?
৪৩. ১১ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৩১
রাশেদ বলেছেন: ও! পরথমে আমি মনে করছিলাম নিজে লেখছ!! পরে দেখি কাহিনী ভিন্ন। হি হি!
৪৪. ১১ ই নভেম্বর, ২০০৭ রাত ৮:৫৩
েজবীন বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ জয়িতা।

৪৫. ১২ ই নভেম্বর, ২০০৭ ভোর ৫:৫৫
রাশেদ বলেছেন: আমি গুরুপ করতে চাই নাই! মানু কইছে আর আমি কইছি লগে আছি!
৪৬. ১২ ই নভেম্বর, ২০০৭ ভোর ৬:০১
মানবী বলেছেন: জয়িতা, আমিও আপনার লেখা কবিতার ভক্ত :) প্রায় নিয়্মিত সব কবিতা পড়তে চেষ্টা করি। সংখ্যায় কম হলেও লেখার মান ভালো লাগে।

যাঁকে কবিতা শুনিয়েছেন, তিনি কবিতার মর্ম বুঝতে পেরেছেন বলেই হয়তো ওমন মন্তব্য করেছেন!

নির্মলেন্দু গুণের এমন চমৎকার একটি কবিতা পড়া হয়নি আগে, আপনি শেয়ার করায় সুযোগ হলো। আবারো ধন্যবাদ।
৪৭. ১২ ই নভেম্বর, ২০০৭ ভোর ৬:০২
মানবী বলেছেন: জয়িতা, আমিও আপনার লেখা কবিতার ভক্ত :) প্রায় নিয়্মিত সব কবিতা পড়তে চেষ্টা করি। সংখ্যায় কম হলেও লেখার মান ভালো লাগে।

যাঁকে কবিতা শুনিয়েছেন, তিনি কবিতার মর্ম বুঝতে পেরেছেন বলেই হয়তো এমন মন্তব্য করেছেন!

নির্মলেন্দু গুণের এমন চমৎকার একটি কবিতা পড়া হয়নি আগে, আপনি শেয়ার করায় সুযোগ হলো। আবারো ধন্যবাদ।
৪৮. ১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:০৫
নীল জোনাকি বলেছেন: ধরো তুমি প্রেমিককে নিয়ে হাঁটছো জোছনায়!!!
বলোতো তোমার ভালোবাসার মানুষটা সুন্দর না জোছনা।

ওকে নিয়া বসলা ঘাসে...
ও সুন্দর না ঘাস???

ওর হাত ছুয়ে তাকালে আকাশে...
আকাশ সুন্দর না ওর হাত???
৫০. ১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৪৪
জয়িতা বলেছেন: তোমারে মাইর লাগাইতে হইব।@রাশু
ধন্যবাদ@জেবীন
আপনার মন্তব্যে মুগ্ধ হলাম যদিও আপনি অসাধারন লিখেন@মানবী
"ও" কে ভালোবাসি বলে আমি জোছনা দেখার ছলে চোখ বুঝে 'ও'কে দেখি, ঘাসের সিগ্ধতায় মনে মনে 'ও 'কো স্পর্শ করি,আকাশের সৌন্দর্য মনে কি যে বিশাল ভালোবাসার,মমতার ভান্ডার এনে দেয় যা দিয়ে ভালোবাসাকে ছুঁয়ে থাকি।@নীল জোনাকি
হুমমমমমমমম@উদাসী
৫১. ১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫০
নাদান বলেছেন: উল্লেখযোগ্য স্মৃতি
নির্মলেন্দু গুণ

আমার ভালোবাসা কিংবা প্রেম-সংক্রান্ত
কোনো স্মৃতি নেই, যাকে ঠিক ভালোবাসা
কিংবা প্রেম বলা যায়।

একদিন টুকুদি নাকের ডগার বিন্দু বিন্দু ঘাম দেখে
বলেছিল তোর বউ তোকে খুব ভালবাসবে দেখিস।
সে-ই আমার প্রেম, সেই আমার সর্বপ্রথম কল্পনায়
রমনীয় ভালোবাসা পাওয়া, হঠাৎ যৌবন-ছোঁয়া
কিশোর প্রথম প্রণয়। আর কোনো স্মৃতি নেই।

একদিন নখ কাটতে কাটতে আঙুল কেটে গেলে
প্রেমের শিশির হয়ে রক্ত ঝরেছিল,
ডেটলে রক্তাক্ত ক্ষত ধুয়ে মুছে দিয়ে পূরবী বলেছিল,
আমি তার চিরকালের শএু।
আমি আজও শএু-মিএ তফাৎ বুঝি না।
নিজের শএু হয়ে আমি আজ ও অপেক্ষমাণ,
ঘুরেফিরে স্মৃতির সমুখে এসে এখনো দাঁড়াই।

আমার এ ছাড়া ভালোবাসা কিংবা প্রেমের কাছাকাছি
আর কোনো স্মৃতি নেই, সে-ই আমার প্রেম,
অদ্যবধি সেই আমার পুণ্য ভালবাসা!

আমার একাকী যাএা, জীবনের নিঃসঙ্গতা বুঝে
সদ্যবিবাহিতা আমারই সহোদরা
সিঁথিতে রঙিন চাঁদ মেখে একদিন
শিয়রের কাছে বসেছিল ঃ চল কঁদিন আমার বাড়ি,
সমুদ্রের হাওয়ায় কাঁটাবি।

আমি জানি আজো সেই সমুদ্র্রের হাওয়া,
আজো সেই একমাএ ভালবাসা স্মৃতি,
আজো সেই মুহূর্তের প্রেম।

আমার ভালোবাসা কিংবা প্রেম-সংক্রান্ত
আর কোনো স্মৃতি নেই।

৫২. ১২ ই নভেম্বর, ২০০৭ সকাল ১০:৫৬
জয়িতা বলেছেন: এই কবিতাটা আমি পড়েছি, আবৃত্তি শুনেছি...ভালো লাগে।ধন্যবাদ, আবার মনে করিয়ে দিলেন।কদিন ধরে আমারো কারো নাকের বিন্দু বিন্দু ঘাম চোখে ভাসছে আর......@নাদান
৫৪. ১২ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:২৪
খোমেনী ইহসান বলেছেন: সুন্দর পোস্ট। গুণের এই কবিতাটি অসাধারণ। কিন্তু বালিকা তো এসব বুঝতে চায় না। তার একই কথা আমি মুর্খ। সে এতো বুঝদার কিন্তু......।
৫৫. ৩০ শে নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৮
দেবদারু বলেছেন: @জয়িতা, আপনাকে অসম্ভব ধন্যবাদ এরকম একটি কবিতার সন্ধান দেয়ার জন্য............আগে পড়িনি বলে আফসোস হচ্ছে........... যাহোক ৫.... কবি এবং আপনাকে (কবিকে লেখার জন্য এবং আপনাকে- আমাকে অবহিত করার জন্য)...... প্রিয় পোস্ট করে নিলাম........

 

মোট সময় লেগেছে ২.৮৪৮৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই