আমার প্রিয় পোস্ট

জীবনে সুখের মূল কথা হল - এই পৃথিবীর কেউ বা কোন কিছুই তোমার জন্য নয়।

আরেকবার জেগে ওঠো বাংলাদেশ...সময় এসেছে আরেকবার যুদ্ধে যাওয়ার

২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১:৩৫

শেয়ারঃ
0 0 0

কেউ একজন আজকে সন্ধ্যায় পোস্ট দিয়েছিলেন কোন কোন রাজাকারের বেঁচে থাকার অধিকার নেই - তা নিয়ে।

ভাইরে, রাজাকার কি? আমার বেঁচে থাকার অধিকার নেই। কারন আমার দেশকে আমার মা'কে যারা ধর্ষন করেছে,অত্যাচার করেছে, আমি তাদের বিচার করিনি, করতে পারিনি। যে সব রাজনৈতিক দল (সব বড় রাজনৈতিক দল) এদেরকে নিজের প্রয়োজনে কাছে টেনেছে, তাদেরকেও কিছু বলতে পারিনি। শহীদ জননী জাহানারা ইমাম যে কাজ শুরু করেছিলেন, সেই কাজ শেষ করতে পারিনি এমনকি তাঁর লাশ আসার একদিন আগে মহান মুক্তিযুদ্ধ পরিচালনাকারী দলটি যখন নিজামীদের সাথে মিটিং করল, কিছু করতে পারিনি। ২০০১ সালে বিএনপি'র সাথে যখন জামাত ক্ষমতায় এল,ওদের গাড়ীতে জাতীয় পতাকা উড়ল, যেদিনও কিছু বলতে পারিনি। শুধু নির্বাক হয়ে থেকেছি।

আর তাই এখন ঐ রাজাকারের দল আমার প্রানের মুক্তিযুদ্ধকে সিভিল ওয়ার বলে এবং বলে যে এদেশে কোন যুদ্ধপরাধী ছিল না। এ দোষ আমার! এ জন্য আমার বেঁচে থাকার অধিকার নেই।

কিন্তু আর চুপ করে থাকব না। দরকার নেই কোন রাজনৈতিক দলের সাহায্যের, আমরা এই দেশের সাধারন মানুষ আবার লড়ব ওদের বিরুদ্ধে। আমাদের কাছে যত প্রমাণ আছে চলুন আমরা সব এক জায়গায় নিয়ে আসি। যে যেভাবে পারি প্রমাণ এবং সাক্ষী সংগ্রহ করি। সময় এখনও শেষ হয়ে যায়নি। এখনও অনেকেই জীবিত আছেন। তাই আগামী প্রজন্মের কাছে দায়বদ্ধতা থেকে আসুন আমরা ওদের বিচার চাই। ওদের বিরুদ্ধে সব প্রমাণ সংগ্রহ করি।

যখনই কোন দেশে বড় কোন সমস্যা দেখা দিয়েছে, যখনই মানবতার ডাক এসেছে, এগিয়ে এসেছে এদেশের আপামর জনসাধারন। সেই প্রাচীন আমল থেকে শুরু করে ভাষা আন্দোলন,মহান মুক্তিযুদ্ধ, এরশাদবিরোধী আন্দোলন এমনকি হালের অমিত বা ভেলরী টেইলরের ঘটনা সব কিছুই এই কথার সার্থকতা প্রমান করে।

জানি সরকার হয়ত সাহায্য করবে না। কি হল তাতে? ভয় কিসের? মেরে ফেলবে? না হয় গেলই আরো প্রাণ ওদের বিরুদ্ধে কথা বলে। যে জাতি লাখ লাখ প্রাণের বিনিময়ে এদেশ স্বাধীন করেছে, সে জাতি সেই স্বাধীনতাকে ধরে রাখতে আরও প্রাণ দিতে পারবে না?

