somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুমকেশের ডায়েরী (পর্ব এক)

০৩ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুমকেশ তাহার কক্ষে শয়নপূর্বক সিলিং ফ্যানের পাখা গুনিতেছিল । আলোর উৎস ছিল একখানা টেবিলল্যাম্প । এক দুই তিন গুনিয়া চক্ষু মুদিয়া সে আবার চক্ষু খুলিতে এবং পুর্ববত গণনা কার্যে লিপ্ত হইতে আরম্ভ করিতে লাগিল । রাত্রির বিস্তরণ বাড়িয়া চলিলেও তাহার যেন হুশ ছিল না । যদ্যপি সে তাহার কার্য লইয়া ব্যস্ত রহিয়া গেল । হঠাৎ তাহার মাথায় কি এক চিন্তা খেলা করিতে লাগিল । সে অনুচ্চ কণ্ঠে আবৃতস্বরে বকিতে লাগিল । তাহার কতকটা নিম্নরূপ :
"আমি নেপোলিয়ন হইতে চাহিয়াছিলাম কিন্তু খুন করবার সাহস নাই তাই হইতে পারিলাম না । আপন মনের কোণে খুন লইয়া বাঁচিয়া রহিয়াছি । আমি খুনে নই , নই আজ্ঞাবহ কৃতদাস । স্বাধীনতা আর পরাধীনতা এই দুয়ের মধ্যে আমার বসবাস । পক্ষীকুলের বক্রডানায় অসীমেরে ধরিতে চাহি মনে মনে । বৃত্ত , সেই বৃত্ত আজও আমায় কভু নাহি ছাড়ে ।"
হঠাৎ করিয়া সে যেন তাহার কথার জবাব পাইতে শুরু করিল । সহসা সে শুনিতে পাহিল,
"জন্জালপূর্ণ বৃত্তে ঘুরপাক খাইতে খাইতে সৌন্দর্য খুজিয়া লইবার বাসনা তীব্র হইতে তীব্রতর হয় । বৃত্তে অসীমতা সে আবার কেমন করিয়া হয়? এতো দেখছি পাগলের প্রলাপ ভিন্ন অন্য কিছুই নয় !"
কথাগুলা বুমকেশের নিজ কল্পনাও হইতে পারে । আবার বাস্তবিকই সে দৈবশব্দের শ্রবণ পাইয়াও থাকিতে পারে । বুমকেশ আমার বন্ধু ছিল । বুমকেশের রহস্যজনক অন্তর্ধানের পর এই ডায়েরীখানা আমার হাতে আসিয়া পড়ে । আমি তাহার কাছের বন্ধু ছিলাম বলিয়া তাহার পরিবার আমায় এই ডায়েরীখানা দিয়া ইহার পাঠোদ্ধার করিয়া বুমকেশকে ফিরিয়া আনার ব্যবস্থা করিতে বলিল । আমি হৃষ্টচিত্তেই ইহার পাঠোদ্ধারে ব্যাতিব্যস্ত হইয়া পড়িলাম । তাহার ডায়েরী হতেই উপরিউক্ত কথামালার সুচনা করিলাম । পাঠকবৃন্দ আমার নিক দেখিয়া সন্দিগ্ধ হইতে পারেন এই ভাবিয়া যে আমিই বুমকেশ । তাই আগেই বলিয়া নিলাম যে আমি বুমকেশ নই । বরং তাহার বন্ধু । বুমকেশের অন্তর্ধান রহস্যের সমাধানে এই ঘটনায় আমার আবির্ভাব ।
যাহাই হউক , এইবার মুল কাহিনীতে ফিরিয়া আসি ।
দৈবসন্দেশ লাভ করিয়া বুমকেশ তড়াক করিয়া লাফিয়া উঠিল । তাহাকে কতকটা ভীত মনে হইতেছিল । তবে ভীতির কাছে কৌতুহল জয়যুক্ত হইয়া তাহার হস্তে লাইটের সুইচ আনিয়া দিল । সুইচ টিপিয়া তের ওয়াটের বৈদ্যুতিক বাতি জ্বালাইয়া বারংবার এদিক ওদিক চাহিয়াও দৈবশব্দের কোন কুলকিনারা করিতে না পারিয়া সে এইবার সত্যসত্যই ভীতির সাগরে নিজেকে আবিষ্কার করিল । কার্তিক মাসের হালকা শীতের রাতে সে যেন মাঘের শৈত্যপ্রবাহের শিকার হইল ।
ক্ষণকাল পর সে মনে একটু সাহসের আগমনবার্তা পাইয়া পুবের জানালাখানা খুলিয়া উঁকি মারিল । ল্যাম্পপোস্টের আলোয় সামনের রাস্তার অধিকাংশই তাহার দৃষ্টিগোচর হইল । কিন্তু কোন জনপ্রাণির দেখা সে পাইল না । জানালা বন্ধ করিয়া সে বিছানায় আসিয়া বসিল । তাহার কেমন যেন ঘুম পাহিল । কিছুক্ষণ ব্যাপারটা নিয়া চিন্তা ভাবনা করিয়া সে ঘুমাইয়া পড়িল ।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮০ দিন কর্ম পরিকল্পনা : সমালোচনা ও শপথ একই দিনে ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৮

