আমার প্রিয় পোস্ট
- শিক কাবাবের রেসেপি (ঘরোয়া পদ্ধতি)
- ডোরা রহমান
- চোখের নীচের কালো দাগ দূর করতে চাইলে....... - ডোরা রহমান
- খুশকি মুক্ত চুলের জন্য..... - ডোরা রহমান
- শক্তিশালী ব্রেইনের জন্য........ - ডোরা রহমান
- নাজুক হাতে ফ্যাশনের ছোয়া - মাহমুদুল হাসান কায়রো
- ইউরোপে বৃত্তি নিয়ে পড়াশোনা - শ্রাবণধারা০০৭
- সবাইকে রইলো ভূত মেলায় নেমন্ত্রণ। ~*~সেই সাথে সকল ব্লগারদের ২০১০ সালের শুভেচ্ছা জানাচ্ছি~*~ - ইউনুস খান
- মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) - এখুনি করিয়ে নিন! - ডিসকো বান্দর
- মজার এ্যানিমেশন তৈরী করুন ফ্ল্যাশ দিয়-২য় পর্ব - কার্টুন বাংলা
- ব্লগ লিখে আয় করুন। - মাহমুদুল হাসান কায়রো
- পৃথীবির বিলাসবহুল একটি হোটেল - আটলান্টিস হোটেল অফ দুবাই - রাতুল রেজা
- ডাউনলোড করুন হুমায়ুন আহমেদের সব বই - মো: হারুন-অর-রশিদ
- ব্লগের সবার জন্য ঈদ SMS - মাহবুবুল আজাদ
- মরিশাস ভ্রমণের বিস্তারিত - অর্ফিয়াস
- এবার প্রোগ্রামিং শিখি বাংলায়.. - আহমেদ শামসুল আরেফীন
- ভাবলাম একটু পিজ্জা বানাই
- পুরাতন
- অদ্ভুতুড়ে: টেলিপ্যাথি - সব্যসাচী প্রসূন
- কামেরার ছবি নাকি তুলিতে আঁকা ছবি!!! - বায়োস্কোপ
- বিফ ডেভিল - পুরাতন
- ছবি ব্লগ-৫ টার্ক - নুরুন নেসা বেগম
- মানবদেহের মজার সব তথ্য !! - এ আর খান
- আসেন বসেন গল্প করি


- জািফর
- কিভাবে যাবেন তিন্দু (বাংলার ভূ-স্বর্গ) - দুখী মানব
- ফটোশপ শিখুন বাংলায় - মহসিন০৮
- আমার এমন বাড়ি করতে মুঞ্চায়............ (ছবি ব্লগ) - নিশাচর ছেলে
- আপনার দেখা সেরা একটি মুভির নাম দিন (ব্লগীয় জরিপ) - বিডি আইডল
- WWE রেসলারদের কিছু বিরল ছবি - তাশফিকাল
- জেনে নিন স্বর্ণের ওজন... কত গ্রাম = কত ভরি???? - রাসেল আরেফিন
- একটা উন-মানুষ এর গল্প - নাহিদ মাহমুদ
- আজব!!!!! - অজানা আমি
- পেনসিলের ব্যতিক্রমি ব্যবহার, কেউ মাইন্ড খাইয়েন না


( ফটো ব্লগ ) - সরল মানুষ
- হুমায়ুন আহমেদ এর আত্মজীবনী-ফাউনটেনপেন (১-২) - পৃথিবীর আমি
- Photos Combined with Pencil Drawings - রানা
- ফটুব্লগ : ঐতিহাসিক কিছু সমাধির ছবি - কানু
- ভাল লাগা জটিল কিছু ফাইন আর্টস। - মোঃ আবুল কালাম আজাদ
- মাই কুকিং স্টাইল : ফ্রাইড রাইস উইথ স্পাইসি চিকেন এন্ড সালাদ ( খাই-দাই পোষ্ট - ১)

- পথে-প্রান্তরে
- শেয়ার করার মত চমৎকার কিছু ছবি - ৪০ | ইস , আমার যদি এমন বাগান থাকত - ১ | - কুঁড়ের বাদশা
- প্রিয় - বাবুনি সুপ্তি
- শেয়ার করার মত চমৎকার কিছু ছবি -৩৬ [সুন্দর কিছু ফুড আর্ট-২ -- ১৮+ মনে করলেই ১৮+ ] - কুঁড়ের বাদশা
- IELTS EXAM ( পরামর্শমূলক ) - েচতনা
- ব্যতিক্রম বিশ্ব ব্যক্তিত্ব ওয়ারেন বাফেট - ভাবসাধক
- অবাক মানুষের হাতে আঁকা অবাক সব ছবি(২) - আশফাকুর র
- Zone wise MARKET closed date @ DHAKA - টি-ভাইরাস
- ঘরে বসেই জিডি করা যাবে - শিরোনামহীন..........
