জীবনের এই ক্ষনে এই সনে তোমায় মনে পড়ে,
আজ তুমি আমার কাছে থেকেও সহস্র মাইল দুরে
অনেক ব্যাস্ততা আর জীবনের তাগীদ আমি ভুলেছি তোমার মায়া,
ভন্ড জীবনের লোভে আমি ভুলেছি তোমার মুখ।
তুমি আমায় দিয়েছ অন্ন তোমায় ক্ষুধা দিয়ে
আমি আজ এইখানে গো তোমাতে জন্ম নিয়ে।
অনেক কথা বলার আছে বলতে নাহি পারি,
তুমি আজ অনেক দুরে এতকাছে থেকেও।
অনেক কষ্ট নিয়ে তুমি হাসিয়েছ আমায়,
বাবার সাথে কতই ঝগড়া করেছ আমায় নিয়ে,
আমি আজ ব্যাষ্ত মাগো আমার নিজের নিয়ে
তোমাকে দেবার সময় নেই কো আজ আমার ।
হয়ত আমি পারবোনা বলতে তোমায় কত ভালবাসি,
বুঝে নিও মাগো তুমি ছোট্ট বেলার মত
যেমনি আমার চাওয়া গুলো বুঝতে সময় মত।
আজ মা সত্যি তুমি আমার অনেক দুরে।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০০৮ দুপুর ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