আমার জীবনের বড় আফসোস ছিল যে মুক্তিযু্দ্ধে অংশগ্রহণ করতে না পারা। এখন চলুন সবাই আরেকটি যুদ্ধে যাই।

ওরা আমাদের ধ্বংস করে দিতে চায়, ওরা আমাদের কোনঠাসা করে দিতে চায়। আর আমাদের মাঝেও অনেকের বোকামীর জন্য তা সম্ভব হয়েছে। আর নয় কোন বোকামী।

চলুন আরেকবার আমরা সবাই জেগে ওঠি। সবাই একসাথে জেগে উঠে প্রমাণ করি আমরা এখনও বেঁচে আছি। কোন কিছুই শেষ হয়ে যায়নি। বিতাড়িত করি স্বাধীনতাবিরোধীদের।

এখানে অনেকেই আছেন যাদের কাছে প্রমান সহ অনেক ডকুমেন্ট আছে, তারা কি কষ্ট করে বলবেন কোথাও একসাথে সবকিছুকে রাখা যায় কিনা?

আমি মুক্তিযোদ্ধার সন্তান বলে ফেইসবুকে একটি গ্রুপ আছে। যেকেউ সেখানে জয়েন করতে পারেন।

কি বন্ধু জাগবেন না?

 

প্রকাশ করা হয়েছে: সমাজ এবং রাজনীতি  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১:০১
নাবিক বলেছেন: জেগে উঠমু তাতে সমস্যা নাইক্যা। প্রবলেম হইলো, ৩৬ বছর ধইরা যে ঘুমাইছি তার বিচার আগে হউক্যা।
২. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১:১০
প্রিয়জন বলেছেন: ভাই কত আর জেগে থাকবো। অনেক রাত হইছে। আমি ঘুমোতে গেলাম। গুড নাইট।
৩. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১:১২
মোসতফা মনির সৌরভ বলেছেন: ধন্যবাদ ফারহান দাউদ
দৈনিক সংগ্রাম
মাহমুদ মামূন
আবুল বাহার
বিহংগ
আবুসামীহা
নাবিক
@নাবিক, সেই বিচার পরে। আগে ৩৬ বছর আগের বিচার করেন। পরে পরেরটা হবে।
৪. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১:১৫
নাবিক বলেছেন: ভাইরে ৩৬ বছরের ঘুম বলে কথা। জড়তা কাটতেও তো ১৮ বছর লাগবো।
৬. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১:২০
রাহা বলেছেন: কথায় নয় কাজে আছি ।
৭. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১:২৯
মোসতফা মনির সৌরভ বলেছেন: @এস্কিমো, রাহা ধন্যবাদ। কিভাবে কি করব একটু সাজেশন দেন। ফেইসবুকে গ্রুপ আছে। অনেক ওয়েব ও আছে। জন্মযুদ্ধ যেমন। কিন্তু এগুলো একসাথে করে আরো ভালভাবে জানানো উচিত। আপনাদের যারা পরিচিত আছে, তাদেরও বলেন।
@প্রিয়জন,কিভাবে জেগে ছিলেন এতদিন?
@নাবিক, আপনাদের না হলেও চলবে মনে হয়।
১২. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১:৪৭
গনি মিয়া বলেছেন: ১০০ ভাগ সহমত। ৫ লিয়েন।
১৩. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১:৫১
আবুল বাহার বলেছেন: জেগে উঠো বন্ধু হাতে রাখ হাত । মুষ্টিবদ্ধ করে এক সাথে বল সকল যুদ্ধাপরাধীর ফাঁসি চাই ।
১৬. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ২:১৫
নাবিক বলেছেন: আমারে বাদ দিলেন ক্য? সবাইতো মিইল্যা মিশ্যা ঘুমাইছি। ৩৬ বছরে কত জাগার ডাক হুনলাম। পরে দেখলাম সব ভূয়া। ডাক দিয়া আবার সবাই ঘুমাইয়া পড়ে। আপনিও তেমন একজন না তো?
১৭. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ২:২৮
মিরাজ বলেছেন: জেগে আছি।
ডাক দিয়েন যে কোন সময়, পাশে পাবেন।
১৮. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ২:২৮
মোসতফা মনির সৌরভ বলেছেন: @নাবিক,না ঘুমাই নাই। জেগে আছি। ফেইসবুকের গ্রুপে আসেন।সাজেশন দেন। আরো কি কি করা লাগবে বলেন। একটি প্লান করা লাগবে।
@গনি মিয়া, ধন্যবাদ।
১৯. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ২:২৯
মোসতফা মনির সৌরভ বলেছেন: ধন্যবাদ মিরাজ ভাই। এবার কিছু হবে আশা করি।
২০. ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ২:৩৭
লতিফ হোসাইন বলেছেন: বাজে কথা কথা দিয়ে শুরু করেছিলেন মোস্তফা মনির আপনার বাঁচার অধিকার নেই! আপনার বাঁচার অধিকার নেই তো আছে বিশ্বাসঘাতক নেতাদের? রাজাকারদের? আপনার মত অনেকেই কিছু করিনি যাদের নেতা বলে ভেবেছিলাম, যারা প্রতিজ্ঞাবদ্ধ ছিল কিছু করার, তারা করবে বলেই। সময় গেলো দেখে দেখে - তারা কিছু করলোনা। এবার নিজেদের করতে হবে, ভালো করে বাঁচতে হবে, বাঁচাতে হবে তাদের যারা বেঁচে থাকার যোগ্য। সাথে থাকবো। ভালো থাকুন।
২২. ২৮ শে অক্টোবর, ২০০৭ ভোর ৪:০৩
ফজলে এলাহি বলেছেন: কেউ অপরাধ করে থাকলে তার জন্য দেশের আইন রয়েছে, থানা-কোর্ট-কাচারী রয়েছে।

