আমার প্রিয় পোস্ট

জীবনে সুখের মূল কথা হল - এই পৃথিবীর কেউ বা কোন কিছুই তোমার জন্য নয়।

একজন শিক্ষক এবং আরেকজন সুবিধাভোগী

২৪ শে আগস্ট, ২০০৭ সকাল ৭:২৪

শেয়ার করুন:                   Facebook

ঢাকা ভার্সিটির শিক্ষক আনোয়ার হোসেনের গ্রেপ্তার প্রমাণ করে যে, সরকারের হাতে আর কিছু নেই।কিছু আর্মি সবকিছু নিয়ন্ত্রন করছে। কারণ,আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা কর্ণেল তাহেরর ভাই এবং প্রতিটি সামরিক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে চরম নির্যাতিত হয়েছেন। সকল সামরিক সরকার তাকে ভয় পায়।কারণ,নির্যাতিত হওয়ার ভয় তিনি পান না। নীরবে কাজ করেছেন দেশের মানুষের জনয।

আর তার ফসল ঘরে তুলেছে কামাল হোসেনের মত সুবিধাভোগীরা। জীবনে কোনদিন পাবলিক ভোট পাবে না যারা, যারা সাধারণ মানুষের হাতে মার খায় রাজনীতিতে বযর্থতার কারণে, তাদের মুখে গণতন্ত্রের কথা শুনে হাসি পায়। এরকম নির্লজ্জ ভাবে কথা মনে হয় সরকারও বলতে পারবে না।
কেউ বিবিসি তে তার চামচামি মার্কা কথা শুনে মনে হল যে, এই লোককে ফকরুদ্দীনের সরকার, সরকার প্রধান বানাতে চেয়েছিল।সব সরকারের সাথে থাকে এরা। কি যেন নজরুলের কবিতা টা..মোসাহেব মনে হয়।

হায়রে Daily Star!!! শিরোনাম করে গযাস নিয়ে।

DU ছাএরা একটু সাবধানে থাকবেন। আপনাদের খোজা হচ্ছে।

জানি না, কি হবে এই দেশের?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রাজনীতিরাজনীতি ;
প্রকাশ করা হয়েছে: সমাজ এবং রাজনীতি  বিভাগে ।

 

