আমার প্রিয় পোস্ট
- পাহাড়ে সমতলীর বসবাসের অধিকার ও CHT কমিশনের মতলব - পি মুন্সী
- বাংলাতে ইলেক্ট্রনিক্স শেখা...১ - একটি শিশিরবিন্দু
- একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ - একরামুল হক শামীম
- ত্রিশ লক্ষ শহীদ : মিথ নাকি বাস্তবতা ? - লাইটহাউজ
- সেই দক্ষিণ আফ্রিকা এই দক্ষিণ আফ্রিকা: দুর্বল ব্যবস্থাপনা আর বর্ণবাদের সাদা-কালো ছায়ায় ক্রিকেট - পারভেজ রবিন
- অনেক পুরান ব্লগাররে একসাথে দেইখা পুরানো দিনের কথা মনে পইড়া খুশি লাগলো - ফারহান দাউদ
- একজন বাবা ; তাঁর ষ্টুপিড ছেলের কাছে - আহমেদ শারফুদ্দীন
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- জিমেইলের সেরা কিছু ফিচার যার জন্য জি-মেইল ব্যবহার করবেন (আর.এস.এস পড়ুন মেইল বক্স থেকে) - ১ - পাপী
- পিলখানার সম্পুর্ন খবর! সকল সচেতন সদস্যের কাছে অনুরোধ। - বিডিট্রন
- কিছু চিন্তার বিষয় - রাগ ইমন
- সবার আগে দেশকে শান্ত করুন। তারপর প্রশ্ন করুন, জবাব দাবী করুন, চুপ করে থাকবেন না - রাগ ইমন
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- আমার BEST FRIEND !!! - ঊশৃংখল ঝড়কন্যা
- মুক্তিযুদ্ধ নিয়ে বিদেশে প্রকাশিত প্রথম রিপোর্ট: সাইমন ড্রিং-এর প্রতিবেদন - আ-আল মামুন
- আমি সেই শিশুটিকে খুঁজছি - রাগ ইমন
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- আজ সেই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুদিন.....আজ আমার কষ্টের দিন..... - মনজুরুল হক
- মানুষের মহারাজা,তোমাকে অভিবাদন - ফারহান দাউদ
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- বঙ্গবন্ধু কি সত্যিই দালালদের ক্ষমা করেছিলেন? আসুন নতুন করে ট্রুথ কমিশন গঠনের দাবি জানাই - শওকত হোসেন মাসুম
- যুদ্ধাপরাধীদের বিচার এবং প্রাসঙ্গিক আইনের বিশ্লেষণ ( প্রথম পর্ব) - একরামুল হক শামীম
- দু'ঠোঁটে বিষ নিয়ে থাকি অপেক্ষায় - রাগ ইমন
- নিজ ঘরে যদি হয়েছি অবাঞ্ছিত ! - রাগ ইমন
- এই সময়ের শ্রেষ্ঠ কবিতা - মুকুল
- চলে যাওয়া মানে প্রস্থান নয়.... - আব্দুন নূর তুষার
- গবেষনা পত্র রেফারেনস ম্যানেজার - এস এম মাহবুব মুর্শেদ
- কে বা কারা যুদ্ধাপরাধী সেটা কীভাবে নির্ণয় করা যাবে-একটি অনবদ্য বিশ্লেষন!!! - চে
- লাল গাড়ি আর লাল বালিকার গল্প - নিধিরাম সর্দার
- তবুও তাহারা মৌন রহেন... - জামাল ভাস্কর
- ইমরান ব্লগ স্রষ্ট া - দেবরা
- হামপটি ডামপটি স্যাট অন এ ওয়াল এন্ড হামপটি ডামপিট হ্যাড এ গ্রেট ফল - নিধিরাম সর্দার
- নির্বাসিতের আপনজন। পর্ব-১। - নির্বাসিত
- ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা : বিশ্বকে রক্ষার বিনিময়ে নিয়ত মৃত্যুই যেখানে নিয়তি (Nature এ প্রকাশিত গবেষণা) - মিরাজ
- একজন জাকির হোসেন ও একটি রুখে দাড়ানোর গল্প - হাসিব
