সেদিন গিয়েছিলাম রঙের মেলায়, মানে ফেস বুকে রয়েছে এমন পুরনো স্কুলমেটদের একটা গেট টুগেদারে। গুলশানের একটা নামি দামী রেস্তোরা বুক করা হয়েছে। যথা সময়ে তথা পৌছলাম। যেয়ে দেখি হা হা হি হি হাসির জোয়ার বয়ে যাচ্ছে। সবাই নিজের বেষ্টটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে (ভাল পোশাক, গয়না এবং হাসি)। তবে কম বেশী সবাই নিজে থেকে কথা বলে না আগ বাড়িয়ে যেয়ে তাদের সাথে কথা বলতে হয়। বেশীর ভাগই পুরনো বন্ধুদের পেয়ে কৈশরে ফিরে গেছে। কেউ কেউ বলছে "আমার ছেলে আমার এই রুপ দেখলে বলবে মম্ পাগল হয়ে গেছে
স্কুল কলেজে আমার আবার তেমন কোন বন্ধু বান্ধব ছিল না আর আমি ছিলাম ডে শিফটে, তো এই সো কল্ড সামার লাঞ্চে ডে শিফটের স্কুলমেটরা তেমন একটা আসেনি। আমি পড়ে গেছি একা, জানি এমনটা হবে তবুও সবার চেকনাই দেখার ইচ্ছাটাকে দমন করলাম না। বেশীর ভাগই ভাল ভাল জায়গায় জব করে, কমই আছে হাউজ ওয়াইফ। দুঃখ লাগল অসম্ভব ভাল কিছু ছাত্রীকে দেখলাম হাউজ ওয়াইফ হয়ে তাদের মেধা অপচয় করছে, কেউ আবার আকর্ষনীয় চাকরি ছেড়ে ঘরে বসে আছে। এমন হাউজ ওয়াইফদের মধ্যে কেউ কেউ আবার হাউজ ওয়াইফ হিসেবে পরিচয় দিতে লজ্জা পায়। তারা বলে হাজব্যান্ডের সাথে কাজ করি।
ভূমিকা আর দীর্ঘ না করে আসল কথায় চলে যাই। ছোট খাটো সুইট করে একটা মেয়ে এসেছে ছেলে সহ। তার কথা গুলো কানে এল সে বলছে তার বাচ্চাকে নাকি ঘুমের মধ্যেও সে খাওয়ায় তবুও বাচ্চার স্বাস্হ্য হয় না, তার জামাই নাকি বলে নিজেতো খেয়ে খেয়ে হাতি হইতেছো বাচ্চার দিকে খেয়াল করতে পারো না
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০০৯ সকাল ৯:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

