somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতাবিরোধীরা এবং বর্তমান সরকার

২৬ শে সেপ্টেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্লগার তীরন্দাজের লেখাগুলো পড়লাম কিছুক্ষন আগে। সেই থেকে কিছু জিনিস মাথায় ঘুরছে।

বর্তমান সরকারেরর অনেক ভাল কাজকে অন্য সবার মত আমিও স্বাগত জানাই। কিন্তু সেই ভাল কাজগুলো বিশ্লেষন করতে গিয়ে কিছু ব্যাপার বেরিয়ে এসেছে।

কিছু ব্যাপার নিয়ে খুব খটকা লাগছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বংগবন্ধু কে তাঁর প্রাপ্য সম্মান দেয়ার কথা বলেছিল। কিন্তু সে ব্যাপারে কোন উদ্যোগ এখন পর্যন্ত লক্ষ করা যায়নি। যদি বংগবন্ধু কে সরকারীভাবে স্বীকৃতি দেয়া যায়, তবে অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার করাও সম্ভব ছিল। সে ব্যাপারে বর্তমান সরকারের কেউ একটি কথাও বলেননি কেন?

মিডিয়াতে যতবারই জামাত নিয়ে কোন প্রসংগ এসেছে, মইনুল-মতিন, দুজনেই জামাতের পক্ষে সাফাই গেয়েছেন। কেন?

সরকার সব দিক দিয়ে নিয়মের বাহার দেখান, কিন্তু একই দোষে দো্ষী মুজাহিদি দেশের বাইরে যেতে পারলেও শেখ হাসিনাকে কেন যেতে দেয়া হয় না?

আরো হাজারও উদাহরণ নিয়ে আসা যায়, যাতে বর্তমান সরকারের জামাতপ্রেম পরিস্কার হয়। আরো একটি ব্যাপার পরিস্কার হয়- স্বাধীনতা পরবর্তী সময়ে জামাত বর্তমান সময়ে সবচেয়ে ভাল আছে।এখন তাদের হাতে সরকার। আর এই সরকার আগের সরকারগুলোর চেয়ে কড়া। যেকোন ভাবে জনগনের আন্দোলন বা মতামতকে দমন করার মত শক্তি তাদের কাছে আছে এবং তারা তা করেও দেখিয়েছে।

যখনই কাদের সিদ্দীকী স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার উপর নিষেধাজ্ঞা চাইলেন, তার পরদিন থেকেই একটি ফালতু কার্টুন নিয়ে চিতকার চেচামেচি শুরু হল, চাপা পড়ে গেল তার সেই প্রস্তাব।

একটি ব্যাপার লক্ষ করুন, শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরানোর ব্যাপারে অনেকেই সোচ্চার, সরকারও পরোক্ষভাবে তা সমর্থন করছে। কিন্তু কোন ভাবেই কিন্তু নিজামী, মুজাহিদীদের রাজনীতি থেকে সরানোর কথা আসছে না।সব রাজনীতিক দলই কিছুটা ক্ষতি এবং পরিবর্তনের সন্মুখীন হলেও জামাত আছে বহাল তবিয়তে। একমাত্র তাদের গায়েই কোন আঁচর লাগেনি।

গত সরকারের সময় জামাত যখন সংগঠিত হচ্ছিল, বুকের ভিতর একটি বিশ্বাস ছিল - জামাত এককভাবে এদেশে কখনও ক্ষমতায় আসতে পারবে না। এদেশের জনগনই তাদের প্রতিহত করবে। কিন্তু আজ চোখের সামনে যা দেখছি তাতে যেন সব অন্ধকার মনে হচ্ছে। কারন, তারা আস্তে আস্তে অনেক দূর এগিয়েছে। ভয় হচ্ছে তবে কি এই সবকিছু তাদেরই প্রি-প্ল্যানড?তীরন্দাজের লেখা
১৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×