- আমার সেলুনের কিচু হেয়ার ষ্টাইল দেখবেন নাকি এক বার !!!!!(আসেন ঘুইরা যান) - ফাহাদ বাপ্পী
- আমার ১ম ছবি ব্লগ।
- সামিউর
- মহানবী হযরত মুহাম্মদ (সা: ঘরের কিছু ছবি - তর্ষ
- DATA ENTRY কাজের জন্য লোক খুজছি। - আতাতুর্ক
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি -২৮ [ স্লিম হতে চাইলে ফলো করুন ] - কুঁড়ের বাদশা
- ১১তম এস এ গেমস্ চুড়ান্ত পদক তালিকা; ১৮টি সোনা জয় করে বাংলাদেশ তৃতীয় - আজাদ আল্-আমীন
- অপরবাস্তব- ৪ এর প্রকাশনার সঙ্গে নিজেকে যুক্ত করুন, ২০০৯ এ লেখা আপনার সেরা পোস্টটির মনোনয়ন দিন - আবদুর রাজ্জাক শিপন
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র রচনাবলী অনলাইনে - বংশী নদীর পাড়ে
- আপনার শরীরের ওজন উচ্চতা অনুসারে কম না বেশী? - নিরব হাসি
- নতুন করে পাব বলে!!!! একই ব্যক্তির কত রুপ - মুভি পাগল
- কাগজ কেটে মজার শিল্পকর্ম! - নীল ভোমরা
- Amazing Women's NAILZ - রানা
- নায়াগ্রা ফলস্ যখন শীত আক্রান্ত ...... - শ্রাবণ এর বৃষ্টি
- অপ্সরীয়া স্পেশাল ডিশেস উইথ রেসিপি - অপ্সরা
- যারা অনুবাদকৃত কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থের ভালো WebSite Link চান, তাদের জন্য

- কঠিন চিজ
- স্টিফেন হকিং, নাস্তিকতা ও ইসলাম : নাস্তিক/আস্তিক সব ব্লগারদের জন্যে - হিমু রুদ্র
- ফ্রি এসএমএস পাঠান পৃথিবীর যেকোন মোবাইলে যতখুশি ইচ্ছা!!

