somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুতের কবলে একদিন

৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নার্সারীতে পড়ি তখন।ঈদের ছুটি চলছে। সেই ঈদে টুকটুকে একটা লাল জামা পেয়েছি।বাড়ি থেকে স্কুল কাছেই । ইংরেজী আই অক্ষরের মত।এই মাথায় ওই মাথায় স্কুল আর বাড়ি মাঝখানে সরু একটা রাস্তা। বর্ষার দিনে প্রায়ই রাস্তাটা তলিয়ে যেত। রাস্তা লাগোয়া তাল গাছওলা একটা জোড় পুকুর ছিল। যখন পানি উঠতো মনে হোত পুরোটাই বিরাট এক পুকুর ।রাস্তার অস্তিত্ব আলাদা ভাবে বুঝা যেত না। এলাকাবাসী নিজেদের সুবিধার্থে রাস্তার উপর বাশের সাকো তৈরী করে নিত। সেই রাস্তার পাশেই ছিল এক বান্ধবীর বাড়ী।ছোটবেলায় আমি আবার খুব পাড়া বেড়ানি ছিলাম।একদিন কাঠফাটা রৌদ্রের এক ভর দুপুরবেলা, সেই লাল জামা পরে বান্ধবীর বাড়ী্ যাব বলে বাশের সাকোয় পা রেখেছি।কিছু দূর যাবার পর একটা নির্দিষ্ট জায়গায় এসে কিভাবে যেন আমি পড়ে গেলাম।ভাবলাম পা পিছলে হয়ত পড়েছি। রোদে দাড়িয়ে জামাটা শুকালাম এবং আবারো সাকোয় উঠলাম।যথারিতী সেই নির্দিষ্ট জায়গায় এসে কোন কারন ছাড়াই আবারো পানিতে পড়ে গেলাম। এবার একটু সন্দেহ হতে লাগল।ভাবলাম তৃতীয় বার আর একবার ট্রাই করি।যদি এবারো পড়ে যাই তবে বুঝব কোন ভৌতিক ব্যাপার স্যাপার আছে।যাই হোক কষ্ট করে আবারো জামা শুকিয়ে সাকোতে উঠলাম এবং ওই জায়গাতে এসে পড়ে গেলাম। কি যে ভয় পেলাম তখন, ডানে বামে না তাকিয়ে সোজা এক দৌড়ে বাসায় চলে এলাম। অদৃশ্য সেই ভুত এখনো একলা পেলে ভয় দেখায়।আর নতুন এক বিশ্বাসের জন্ম হল আমার মাঝে যে জ্বিন বলে কিছু একটা আছে।
আমার দেখা আর একটা ঘটনা বলি। আমার মেঝো খালা খুব সুন্দরী একজন মহিলা ছিলেন।হার্ট এ্যাটাকে মাত্র ৩৯ বছর বয়সেই মারা যান। ছোটবেলা থেকেই শুনে এসেছি খালার জ্বিনের রোগ আছে।একদিন উনার বাসায় যেয়ে দেখি খালা শুয়ে আছেন, মাত্র ঘুম থেকে উঠেছেন। দেখি তার ফর্সা মুখে কে যেন কালি মাখিয়ে দিয়েছে। খালু বাসায় ছিলেন না।তার ছোট দুটি ছেলের কখনই সাহস হবে না মায়ের মুখে কালি মাখাবে।খালা বললেন এটা ওই জ্বিনের কান্ড। কখনও কখনও ঘুম থেকে জাগলে দেখতেন পাশে অপরিচিত কেউ শুয়ে আছে। একটু পর আবার তাকিয়ে দেখতেন নাই।এমনি আরো কত জ্বিনের কাহিনী যে আছে সময় সুযোগ পেলে বলব।আপনাদেরটাও পড়ার অপেক্ষায় রইলাম।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:২৯
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×