  • ২১ টি মন্তব্য
  • ৫১৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২৪ শে আগস্ট, ২০০৭ সকাল ৭:৩৬
comment by: রামারাও সিদ্ধা বলেছেন: জলপাইয়ের জন্য ধিক্কার
২. ২৪ শে আগস্ট, ২০০৭ সকাল ৭:৪০
comment by: সনটে বলেছেন: দেশে আবার পরাধিনতা বিরাজ করছে।এটা স্পষ্ট, সংবাদ মাধ্যমের উপর দীর্ঘ ১৬ বছরপর এই হস্তক্ষেপ। বাংলাদেশের কোন সংবাদপত্র ও ডিজিটাল মিডিয়ার নিউজ দেখে দেশের প্রকৃত সংবাদ পাওয়া যাচ্ছে না। ঘৃণিত হোক ডঃ কামাল এর মতো রাজনীতিবিদরা।
৩. ২৪ শে আগস্ট, ২০০৭ সকাল ৭:৪৯
comment by: সজীব১৬১২ বলেছেন: ১।সারা বিশ্ববিদ্যালয় জুড়ে এত শিক্ষক থাকতে মাত্র ঐ গুটি কয়েক শিক্ষকের প্রতি সেনাবাহিনির এত আগ্রহ কেন? ঐ শিক্ষকদের মধ্যে নাকি ২ জন কে আটক করা হইছে।কেন মাত্র এ ২জন আটক হলেন ? অন্য সব শিক্ষক কেন নয়? তারা কি শিক্ষা দান বাদে অন্য কাজে লিপ্ত ছিল? তারা কি ২য় দিনের ধংসলিলায় ইন্ধন যুগিয়েছে? আমরা সবাই জানি আন্দোলন ২য় দিনে না গড়ালে এতটা ধংসলিলা দেখতে হতো না। তাহলে গোয়েন্দাদের হাতে যদি তথ্য থাকে এ শিক্ষকরা ২য় দিনের আন্দোলন তথা ধংসলিলায় জড়িত ছিল এদের কে ধরে কেন সেনাবাহিনি পেদানি দিবে না?
৪. ২৪ শে আগস্ট, ২০০৭ সকাল ৭:৫১
comment by: মামু বলেছেন: ছাত্রদের যারা মদদ যুগিয়েছিল, যার দরুন নিরিহ মানুষের গাড়ী ভাংচুর পোড়ানো হল , সেই সব মদদ দাতাদের বিচার করা হোক।
৫. ২৪ শে আগস্ট, ২০০৭ সকাল ৭:৫৭
comment by: মামু বলেছেন: ঢাকা র্ভাসিটির "কিছু শিক্ষক" হল কুলাঙ্গার নটির পুত।
এদের বিচার করা দরকার।
৬. ২৪ শে আগস্ট, ২০০৭ সকাল ৮:০১
comment by: প্রাগৈতিহাসিক বলেছেন: যথার্থই বলেছেন @মামু। তারা আসলেই "কুলাঙ্গার নটির পুত"।
৭. ২৪ শে আগস্ট, ২০০৭ সকাল ৮:০৪
comment by: সনটে বলেছেন: ডঃ আনোয়ার হোসেন ও ডঃ হারুন অর রশীদ কে ইঙ্গিত করে বললে মামু কে প্রতিবাদ জানাচ্ছি। উদ্ভুত পরিস্হিতিতে ঢাঃবিঃ শিক্ষক ছাত্র সবসময় অনুরুপভাবে এগিয়ে এসেছে, এবারও তার ব্যতয় ঘটেনি। শিক্ষকদের স্বার্থন্বেষি রাজনীতি বিপক্ষে আমি কিন্ত উদ্ভুত শিক্ষক আন্দোলন সমর্থনযোগ্য।
৮. ২৪ শে আগস্ট, ২০০৭ সকাল ৮:১২
comment by: সজীব১৬১২ বলেছেন: ঐ ২ জন শিক্ষক কি তুলসি পাতায় ধোয়া নাকি ফেরেস্তা ? নিশ্চয়ই সরকার কাছে গুরুত্বপূর্ন তথ্য আছে যে ঐ শিক্ষকরা ধংসলিলা করতে উতসাহ দিয়েছেন।
৯. ২৪ শে আগস্ট, ২০০৭ সকাল ৮:২১
comment by: মোসতফা মনির সৌরভ বলেছেন: আমাদের কাছে তথ্য আছে সরকারের উপদেষ্টার দুর্নীতির। কিছু করতে পারবেন? সরকারকে কি ধোয়া তুলসি পাতা নাকি?
১০. ২৪ শে আগস্ট, ২০০৭ সকাল ৮:২১
comment by: সনটে বলেছেন: এরশাদ সরকারও কিন্তু এমনটা করতো, আপনি নিশ্চই সেগুলোকেও সাপোর্ট করেন। তাহলেতো আপনার অবস্হান স্পষ্ট। আমাদের সরকারের কাছে যে গুরুত্বপূর্ন তথ্য কি তা সবাই জানে
১১. ২৪ শে আগস্ট, ২০০৭ সকাল ৯:০৪
comment by: পরোপকারী বলেছেন: আপনারা কি শুধুই ছাত্রদের উপর আইন শৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর আঘাত গুলো দেখেছেন, নাকি ছাত্ররা যে হোটেল রেস্তোরা,গাড়ি,ব্যবসা প্রতিষ্ঠানে যে তান্ডবলীলা চালিয়েছে তাহাও দেখেছেন??? এরপরও কি বলবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকার ভূল করেছে????????????
১২. ২৪ শে আগস্ট, ২০০৭ সকাল ৯:১৪
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন: ডক্টর তাহেরে রাজনীতি আর সে বাম ধারা রাজনীতি ভুল ছিল বলে আনেকে বলে থাকেন। আর কর্নেল তাহেরের ভাই হলে উনার কোন অন্যায় থাকবেনা সেটা ভাবা অন্যায়। দেকা যাক তাদের আদালতে সোর্পদ করা হয় কিনা?
১৩. ২৪ শে আগস্ট, ২০০৭ সকাল ৯:২০
comment by: মদন বলেছেন: ধরে নিলাম সেনারা ব্যারাকে ফিরে গেল। তাহলে বর্তমান অবস্থায় নির্বাচন সম্ভব? নেতারা কি আর কোনো দাবী তুলবে? ভোটার লিস্ট, প্রধান উপদেষ্টা, নেতা-নেত্রীর মুক্তি এইসব নিয়ে??? আরেকটি ২৮শে অক্টোবরের জন্ম না নেয়ার সম্ভবনা কতটুকু???