- ইসানুর
- গ্রামীনফোন মোডেম দিয়ে অন্য অপারেটরের(একটেল, বাংলালিংক,ওয়ারিদ) ইন্টারনেট ব্যাবহার - ফরহাদুল কবির
- Takaki's Fantasy ART - রানা
- ইন্ডিয়ান পেইন্টিং - রানা
- পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য। - নীলপদ্দ
- হাৱলঃ মহাবিশ্বের ১০টি বিষ্ময়কর ছবি - ক্লান্ত দুচোখ
- মাছের কাটলেট - জরিণা
- ৫টি মজার ছবি (মজা ,মজা,মজা


) - স্বপ্নীল আহমেদ
- চিম্বুক, নীলগীরি, বগা লেক - নীল ভোমরা
- মিশরের পুরা-গল্প - অদ্বিতীয়া সিমু
- কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন? - হাসান
- রূপসী বাংলা : জীবনানন্দ দাশ - একরামুল হক শামীম
- শুভ সকাল - আবদুল্লাহ আল মনসুর
- Cute Photography - রানা
- খুব সহজেই বানিয়ে ফেলুন সন্দেশ - নির্ঝরিনী
- ছবি ব্লগঃ ঘুরে এলাম ভারতের গোয়া থেকে - ২ - তৃষ্ণার্ত
- ছবি ব্লগঃ ঘুরে এলাম ভারতের গোয়া থেকে - ১ - তৃষ্ণার্ত
- ২ অক্টোবরের ব্লগ আড্ডা সংকলন - গোয়েবলস
- ঈদের জন্যে এসএমএস সমগ্র... - বৃষ্টি এবং নীলা
- মিক্সড আপেল সালাদ - ভূলু
- লাইলাতুল্ কদর, আমরা সৌভাগ্যবান উঁম্মত। - বাবু>বাবুয়া>বাবুই
- বেহেস্তের সুসংবাদ - সোনারবাংলা
- টেলিফোন নম্বর গুলো কি একটু মুখস্ত করবেন? - মিলটন
- খাটি মধুর বৈশিষ্ট, খাটি মধুর সহজ পরীক্ষা এবং মধুর উপকারিতা - প্রতিসরণ
- মধুর গুনাগুন - রূম্মান
- ব্লগারের রক্তের গ্রুপভুক্ত তথ্য এ পর্যন্ত প্রাপ্ত তথ্যঃ মোট মাত্র ২৫০ জন (আপডেট পোস্ট) - এস রহমান
- আর্কাইভঃ সেপ্টেম্বর'-২০০৯ - ব্লগ আর্কাইভ
- সোয়াইন ফ্লু ভাইরাস (Swine Flu Virus- AH1N1) - কিছু কথা! - সায়েম মুন
- যারা আইবিএ-তে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য উপদেশনামা!! - নরাধম
- বুয়া সমাচার (Houss Maid) - ফেরারী...
- আপনার শোনা বাংলা বেস্ট রোমান্টিক গান কোনটা ?(রিপোষ্ট) - নিঃসঙ্গ
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- মৌমাছি—বিস্ময়কর এক ভেক্টর গণিতবিদ ! - ম্যাভেরিক
- কৈশোরপর্ব - আহমাদ মোস্তফা কামাল
- বারমুডা ট্রায়াংগালঃ যে রহ্স্য আজো যায়নি জানা - শান্ত
- নেট থেকে মোবাইলে ফ্রি sms - সীমানা পেরিয়ে
- আন্দামান-নিকোবর ভ্রমনঃ-১ - জুল ভার্ন
- আন্দামান-নিকোবর ভ্রমনঃ-২ - জুল ভার্ন
- সরিষা ইলিশ - জরিণা
- হারিয়ে যাওয়া ছেলেবেলা...... - রানা
- ইমাম মালেকীর পেইন্টিং - রানা
- ছবি গুলো দেখুন

- সাঁঝের মায়া
- উৎসর্গ ঃ বিশ্ব নারী দিবস - রানা
- Smoking Kills u b4 ur real death - রানা
- Book Art - রানা
- বনসাই - প্রকৃতির বিরুদ্ধে শিল্প - রাজামশাই
- ব্লগে আপনার পড়া সেরা ফান পোষ্ট কোনটা ?? - চিলে কোঠার সেপাই
- আমার বান্দরবেলা...............৩ - তামিম ইরফান
- আমার বান্দরবেলা.............৪ - তামিম ইরফান
- আমার দশটি পুরানো (৩৬+) কৌতুক - আখসানুল
- মামোর গল্পু ৮ : মামো ২০২০ - চিন্তা ভাবনা করে ইদুর
- মনোগ্যামির ভুত - সুমন রহমান
- ফোরামে লেখালেখি করে ডলার আয় করতে চাইলে আলজবস ফোরামে ঢুঁ মারুন। - খোকন জিও
- বলিউড নায়কদের কিছু ছেলেবেলার ছবি শেয়ার করলাম
- ইউনুস খান
- বিজয় দিবসে ৭১ এর রাজাকারদের তালিকা। বাড়ি ঘর আর পিতার নাম সহ। - ভ্রুক্ষেপিত জ্ঞান
- এরোম যদি আঁকতে পারতাম...