- আমার সেরা উপহার - অমি রহমান পিয়াল
- আরেকবার জেগে ওঠো বাংলাদেশ...সময় এসেছে আরেকবার যুদ্ধে যাওয়ার - মোসতফা মনির সৌরভ
- দুই পয়সা'র মানুষরা চল জেগে থাকি ।। রাহেলার জন্য - লাল দরজা
- একটি বোনের জন্য বাবার কাছে সে কি আকুতি ! - প্রচেত্য
- এবেনের স্বপ্নের গল্প (বিশাল সাইজের লেখা) - জ্বিনের বাদশা
- লাঞ্চ উইথ গড!!! - কখগঘ
- তোমার হাত ! - রাগ ইমন
- অলস ভোরের ভাবনা! - রাগ ইমন
- উর্মি-শর্মি , মুনকার-নাকীর জানি কই থাকে?(শেষ পর্ব- উৎসর্গ সাব্বির) - রাগ ইমন
- "কনসার্ট ফর বাংলাদেশ" এবং আমরা - মোসতফা মনির সৌরভ
- ডেথ অব আ জিনিয়াস : জহির রায়হান - অমি রহমান পিয়াল
- পাকিস্তানি দালাল,ভারতীয় দালাল - ফারহান দাউদ
- প্রিয় সুমন্ত আসলাম,আমি দু:খিত - মোসতফা মনির সৌরভ
- প্রথম আলোর আলপিনেই প্রথম নয়, শিবিরের পত্রিকাটিও দেখুন - মেহেরুল হাসান সুজন
- একজন শিক্ষক এবং আরেকজন সুবিধাভোগী - মোসতফা মনির সৌরভ
- কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই - মোসতফা মনির সৌরভ
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
- ম্যারিয়েটা, জ্যাক এবং অতঃপর ভ্যালেরী - সৈয়দ দেলগীর
প্রিয় সুমন্ত আসলাম,আমি দু:খিত
২১ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৫৭
প্রিয় সুমন্ত আসলাম,
এদেশের লক্ষ লক্ষ আলপিন পাঠকের মাঝে আমিও একজন ছিলাম। ছিলাম বলতে হচ্ছে কারন বর্তমান সরকার আলপিনকে শুধু নিষিদ্ধই ঘোষনা করেনি, একে অবৈধ* বলেছে। পৃথিবীর প্রতিটি দেশেই দৈনিক পত্রিকার সাপ্লিমেন্ট এর জন্য আলাদা ভাবে কোন নিয়মের/ডিক্লারেশন এর প্রয়োজন হয় না। এগুলো দৈনিকের সাথেই প্রকাশিত হয়। বিশ্বের জনপ্রিয় প্রায় সব দৈনিকেরই সাপ্লিমেন্ট এবং ফান ম্যাগাজিন রয়েছে। কিন্তু আমাদের দেশের বিজ্ঞ সরকার(!!!) এবং তার চেয়েও বিজ্ঞ উপদেষ্টারা আজ আলপিনকে অবৈধ ঘোষনা করেছে।
যখন এই দেশটি দুর্নীতিতে নিমজ্জিত ছিল, আমাদের মত সাধারন মানুষের যখন সেই সব দুর্নীতির স্বীকার হওয়া ছাড়া কোন কিছু বলার ছিল না, আলপিন তখন সেই সব দুর্নীতিগ্রস্থ মানুষদের নিয়ে, সমাজের নানা অসংগতি নিয়ে ফান করত। আর আমরা এই ভেবে মানসিক শান্তি পেতাম, কেউ না কেউ কোন না কোন ভাবে তো প্রতিবাদ করছে। এ সমাজের নানা স্তরের মানুষের কাছে আলপিন ছিল বিনোদনের মূল বিষয়।
আলপিনে বিনোদনের চেয়েও বড় ছিল - মানুষের মানবতাবোধ জাগ্রত করা। আপনি নিজে আলপিনের শেষ পাতায় সেরকমই একটি লেখা লিখতেন। মাঝে কিছুদিনের জন্য বন্ধ করেছিলেন আপনার লেখা, আলপিনের পাঠকদের তাড়নায় আবার লিখতে বাধ্য হয়েছিলেন।
আপনার কি মনে পড়ে গত বিএনপি সরকারের সময় যখন বাস পুড়িয়ে দেয়া হয়েছিল শাহবাগে, তখন আপনি একটি শিশুর জবানবন্দিতে এর প্রতিবাদ করেছিলেন, সেই আবেগপ্রবণ লেখাটির কথা?