১৪. ২৪ শে আগস্ট, ২০০৭ সকাল ৯:৩৪
comment by: মো. আরাফাতুল ইসলাম বলেছেন: আনোয়ার হোসেন স্যার এর একটা দীর্ঘ সাক্ষাতকার ছাপা হয়েছে সাপ্তাহিক ২০০০ এর বর্তমান সংখ্যায়। সেখানে বর্তমান সরকার এবং সেনাবাহিনী বিরোধী অনেক কথাবার্তা বলেছেন তিনি। খুবই সাহসী তিনি। আল্লাহ তার সহায় হোন ...
১৫. ২৪ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:২৩
comment by: বিজলীর খড়ি বলেছেন: যেসব 'ছাত্র' সাধারন ব্যবসায়ী, চাকুরীজীবির, কর্মচারীদের গাড়ী, ভেঙ্গেছে, দোকান ভেঙ্গেছে, লুট করেছে, চুরি করেছে তাদের ধরা উচিত হবে না। তাদের ধরলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেষ্টিজ পাংচার হয়ে যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 'একজন সাধারন মূর্খ সৈন্য কড়া ভাষায় একজন ছাত্রকে বকা দেয়ার অপরাধে' কর্মরত সব সৈন্য-পুলিশ, যারা দেশের জনগনের পয়সার চাকরি করে, তাদের ওপর হামলা চালাতে পারে। কেন চালাবে না? ঢা.বি. এর ছাত্ররা যখন যা খুশী করার অধিকার রাখে। আইন তো শুধু দোষী সৈন্য-পুলিশ-সরকারের জন্য প্রযোজ্য। ঢা.বি.
এর ছাত্রদের জন্য আইন কিসের? তারা দেশকে স্বাধীনতা দিয়েছে, সবাই ভুলে গেছেন? ঢা.বি. এর ছাত্ররা যত শয়তানীই করুক না কেন, তারা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, প্রাচ্যের অক্সফোর্ড, স্বাধীনতার সুতিকাগার বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদের আইন-আদালত শিখাতে আসেন মিয়া?
একজন পুলিশ-সৈন্য, যে ১৫০০ টাকা বেতন পায় তারও হয়ত যৌবনকালে স্বপ্ন ছিল পড়াশোনা করবে, সুনাগরিক হবে। হয়ত দারিদ্রতার কারনেই পড়াশোনা করতে পারেনি। এখন এমন এক পেশায় ঢুকেছে , যে পেশাটাই এরকম জঘন্য, তাদের কাজ হল মারামারি করা। যাহোক, পুলিশ ঢা.বি. ছাত্রদের ওপর আইন প্রয়োগ করতে আসে কেন, অন্য কেউ নেই?
১৬. ২৪ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:২৭
comment by: ডঃ আইজউদ্দিন বলেছেন: বিজলীর খড়ি নামক বরাহ নন্দনটি মুজাহিদ আর নিজামীর সন্গমের ফলে জন্ম লাভ করিয়াচে। তাই তাহার উপরের পায়ুপথ দিয়া বার হওয়া পুরীষ টির কোন মূল্য নাই
১৭. ২৪ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:৩৬
comment by: রিউ বলেছেন: একটু আগে ঢাবির একজন শিক্ষকের সাথে কথা হল। আদর্শে আ,লীগ। ঢাবির দুই শিক্ষক গ্রেফতারের খবরের প্রতিক্রিয়ায় সে যেটা বলল তা এক কথায় হল "আসল দু'জন কেই ধরেছে সেনারা। সময় মত"।
১৮. ২৪ শে আগস্ট, ২০০৭ সকাল ১০:৫৫
comment by: বিজলীর খড়ি বলেছেন: আসলে আমাদের নিজেদের মধ্যে নিজেদের অজান্তেই বহু কনট্রাডিকশন রয়েছে। আমাদের চাওয়া-পাওয়ার কোন ঠিক নেই। আমাদের চাওয়া-পাওয়ার প্রাধান্যগুলো আগে ঠিক করা দরকার। আমরা কি
গনতন্ত্র চাই না কার্যকরী গনতন্ত্র চাই
সেনাবিহীন শিথিল আইনের শাসন চাই না কঠোর আইনের শাসন চাই
যেকোন মূল্যে গনতন্ত্র চাই যা দেরীতে সুস্থ গনতন্ত্র চাই
ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাই না দক্ষ জনশক্তি তৈরির বিশ্ববিদ্যালয় চাই
ছাত্র রাজনীতির ধারাবাহিকতা চাই না সব পরিস্থিতির সাথে ছাত্রদের যোগ্য মূল্যায়ন চাই....
এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। নির্ভাবনা আমাদের বড়ো অযোগ্যতা।
১৯. ২৪ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:২৯
comment by: বিলাস বলেছেন: যে ছাত্র চার বছর পরাশুনা করে বের হতে চায়, তাদের মধ্যে কয়জন ওই গ্যন্জামে গেছিলো? কেউ যায় নাই, যাদের পেছনে কুকুর গুলো ছিলো, তারাই আগে আগে গেছে, কিছু পাওয়ার আশায়।
২০. ২৪ শে আগস্ট, ২০০৭ দুপুর ১২:৩৮
comment by: মামু বলেছেন: সনটে @ আপনার অবগতির জন্য বলছি,
ছাত্রদের দাবী মেনে নেয়ার পর যে 'আনোয়ার হোসেন ' বলেন "ছাত্রদের অন্দোলনের সাথে আমারা আছি,"
এই ভাবে ছাত্রদের নিরিহ জনগনের গাড়ি পোড়ানোতে উৎসাহ দেন তাকে তো মাইর দেয়া ছাড়া আর কিছু থাকেতে পারে না।