- নষ্ট মাথার দুষ্ট বালিকা...
- আমার ছেলের কথা বলছি শোনো - ভাঙ্গা পেন্সিল
- বৃষ্টিমুখর দিনরাত্রি - আহমাদ মোস্তফা কামাল
- বছরে এই দিনটিতে ফুল কিনতে কখনও ভুল হয় না। - এস্কিমো
- পর্দা এবং বোরখা (২) - কাজরী...
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- পরিনত মোহ কিংবা অপরিনত ভালোবাসা (সপ্তম পর্ব) - একরামুল হক শামীম
- তোর কি ফুয়াদের কথা মনে আছেরে রু? - ফারজানা মাহবুবা
- বাবা বউ আনো, মা বউ আনো.......
- সামী মিয়াদাদ
- অদ্য বৈকালে এই অধমের প্রথম ‘ডেট’ (?) বৃত্তান্ত। - |জনারন্যে নিসংঙগ পথিক|
পিপড়ার মত মারা পরতে যাচ্ছি সবাই
৩০ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:১২
![]()
![]()
হয়ে গেল বিশ্ব জলবায়ু সম্মেলন। বেশ একটা সাজ সাজ রব পড়েছিল চারিদিকে। পত্র পত্রিকা ইন্টারনেটে খুব প্রচার অভিযান চলছিল। সংগ্রামী বিদেশী ভাই বোনেরা দেখি অনেক আন্দোলন করল কিন্তু ফলাফল কি? ঘোড়ার আন্ডা! কারন প্রচার পাওয়া ছাড়া এ সম্মেলন থেকে কোন আউটপুট কি এসেছে? মনে হয় উত্তরটি "না"।
যা বুঝলাম এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল টাকা পয়সা। যেন অনেকটা আমাদের দেশের বিয়ে বাড়ীর গেট ধরার মত অবস্হা। আমরা গরীব দেশরা হলাম পাত্রী পক্ষ আর ধনী দেশগুলো হল পাত্র পক্ষ। এখন পাত্রী পক্ষের চেষ্টা ছিল যত বেশী আদায় করতে পারি আর পাত্র পক্ষের চেষ্টা ছিল যতটা কম দিয়ে পারা যায়। এই দর কষাকষিতে তাও যা কিছু লাভ হয় পাত্রী পক্ষের। মাগার এই সম্মেলন থেকে একটা ফুটি কড়িও আয় করতে পারে নাই গরীব দেশ গুলো। খালি থালিটা নিয়া গেছিল আবার খালি হাতেই প্রত্যাবর্তন করিল। ধনীরা মুখের উপর দরজা বন্ধ করে দিল।
টাকা পয়সার ব্যপার অস্বীকার করা যাবে না। কারন ক্ষতি যা হবার তা হয়েছে গরীব দেশ গুলোরই। বহু দিন থেকেই শুনে আসছি বাংলাদেশ সহ নিচু এলাকার দেশ সমূহ এবং দ্বীপ রাষ্ট্র গুলোর সিংহভাগ তলিয়ে যাবে। পত্রিকার পাতায় ছবি দেখলাম অশ্রুসজল হিমালয় পর্বতের। বরফের রুপালি মুকুট পরা যে হিমালয় দেখার আমার ছোটবেলার স্বপ্ন। সেই হিমালয়ের বরফ সব গলে যাচ্ছে ফলে হ্রদ বিস্ফোরনের সম্ভাবনা দেখা দিচ্ছে, নদী গুলোতে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তাইতো আমাদের মত দেশ গুলোতে ঘন ঘন বন্যা হচ্ছে। কিছুদিন আগে ঘটে যাওয়া ভয়াবহ সুনামির কারনও কিন্তু এটাই। এখন আমাদের তলিয়ে যাওয়া সময়ের ব্যপার মাত্র। আফসোস পিপড়ার মত মারা যাবে আমাদের দেশের ভুখা নাঙ্গা নিরপরাধ মানুষ গুলো।
