somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইন্টেলের চেয়ারম্যানের সফর - স্বপ্নভংগ

০৫ ই সেপ্টেম্বর, ২০০৭ রাত ১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক ঝটিকা সফর শেষ করলেন ইন্টেলের চেয়ারম্যান। অনেক আশা করেছিলাম এবার হয়ত এদেশের কিছু হবে। এ নিয়ে এই ব্লগে একটি লেখাও লিখেছিলাম।

প্রথমে ধারনা করা হয়েছিল সম্ভাবনা থাকলে ভাল ধরনের বিনিয়োগ হবে। পরে অন্তত ২ হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা ছিল। কিন্তু এখন তাও নেই।

সরকারী প্রচারযন্ত্রগুলো "ওয়ার্ক এহেড" প্রোগ্রামকে সফলতা বলে চালানোর চেষ্টা করছে। আসল কথা হল - আগামী ২ বছর তো বটেই, ভবিষ্যতেও সম্ভাবনা খুব একটা আছে বলে মনে হল না।

কেনই বা থাকবে? সরকার এই সফরকে পর্যাপ্ত গুরুত্ব দেয়নি। মিডিয়াতেও আসেনি এই ব্যাপার এত গুরুত্ব দিয়ে। এই দেশে এত ভাল ভাল তথ্য প্রযুক্তিবিদ রয়েছে, তাদেরকে কেন ডাকা হল না? ড: জাফর ইকবাল, জাকারিয়া স্বপন, ড: কায়কোবাদ। এদেশের অনেকের সাফল্য আছে, যা প্রচার পায়নি।

আসলে তথ্য প্রযুক্তিকে Thrust sector বললেও এই নিয়ে কোন নীতিমালা নেই। কিছুদিন আগে তথ্য প্রযুক্তির একটি বিশ্ব সম্মেলন এ সরকার তার প্রতিনিধি পাঠায়নি,যার ফলে আগামীবার যে সম্মেলন এই দেশে হওয়ার কথা ছিল, তা এখন চায়না তে হবে। সরকারী প্রতিনিধির সব খরচ দেয়ার জন্য ইউএনডিপি টাকা নিয়ে তৈরি ছিল, কিন্তু বর্তমান সরকার যোগাযোগ করেনি।

যদি ইন্টেলের চেয়ারম্যানের সফরটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তথ্য প্রযুক্তিবিদদের নিয়ে কমিটি করে দেয়া হত, তাহলে হয়ত কিছু একটা হত। কারন, তারা অন্তত জানেন কি বলতে হবে, কোনটা দেখাতে হবে।

প্রধান উপদেষ্টার কথা শুনে হাসি পেল। তিনি কি মনে করেছিলেন যে, ইন্টেলের চেয়ারম্যান তার কথা অনুযায়ী এদেশে বিনিয়োগ করবেন। আমরা মনে হয় খুব বেশি ধনী হয়ে গেছি যে ইন্টেলের চেয়ারম্যানের সফরকে গুরুত্ব দেয়ার প্রয়োজন মনে করিনি।

যারা এ নিয়ে আমার আগের লেখাটি পড়েন নি, তাদের জন্য এর লিংক দিলাম :[wjsK=http://www.somewhereinblog.net/blog/jubokblog/28727757]

সম্ভাবনা ছিল ভিয়েতনামের মত আইটি সেক্টরে একটি শক্তিশালী দেশ হিসেবে গড়ে ওঠার। নিজেদের কারনেই সুযোগ হারালাম, এমন সুযোগ যা একবার-ই আসে।

তাই মনটা প্রচন্ড খারাপ। প্রচন্ড...
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:০৬
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ, উদ্বাস্তু এবং রোহিঙ্গা

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪২



দেশভাগের অনেক পরে আমার জন্ম।
আমি দেশভাগের ইতিহাস জানি। দেশভাগের পরে যা হয়েছে, অতি মন্দ সব ঘটনা ঘটেছে। লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নারী নির্যাতনের... ...বাকিটুকু পড়ুন

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

×