যাদের গাড়ি পোড়ানো হল তাদের কি অপরাধ ছিল?
আনোয়ার হোসেন তো বলতে পারত, "তোমাদের দামি মেনে নেয়া হয়েছে, আর তোমরা নিরিহ জনগনের গাড়ি পোড়াতে যাবা না"
এটা বললে কি খারাপ হত? এত ভাল কথা এত অন্যায়ের বিরুদ্ভে কথা বলতে পারেন আর ভাংচুর না করার কথা কি তিনি বলতে পারতেন না?


যার বিবেকের এত তাড়না আছে, তার কাছে কি জনগনের সম্পদ নষ্ট হওয়াটাকে সম্পদ নষ্ট মনে হয় না?

মো. আরাফাতুল ইসলাম @ আপনারা পকেটে কিছু পাইলে আনেকর বক্তব্যকেই হালাল মনে করেন।
২১. ০১ লা অক্টোবর, ২০০৭ দুপুর ১২:৪৫
comment by: রিফাত ভাই বলেছেন: আপনাকে প্যাঁচালী ডট কম ( http://www.pechali.com ) এ আমন্ত্রণ জানাচ্ছি। ভালো লাগলে আসবেন আমাদের সাথে আড্ডায় বসতে।

 

 


অপূর্ব জোছনা। নীরব নদী, নদীর মাঝে একটি বন্ধ স্পীডবোটে আমি বসা। চারপাশে ঘন সুন্দরবন। নিস্তদ্ধ রাত। অসাধারণ সে অনূভুতি ....।

©...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৩৭১০১