আমরা অনেকেই এই ভেবে আশ্বস্ত হই "এত দিনতো আর আমরা বাচব না তাই আমাদের এসব দেখতে হবে না" কিংবা অনেকে ছেলেমানুষের মত মনে করেন "আমরা উচু কোন দেশে চলে যাব যেখানে পানি আমাদের ছুতে পারবে না"। কিন্তু তা কি সবার পক্ষে সম্ভব হবে আর ধনী দেশগুলোও কি মুখিয়ে আছে আমাদের নেবার জন্য, তার উপর আমরা হলাম সন্দেহভাজন সন্ত্রাসীভুক্ত দেশ, পারলে এখনই ঘাড় ধরে বের করে দেয়। এমন কি পাশের দেশ ভারতইতো শুনতাম কয়েক দিন পর পর বাংলা ভাষাভাষীদের পুশব্যাক করত। আর যারা যেতে পারবে তারাও কি বাচবে? বায়ুমন্ডলের বিরাট ফাকা স্হান দিয়ে প্রবেশ করছে সূর্যের অতি বেগুনি রশ্মি,মানুষ সৃষ্ট কার্বন ডাই অক্সাইড ঘিরে রেখেছে পুরো পৃথিবী তাইতো বিশাল এন্টার্টিকা মহাদেশের বরফ গলছে অত্যন্ত দ্রুত । ইতিমধ্যেই সাগর মহাসাগরের উচ্চতা অনেক বেড়েছে। দুই দিন আগে হোক আর পরে হোক নিস্তার পাবে না কেউই।
তবে ভাল লেগেছে মালদ্বীপের প্রেসিডেন্টের ব্যতিক্রমধর্মী উদ্যাগ। তিনি উন্নত বিশ্বের দৃষ্টি আকর্ষন করতে এবং সবাইকে সচেতন করতে পানিতে দাড়িয়ে বক্তৃতা দিয়েছেন, সর্বোপরি পানির নীচে মন্ত্রী পরিষদের সাথে আলোচনা করে আলোড়ন তুলেছেন। তার পথ অনুসরন করে নেপালের প্রধানমন্ত্রী হিমালয়ের চূড়ায় মন্ত্রী সভার বৈঠক করে আলোচনায় এসেছেন। এই মানুষ গুলোর সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই এই জলবায়ু সম্মেলনের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত ছিল সবাইকে সচেতন করা বিশেষ করে উন্নত বিশ্বকে। তাদের কাছ থেকে যদি এই প্রতিশ্রুতি আদায় করা যেত যে তারা কার্বনের ব্যবহার বহুলাংশে কমিয়ে দিবে অর্থাৎ কলকারখানা, গাড়ী উৎপাদন অনেকটাই কমিয়ে দিবে এবং পারমানবিক চুক্তির মত করে একেকটা দেশ এই ব্যপারে চুক্তিবদ্ধ হবে। যে শর্ত ভঙ্গ করবে তার জন্য থাকবে কঠোর শাস্তি। কিন্তু আমাদের দরিদ্র বিশ্বনেতারা এই ব্যপারে পুরোপুরি ফেল। তাদের প্রধানতম লক্ষ্য ছিল টাকা পয়সা আদায় করা। আর ধনীরা জেনে গেছে গরীবগুলাকে টাকা পয়সা দিয়ে কোন লাভ নাই, এদের দূর্নিতীগ্রস্ত নেতারা সব টাকা পয়সা খেয়ে ফেলে। আর টাকা পয়সা দিয়ে কি নিজেদের আদৌ রক্ষা করা সম্ভব হতো? ধরলাম ধনীরা কিছু টাকা দিল তারপর কয়েকটা উচু বাধ নির্মান করে কি দেশ বাচানো সম্ভব হবে? বাধ কয়দিন এই বিশাল জলরাশির ধ্বংস ঠেকিয়ে রাখবে?
