শরীর যেন অন্ধকারে
সাবধানী কালো বিড়াল
লক্ষ্যভেদী দৃষ্টি আর
সম্ভাব্য মাংসের ঘ্রাণ
শুকে শুকে,
প্রচীর ধরে দেয়ালের
এগিয়ে যাচ্ছে ক্রমাগত;
হিংস্রতা তার লুকিয়ে আছে
করটিতে আর মস্তিষ্কের
প্রায় প্রতিটি কোষের
নির্ভেজাল ফাঁদ বুননে,
কোমল থাবার শান্ত পদক্ষেপে।
তখন কে পারে আর
কাটাতে দায় শরীরের!
অথবা
অন্ধকারে শরীর সাবধানী কালো বিড়াল
লক্ষ্যভেদী দৃষ্টি আর সম্ভাব্য মাংসের ঘ্রাণ
এগিয়ে আসছে ক্রমাগত, নির্ভেজাল ফাঁদ;
মস্তিষ্কের প্রায় প্রতিটি কোষ নিষ্কলুষ,নিষ্পাপ
তবু কোমল থাবার অন্তরালে তীক্ষ্ন নখ
প্রণোদিত করে, তাড়া দিয়ে যায় হিংস্রতার
মনে পড়ে, শরীরের দায় তার অমোঘ, অবাধ!
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১১ সকাল ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