১৮০ দিনের কর্ম পরিকল্পনা : সমালোচনা ও শপথ একই দিনে ।



নূতন সরকার, নূতন পরিকল্পনা, নূতন চিন্তা ভাবনা ।
অনেকেই আগ্রহভরে বিষয়টি পর্যালোচনা করছেন । কেউ কেউ অতীত ভূলতে পারছেন না,
তা... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না?

লিখেছেন তানভির জুমার, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৪


চাঁদা দিতে রাজি না হওয়ায় এক ড্রাইভারকে পিটাইয়া মাইরা ফেলসে।
ঘটনাস্থল? ঢাকা।
২০ টাকার চাঁদা ২০০ হয়ে গেছে রাতারাতি।
ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে আছে ড্রাইভাররা।
একটা মানুষকে যদি ডেইলি... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধাদের হয়রানি বন্ধ হোক

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১৩


এই দেশে বিপ্লব করা খুবই কঠিন । কিন্তু বিপ্লব করার পর শান্তিতে থাকা আরোও কঠিন। কারণ রাষ্ট্র বিপ্লবীদের কদর বোঝে না। তাই আমরা আজকে দাবি জানাতে এসেছি :... ...বাকিটুকু পড়ুন

ধানের বেপারী খালকেটে নৌকা আনলে ধান লুট হতে পারে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৬



জুলাই যোদ্ধা নৌকা ডুবিয়ে ভেলায় চড়িয়ে ধান ভাসিয়েছে।এখন ধানের মালিক খালকেটে নৌকা আনলে নৌকার মাঝি নৌকায় করে ধান লুট করে নিয়ে যেতে পারে।প্রসঙ্গঃ সজিব ওয়াজেদ জয় একত্রিশ... ...বাকিটুকু পড়ুন

ইসলামী মরমী সাধনা সুফীবাদ নিয়ে একটি ধারাবাহিক লেখা***** ১ম পর্ব : এক মহিয়সি সুফী সাধিকা নারী রাবিয়া বসরী (রহ.)

লিখেছেন ডঃ এম এ আলী, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৩


রাবিয়া বসরী (রহ,) কে নিয়ে আলোচনার পুর্বে সুফিবাদ কী এবং সুফিবাদের ইতিহাস নিয়ে একটি সংক্ষিপ্ত পর্যালোচনা করে নেয়া হল। (এখানে উল্লেখ্য এ পোস্টে দেয়া রাবিয়া বসরী(র,) সম্পৃক্ত সবগুলি... ...বাকিটুকু পড়ুন

×