somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Stellarium সফট্‌ওয়্যারে ঈদ-উল-আজহার চাঁদ ও তারিখ (সচিত্র) :)

১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Stellarium হল মহাকাশের উপর তৈরী একটা সফটওয়্যার যার মাধ্যমে যে কোন তারিখে মহাকাশের সকল নক্ষত্র, গ্রহ, উপগ্রহের অবস্থান দেখা যায়। এই সফটওয়্যারের মাধ্যমে সম্প্রতি আমি আসন্ন ঈদ-উল-আজহার তারিখ বের করি।
আসুন দেখে নিই কিভাবে -

১৮ নভেম্বর
সফটওয়্যারটিতে দেখা যাচ্ছে যে, ১৮ নভেম্বর সন্ধ্যা ৬ টার দিকে বাংলাদেশের পশ্চিমাকাশে চাঁদ দেখা গেলেও তা এতটাই ক্ষীণ যে সূর্যের আলো সে সময় চাঁদের অবয়ব ঢেকে দেয়। নিচে দেখুন -


সন্ধ্যা ০৬:৩০ এর দিকে দেখা যাচ্ছে চাঁদ আরো নিচের দিকে নেমে এসেছে। এবং সূর্যের আলো থাকার কারণে ক্ষীণ এই চাঁদের অবয়ব দেখা যাবে না।


সন্ধ্যা ০৭:০০ টার চিত্র দেখুন নিচে। তখন চাঁদ একেবারেই ঢলে পড়বে বলে আর দেখতে পাওয়ার কোন সম্ভাবনাই নেই। /:)



১৯ নভেম্বর
এবার দেখি ১৯ নভেম্বর সন্ধ্যা ৭ টার চিত্র। নিচের চিত্রে দেখা যাচ্ছে চাঁদ অনেকটা স্পষ্ট এবং আগের দিনের চাইতে কিছুটা বড় যার ফলে ঐ দিন চাঁদ দেখা যাবে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকেই। :D


ঐ সময় পশ্চিমাকাশে চাঁদের অবস্থানটা দেখুন -



২০ নভেম্বর
নিচের চিত্রটা ২০ নভেম্বর সন্ধ্যা ৭ টার। এখানে চাঁদ আরো স্পষ্ট। বুঝা যাচ্ছে এর আগের দিন চাঁদ দেখা গেছে।



২৯ নভেম্বর
তাহলে এই তথ্যের আলোকে যদি আগামী ১৯ নভেম্বর চাঁদ দেখা যায় ঈদ-উল-আজহা হবে ২৯ নভেম্বর। নিচে দেখুন ঈদের দিনের সকালের সূর্য।


বিঃ দ্রঃ এই সফটওয়্যারে যা দেখবেন সবই ভার্চুয়াল। মনে করবেন না আপনার জন্য টেলিস্কোপ/ক্যামেরা বসিয়ে রাখা হয়েছে। আপনি অতীত বর্তমান ভবিষ্যতের যে কোন সময়ের নক্ষত্র, গ্রহ, উপগ্রহের অবস্থান দেখতে পাবেন এই সফটওয়্যারটির মাধ্যমে। তার মানে? হ্যা গত ২২ জুলাই ঘটে যাওয়া পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যেমনি দেখতে পাবেন, তেমনি দেখতে পারবেন আগামী ১০৫ বছর পরের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। যেটা আপনার পক্ষে দেখা নিতান্তই অসম্ভব। আবার ফিরে গিয়ে দেখতে পাবেন গত ১৯৯৫ সালের সূর্যগ্রহণটিও। :)

সফটওয়্যারটির সাইজ ৪০ মেগাবাইট। চমৎকার থ্রিডি এ সফটওয়্যারটি ডাউনলোড করুন নিচের লিংক থেকে।
Stellarium 10.2 ওয়েব সাইট থেকে ডাউনলোড করুন
সরাসরি উইন্ডোজে ডাউনলোড লিংক
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৫৮
১৫টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×