পত্রিকা খুললে আমি খুব আশা করতাম হয়তো এমন কোন নিউজ দেখব যে "সব গুলো দেশ গ্লোবাল ওয়ার্মিং মোকাবিলা করার জন্য একত্র হয়েছে। কার্বনডাই অক্সাইডের উৎপাদন কিভাবে বন্ধ করা যায় সেই ব্যপারে সবাই চুক্তিবদ্ধ হবে। কিন্তু না পত্রিকা গুলো সব সময়ই আমাকে হতাশ করে। পানির তলে ডুবে মরা ছাড়া আর মনে হয় কোন উপায় নাই!!!
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
নিশ্চয়ই আল্লাহ কোনো ব্যবস্থা করে দেবেন।
লেখক বলেছেন: আমিন।
তবে নিজেদের ধ্বংস যদি নিজেরাই ডেকে আনি....।
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
জ্বি। তা ঠিক। দেখা যাক কী হয়। সবাইকে হয়ত মাইগ্রেশন করে অন্য কোথাও চলে যেতে হবে। লেখক বলেছেন: এই কথা আমি পোষ্টে উল্লেখ করেছি। সচ্ছলরা হয়তো পারবে তবে গরীবদের নিয়ে সন্দেহ আছে। আসলে বিশ্বব্যপী একটা গনজাগরন দরকার যার ধাক্কা যেয়ে পশ্চিমাওয়ালাদের গায়ে লাগবে, তখন যদি কিছু হয়। নিজেদের ঘর থেকেই এই জাগরন শুরু হতে পারে।
পল্লী বাউল বলেছেন:
@ হ্যামেলিন এর বাঁশিওয়ালা : দোষ করবে মানুষ আর ব্যবস্থা করবে আল্লাহ ???? তারচেয়ে চলেন সময় থাকতে মাইগ্রেশন এর ব্যবস্থা করি। পোস্টে +++
লেখক বলেছেন: ধন্যবাদ পল্লী বাউলকে।
হেলথ ভিশন ০০৭ বলেছেন:
দেশের দলীয় রাজনীতির কোন্দল নিয়ে মানুষের যত আগ্রহ,সর্বোচ্চ গুরুত্বের দাবিদার এই বিষয়টি নিয়ে তত মাথাব্যথা দেখি না।মনে হয় আল্লাহর উপর দায়-দায়িত্ব ছেড়ে দিয়ে সবাই বসে আছে অথবা মন বিষণ্ণ করা সমস্যা নিয়ে কথা বলার আগ্রহ জাগে না।তবে অন্ধ হলেই তো আর প্রলয় বন্ধ হবে না।প্রাকৃতিক দূর্যোগ/মনুষ্য সৃষ্ট দূর্যোগ ইত্যাদি সমস্যার মোকাবিলায় মানুষকেই উদ্যোগ নিতে হবে।আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিবেন না।কারণ,তাহলে মানুষকে সর্বোচ্চ বুদ্ধিমত্তা দান করা হত না।লেখাটির জন্য ধন্যবাদ।এধরণের বিষয় নিয়ে আরো বেশি বেশি লেখা নিয়মিত হওয়া উচিত,মানুষের ভালো লাগুক বা না লাগুক।
লেখক বলেছেন: অতি সত্য কথা বলেছেন ভাইয়া। আমাদের যেন "আমি জেনে শুনে বিষ করেছি পান" টাইপ অবস্হা।
লেখক বলেছেন: যে অবস্হা আসতেছে তাতে জীবনটা পার করতে পারব কিনা সন্দেহ আছে।
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন:
ব্যাপারটা খুবই উদ্বেগজনক, কিন্তু আমাদের দেশের লোভী ও মূর্খ নেতাদের বুজাবে কে?? লেখক বলেছেন: আমি খুব হতাশ। সবাই মিলে কিছু যদি না করি দেশটা অথই জলে তলিয়ে যাবে। কিন্তু ভাইয়া লন্ডন আমেরিকার শিক্ষিত নেতারাও যে কিছু করছে না। আর মজার বিষয় দেখেন আমাদের একটু পয়সা হলেই ছুটছি গাড়ির শোরুমে, বন্দরে হাজার হাজার গাড়ী আটকে আছে খালাসের অপেক্ষায়। অথচ আমরাই আছি কিনা সবচেয়ে ঝুকির মধ্যে।
সত্যিই সেলুকাস কি বিচিত্র এই দেশ!
