ছোটবেলায় আমার কল্পনার জগতে ভয়াবহ কিছু দৃশ্য ছিল। তার মধ্যে একটা ছিল আমি হয়তো বাথরুমে ডুকেছি আর প্যান বেয়ে উঠে এল ভয়ংকর কোন সাপ । আমাকে এই বুঝি ছোবল দিল। অথবা কোন এক ফাকে বাথরুমের জানালা দিয়ে জিনিসটা ডুকল, পেছন থকে সামনে ফিরে দেখব ব্যাটা আমার দিকে তাকিয়ে দুলছে আর দাত বসানোর অপেক্ষা করছে।
তখন বড়জোর সাত বছরের মত হব। টিভিতে কি একটা অনুষ্ঠান দেখে বাথরুমের দিকে রওনা দিয়েছি। দরজা খুলে যেই মাত্র এক পা ভিতরে দিয়েছি দেখি ছোট সাইজের দেড় ফিটের মত লম্বা, লালচে কালো চিকন একটা সাপ বাথরুমের ফ্লোরে শুয়ে আছে। সে সম্ভবত বাচ্চা সাপ ছিল। মাথাটা বার বার তুলে ছোবল বানানোর চেষ্টা করছিল। আমি ভয়ে আতংকে চিৎকার দিয়ে উঠি, সবাই যথারিতী ছুটে আসে। পরে এটাকে পিটিয়ে সাইজ করা হয়।
কিছুদিন আগে অফিসের এক কলিগ বলল, তার বাসায় কোন এক বাথরুমে নকি এই ঘটনা মাঝে মাঝে ঘটে। ওইটা নাকি প্যান বেয়ে আসে আর বেশ বড় সড়, কালো মোটা। শেষ বার তার বাবা এই পরিস্হিতিতে পড়েছিল। পরে লাঠি দিয়ে মাথায় বাড়ি দিতেই নাকি আবার প্যানের ভিতর ডুকে যায়। কি ভয়ংকর!!! আমরা কি নিরাপদে বাথরুমটাও ব্যবহার করতে পারব না
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