অথবা বংগবন্ধু এবং জিয়াউর রহমানকে নিয়ে সেই লেখা যাতে বলেছিলেন তাদের জন্য তৈরি বেহেশতে তাঁদের প্রতিকৃতি ভেংগে পড়ছে হাসিনা আর খালেদার অত্যাচারে, আর তাঁরা দুইজন কাঁদছেন দেশের এই অবস্থা দেখে।
এর চেয়েও অনেক বেশি মানবিক আবেদন সম্পন্ন লেখা আপনি লিখেছেন, জাগ্রত করার চেষ্টা করেছেন এদেশের মানুষের ঘুমন্ত বিবেককে। আপনি আপনার অনেক লেখায় খোলা চিঠির আকারে অনেক কিছু বোঝাতেন।
কিন্তু নিয়তির কি পরিহাস দেখুন, আজ আপনার এক পাঠক আপনার জন্য খোলা চিঠি লিখছে। ভেবেছিলেন কখনও? যে অনভিপ্রেত ঘটনাটি ঘটেছে, তার বিষয়ে অনেক কিছু বলেছি বলে আর বলতে চাই না। দেশের এই জটিল সময়ে প্রথম আলোর ভূমিকা নিয়ে দিনকে দিন শংকিত হচ্ছিলাম। কিন্তু ভরসা ছিল আপনার উপর। কারন আপনি যে আপনার লেখা দিয়ে অনেকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন!
আমার কষ্ট লাগছে আপনার সম্পাদক সব কিছু আপনার উপর চাপিয়ে দিল। আমার কষ্ট লাগছে ইনকিলাবের ঘটনায় সম্পাদক গ্রেফতার হয়েছিল, কিন্তু বিভাগীয় সম্পাদকের কিছুই হয়নি। এই ক্ষেত্রে আপনার প্রিয় সম্পাদক নিজের দায়িত্ব অস্বীকার করে আপনার মত একজন লেখককে চাকরিচ্যুত করল। কষ্ট লাগছে আলপিন আর বেরোবে না বলে।
আপনিই অনেকবার বলেছিলেন যে, এদেশের জনগণ খুব অসহায়। তারা কোন কোন ক্ষেত্রে প্রতিবাদ তো দূরের কথা, নিজের অনুভূতিও প্রকাশ করতে সাহস পায় না। শুধু নীরব দর্শক হয়ে রয়। আপনি আমাদের সেই নীরবতাকে, সেই আস্ফালনকে এতদিন ধরে ভাষায় রূপান্তরিত করেছেন, প্রতিবাদ করেছেন সকল অন্যায়ের বিরূদ্ধে। অথচ আজ..
আজ আমি খুব অসহায়। এই ব্যাপারটিতে আমার কিছুই করার নেই, নীরব দর্শক হয়ে সহানুভূতি প্রকাশ ছাড়া। কোন না কোন দিন আপনার লেখা নিয়ে আবারো হাজির হবেন আমাদের মাঝে - প্রত্যাশায় আছি সেই দিনের।
আমার অক্ষমতার জন্য আমি আন্তরিকভাবে দু:খিত , সুমন্ত আসলাম।
ইতি-
আপনার একজন গুনমুগ্ধ পাঠক
কার্টুন বিষয়ে আমার আগের পোস্ট
ইনকিলাবের ঘটনা
*সূত্র: এটিএন বাংলার রাতের টক শো।
প্রকাশ করা হয়েছে: সমাজ এবং রাজনীতি বিভাগে । সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রিজভী বলেছেন:
৫
মুকুট বলেছেন:
ইসলাম ধর্মের বিপক্ষে লেখে "বিবেক" জাগ্রত করেছে!!
