রোদেলা এক দুপুরকে বিষন্ন করে,
আমার হাতে যত অভিমান দিয়ে,
অনেক স্বপ্নের সমাধিতে এপিটাফের গায়ে
লিখে দিলে বিদায় তোমায়
আর আমি একাকি আজ চোখের জলে দিয়েছি বিদায়
মন ভাসিয়েছি পদ্য পাতায়।
এক বৃত্তের ভিতর ছিলাম তুমি আর আমি,
হাতে হাত রেখে বলেছিলে ভালবাসি শুধু তুমি
তোমার চোখে হারিয়ে খুজেছি এক প্রিথিবী
বুঝিনি আমি কখণ ছিরে গেছে বৃত্ত, আর ,
আমি বিন্দুতে একাকি আজ চোখের জলে দিয়েছি বিদায়
মন ভাসিয়েছি পদ্য পাতায়।
তবুও এক অসম্ভাবনার ভাবনায়,
বসে আছি আজও তোমার আশায়।
ঝাপসা চোখে মন মোহনায়
এই গানে একেছি তোমায়, আর ,
আমি ফেরারী পথে একাকি আজ চোখের জলে দিয়েছি বিদায়
মন ভাসিয়েছি পদ্য পাতায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