লেখক বলেছেন: জী তাহলে কার কি করার আছে
।
ভাঙ্গন বলেছেন:
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: নিশ্চয়ই আল্লাহ কোনো ব্যবস্থা করে দেবেন।
লেখক বলেছেন: তাহলেতো ভালই হয়
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
আমার হিসেবে পৃথিবীর বয়স আর খুব বেশি হলে ১০০ বছর।
লেখক বলেছেন: হয়তবা। এসব ভাবলে মনটা খারাপ হয়ে যায়।
অপরাজিতা ০০৭ বলেছেন:
আসলেই আপু, এ সম্মেলন আমাদের কিছুই দেইনি। তবে একটা বিষয়, কার্বন নি:স্বরণ কমাতে আমরা গরীব দেশ গুলিই চেষ্টা করছি। সবার জন্য একটা সচেতনতামূলক তথ্য "আমরা যদি আমাদের টিভিটি রিমোট দিয়ে অফ করে স্ট্যান্ডবাই মুডে না রেখে পাওয়ার অফ করে রাখি তাহেলে বছরে প্রতিটি পরিবার ১০০ কেজি কার্বন সাশ্রয় করতে পারি। কারন টিভিটি স্ট্যান্ডবাই মুডে ও কার্বন নি:স্বরন করে"।
লেখক বলেছেন: বেশ গুরুত্বপূর্ন একটি তথ্য জানলাম। সবাই এভাবে চেষ্টা করলে পৃথিবীটা আরো কিছু দিন টিকে থাকবে।
লেখক বলেছেন: সবকিছু পানিতে ভাইসা গেলে বাদর ঝুলাঝুলি করব কই
লেখক বলেছেন: চিন্তা করতে করতে একটা কিছু আবিষ্কার করে ফেললে দারুন হয়, কি বলেন![]()
নীল ভোমরা বলেছেন:
গুরুতর বিষয়! এমন একটা বিষয় নিয়ে পোস্ট দিয়েছেন...জনসচেনতা বাড়বে। কার্বন ইমিশন কমাতে আমরাও হয়তো যার যার অবস্থান থেকে সামান্য হলেও অবদান রাখতে উৎসাহী হবো। ভাল লাগলো।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। সবাই মিলে চেষ্টা করে ধনী দেশ গুলোকে এর গুরুত্ব বোঝাতে পারলে অনেকটা কাজ হোত বলে মনে করি।
রাজিয়েল বলেছেন:
পোস্টে প্লাস। এখন মনে হয় কার্বন এমিশনে সবচেয়ে বেশি এগিয়ে আছে চীন, অ্যামেরিকা, আর ভারত। এদের কারনেই জলবায়ু সন্মেলন ব্যর্থ হয়েছে। হারামী শালারা! লেখক বলেছেন: হুম। এরা করে উন্নতি আর আমরা হবো ওদের বলির পাঠা
।
লেখক বলেছেন: না রাবন থামবে না, বিশাল জলরাশির হাত বাড়িয়ে আমাদের গিলে ফেলতে ছুটে আসছে![]()
আরিয়ানা বলেছেন:
অসাধারন পোস্ট। আমিতো গত তিন মাস ধরে মৃত্যুর প্রহর গুনছি। যে কোন সময় আমরা তলিয়া যাব। হায়াতির ঘটনার পরে মনে কোন আশা পাচ্ছিনা।
লেখক বলেছেন: সত্যিই খুব ভয়ংকর ব্যপার। এমন খারাপ ভাবে মৃত্যু প্রত্যাশা করি না। ভাল থাকবেন, সুস্হ থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন: যথার্থ বলেছেন। তবে একটা দিক নির্দেশনা প্রয়োজন এবং ব্যপক প্রচার অভিযানও দরকার। সবাই সবার অবস্হান থেকে কিভাবে চেষ্টা করতে পারে তা নিয়ে আপনার কোন ভাবনা থাকলে তা একটা পোষ্টের মাধ্যমে প্রকাশ করতে পারেন।