জোনাকি বলেছেন:
৫
মোসতফা মনির সৌরভ বলেছেন:
@রিজভী, ধন্যবাদ।@ক্রাউন, আমার আগের পোস্টগুলো পড়ুন যেটার লিংক উপরে উল্লেখিত আছে। ইসলাম এত ঠুনকো নয় যে কারো সাধ্য আছে লিখে কিছু করার। আর সুমন্ত আসলাম, ব্যাক্তিগত ভাবে কিছুই লিখেননি।যেকোন পোস্ট এ কমেন্ট করার আগে ভাল করে পড়ে পোস্ট এর মূল কথা বুঝে কমেন্ট করলে অহেতুক বিতর্ক থেকে রক্ষা পাওয়া যায়।
সোমেশ্বর অলি বলেছেন:
সুমন্ত আসলামের জন্য আমারও খারাপ লাগছে...
সুন্দর সমর বলেছেন:
যেখানে সম্পাদক সাহেব এগোতে সাহস পেলেন না সেখানে আর দু:খ করে কি হবে। বরং ছড়া কাটুন,মতিউর
খাও গুড়
তেলে ঘিয়ে
চানাচুর!!!
শাহেদুর রহমান বলেছেন:
৫
মোসতফা মনির সৌরভ বলেছেন:
ধন্যবাদ @জোনাকি,সোমেশ্বর অলি,শাহেদুর রহমান,সুন্দর সমর - আপনাদের মন্তব্য এবং রেটিং এর জন্য।
ফজল বলেছেন:
৫
ঠোটকাটা ব্লগার বলেছেন:
সুমন্ত ভাইয়ের জন্য খারাপা লাগার কিছু নাই।উনি বহুত চাল্লু মাল।ঠিকই কোথাও না কোথাও হান্দাইয়া যাবে।নয়তো এই ইস্যুরে ধইরা বিদেশ মাইগ্রেশন নিবে।উনি অনেক আবেগ টাবেগ দিয়া লেখছেন ঠিকই কিন্তু আলপিনের বহু পাবলিকের লেখার বিলও ভুলক্রমে উনি রাইখা দিতেন।মতি মিয়ার চামচা হিসেবে উনি কারওয়ান বাজার বিখ্যাত।
কী করবেন কন,আলাভোলা পাবলিক।
চতুরভূজ বলেছেন:
৫
মোসতফা মনির সৌরভ বলেছেন:
@ফজল,চতুরভূজ,সারওয়ারচৌধুরী ,উম্মু আবদুল্লাহ - অসংখ্য ধন্যবাদ আপনাদের মন্তব্য এবং রেটিং এর জন্য।@ঠোটকাটা ব্লগার,ব্যক্তি হিসেবে তার এটিচুদ ভাল খারাপ হতে পারে। আমি লেখক সুমন্ত আসলামকে মিস করবো,মনে হয় আমার মত অনেক পাঠকই করবেন। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
মুজিব মেহদী বলেছেন:
মালিক-সম্পাদকরা কর্মীদের কৃতিত্বের ভাগ নেন, তাদের দিয়ে ব্যবসা বানান, কিন্তু বিপদের সময় সমস্ত দায়দায়িত্ব কর্মীদের উপরই চাপান।
ঠোটকাটা ব্লগার বলেছেন:
উম্মু আবদুল্লাহ বলেছেন :২০০৭-০৯-২১ ১৮:১২:৩৪
ঠোটকাটা ব্লগার, ব্যাপারটা সেরকম নয়। মালিকপক্ষ কোনো কারন দর্শানো নোটিশ ছাড়া একজনকে চাকুরীচ্যুতি করতে পারে- এটি কোনো ভাল লক্ষন নয়। মতি যদি ক্ষমা চাওয়ার সুযোগ পান, তবে সে সুযোগ অন্যদেরও দেয়া উচিত।
********এটি একটি ভালো পয়েন্ট বলেছেন। এভাবে ব্যাপারটা ভেবে দেখি নি।আমি আপনার সাথে একমত।
ব্যক্তি সুমন্ত আসলামের কোন ক্ষতি অবশ্য এমনিতে হবে না।উনার চাকুরির অভাব হওয়ার কথা না।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














