আমার আমার হবনা।
তবে?
অন্যের হব।
কেন?
দুঃখ জলে সুখের লহরী জাগাতে।
নিজেকে ছেড়ে আমি জেকে বসি অন্যের দিকে
নিদ্রাদেবী চলে যায় প্রতিরাতে।আমি ভর করি অন্যের উপর।
জল ছিটাই,সাতার শিখাই,ঝাপ দেয়া দেখাই।
ঢেউয়ের দমকে দমকে নিজেকে পুঃনচ হারাই।
কী সুখ?কী সুখ?তার কি শেষ আছে?
হঠাৎ করেই স্বার্থের নীল জলে ঝর উঠে
থোকা থোকা ঝাপটা এসে ভেঙ্গে দেয় আমার প্রেমাসন।
মনের কামনা গোপনে কাঁদে,আমি ভূগি আত্নযন্ত্রনায়।
স্বার্থের বর্নিল রুপ দেখি আভিজাত্যের বসুধায়।
কালের খেয়াল জাগে আমার দৃষ্টিতে
অতীতটা নষ্ট করে এসেছি,বর্তমান নিয়ে খেলছি,
ভবিষ্যতটার কথা মনেই ছিলনা!!
আমার প্রতারনাই আমি জেগে উঠি প্রতিদিন
স্বার্থপর জিনটা সনাক্ত করি ডি.এন.এ পরীক্ষায়
আমার ভেতরে এই জিনটা সুপ্তই থেকে যায়।
আমি আবার জড়িয়ে যাই সম্পর্কের মায়ায়
যদিও ভূমিকা আর উপসংহার জুড়ে শুধুই প্রতারনা!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