ধন্যবাদ।
তীরান্দাজ বলেছেন:
আমার মতে- এদেশের অনেকেই জানে না পরিবেশ বিপর্যয় কি, জলবায়ু সম্মেলন কি? বিশ্ব মিডিয়াতে এ ব্যপারে ব্যাপক মাতামাতি হলেও আমরা এ ব্যপারে রহস্যজনকভাবে নিরব। অথচ! পরিবেশ বিপর্যয়ের প্রথম শিকার বাংলাদেশ। সময় যাপন না করে এ ব্যপারে গণসচেতনতা তৈরী করা প্রয়োজন। আমার মতে- জানা জানে তারা না জানাদের মধ্যে সচেতনা তৈরীর পদপে নিতে পারে।
লেখক বলেছেন: সহমত। ব্লগে হোক আর পত্র পত্রিকায় হোক এই ব্যপারে মত প্রকাশের সুযোগ থাকলে, তা ব্যবহার করা উচিত। তাছাড়া ব্যানার, পোষ্টারিং, টিভিতে এবং বিলবোর্ডে এ্যাড... এগুলোও করা যেতে পারে। মোট কথা সবাই যে যেভাবে পারেন এগিয়ে আসুন
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনার শক্তিশালী লেখনীর মাধ্যমে এই বিষয়ে ভাল ভাবে আলোকপাত করবেন আশা করছি।
ধন্যবাদ।
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
++
+++
++++
সচেতনতা মূলক পোষ্ট।
আসুন আমরা সবাই সোচ্চার হই। আর নিজেদের ধ্বংস থেকে নিজেরাই .............................!!
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
এই বিষয়ে আরো আরো লেখা চাই
সাকিরা জাননাত বলেছেন:
অসাধারন পোষ্ট।+++++
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু।
সামিউর বলেছেন:
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: নিশ্চয়ই আল্লাহ কোনো ব্যবস্থা করে দেবেন।
লেখক বলেছেন: তাহলেতো সবাই বেচে যাই।
লেখক বলেছেন: ভাইজানের তরফ থেকে আপনাকেও ভ্যালেনটাইন'স ডে'র শুভেচ্ছা
লেখক বলেছেন: হুম। তবুও আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাব।
একা মন বলেছেন:
একদিন দেখবেন- কিচ্ছু হবেনা। নতুন এক প্রাকৃতিক শক্তির বলেই দেখবেন সবাই বেঁচে যাবো আমরা। আসলে আল্লাহ একটা ব্যাবস্থা ঠিকই করে দেবেন... বলে রাখছি মনে রাখবেন।( ব্লগে এটা আমার দ্বিতীয় কমেন্ট। আমার নিকটা দেখেই ভালো লেগেছিলো, তাই পড়তে এসেছিলাম। )
লেখক বলেছেন: আমরা সবাইই বেচে থাকতে চাই। অসংখ্য ধন্যবাদ পড়ার জন্য।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















