আজকে সকালে নায়ক শাকিব খান এবং অপু বিশ্বাসের কয়েকটা নাচ গান দেখলাম। মাশাল্লাহ জনাব পয়সা বানানোর সাথে সাথে দেখি চমৎকার একটা ভুড়ি বানায় ফেলছে। গোস্তের ভারে গর্দান ফুইলা ঢোল। অপু বিশ্বাসও তার সাথে পাল্লা দিয়া পুরা এরাবিয়ান দুম্বা, নিয়মিত পাঠা ভক্ষন করছেন বোধহয়। তা না হইলে আর দুইজনরে মানায়! এরা ফিল্মে ডুকে মিম হইয়া আর বাইর হয় শাবনুর হইয়া।
ঢাকাই ফিল্মের নায়ক নায়িকা হিসাবে তারা পূর্ববর্তীদের ঐতিহ্য পুরা ধইরা রাখছে। সাধু...সাধু...সাধু। কই ভাবছিলাম এরা হাল জমানার মডার্ন পোলাপান ফিগারের ব্যাপারে সচেতন থাকবে। কিন্তু যেই লাউ সেই কদুই। ডিশে রাত দিন সুন্দর ফিগারের ছেলে মেয়ে দেইখাও কি তাদের একটুও টনক নড়ে না। হলিউডের ষাট বছরি আর্নল্ড, সিলভেস্টার স্টেলনের কথা বাদই দিলাম। পাশের দেশের শাহরুখ, সালমান,আমির এরা কি কম কামায়, না এরা কম জনপ্রিয় আমাদের নায়কদের চাইতে, বরঞ্চ এদের বয়সও বেশী। এরা যদি এত সুন্দর ফিগার বানাতে পারে, শাকিব ভাইজান আপনি কেন পারবেন না। এদের ব্যাস্ততাতো আপনার চাইতে কোন অংশে কম না।
এত এত টাকা কামান! জিম করতে না হয় মাসে পাচ হাজার টাকাই খরচ হইব। এই টাকাতো আপনার হাতের ময়লা। খাইতেতো কেউ না করে না মাগার লাগাম টাইনা রাখা উচিত, তাইনা?
আমাদের আরেক বাংলার মডেল নোবেলরে দেখেন। তার সাক্ষাৎকারে পড়ছি যত রাতেই ফিরেন না কেন, গুলশান ক্লাবে যাইয়া আগে জিম তার করা লাগবেই। তাইতো এখনও বহাল তবিয়তে টিকা আছেন। দেখতেও স্মার্ট লাগে।
নায়ক সাহেব ফেরদৌস, রিয়াজও ভচকাইয়া গেছিল ইদানিং দেখলাম লাগাম টান দিছেন।
যাইহোক আমরা সবাইই ফিগার সম্পর্কে সচেতন হবো এই আশা রাখি। শুধু সৌন্দর্য না দীর্ঘ দিন বেচে থাকতে চাইলেও সুন্দর ফিগার জরুরী তাইনা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