যারা এভাবে অন্যকে হত্যা করার হুমকি দেয়, তারা দেশের আইন অমান্যকারী। রাষ্ট্রদ্রোহীতার অপরাধে লিপ্ত।

এরাই সন্ত্রাসী! দাঙ্গাবাজ! দেশের সম্পদ বিনষ্টকারী!! এদের চিনে নিন ও সুযোগ পেলে ধরিয়ে দেয়া উচিত আইনের হাতে।

এভাবেই দেশে অরজকতা সৃষ্টির মাধ্যমে এরা দেশের শান্তি বিনষ্ট করছে। মুখোশের আড়ালে এরা মূলত দেশের শত্রু।
২৩. ২৮ শে অক্টোবর, ২০০৭ ভোর ৪:০৮
দ্বিতীয়নাম বলেছেন: "যারা এভাবে অন্যকে হত্যা করার হুমকি দেয়, তারা দেশের আইন অমান্যকারী। রাষ্ট্রদ্রোহীতার অপরাধে লিপ্ত। এরাই সন্ত্রাসী! দাঙ্গাবাজ! দেশের সম্পদ বিনষ্টকারী!! এদের চিনে নিন ও সুযোগ পেলে ধরিয়ে দেয়া উচিত আইনের হাতে।"
৭১এ নয় মাসে পার নাই, এই বার পারবা?
২৪. ২৮ শে অক্টোবর, ২০০৭ ভোর ৪:১৫
মোসতফা মনির সৌরভ বলেছেন: @ফজলে এলাহী, কথা বুঝেন, না বুঝে চিল্লানো তো আপনার জন্মগত স্বভাব। আমরা আইনের মাধ্যমেই যাব। সবকিছু সংগ্রহ করে।
@দ্বিতীয়নাম, কখনই পারে নাই, পারবে না রে ভাই
@লতিফ হোসেইন, হ্যাঁ ভাই, বাঁচব। জেবতিক ভাইয়ের কথাটাই বলি "ওদের বিচার না দেখে মরব না"
সবাইকে ধন্যবাদ
২৫. ২৮ শে অক্টোবর, ২০০৭ ভোর ৪:২৬
বঙ্গাব্দ বলেছেন: জজজজজজজজজজয় বাংলা
২৭. ২৮ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:২৬
মোসতফা মনির সৌরভ বলেছেন: ধন্যবাদ সবাইকে।থাকি বলে চলে গেলে হবে না। কি করতে হবে, নিজের মত থাকলে দিন। যত লিংক আছে বা ডকুমেন্ট সংগ্রহ করুন। সবাইকে অন্তত সচেতন করুন। এবার এটা করতেই হবে।
২৮. ২৮ শে অক্টোবর, ২০০৭ সকাল ৭:৩৬
রাশেদ বলেছেন: ক্ষ্যাপা বলেছেন :
২০০৭-১০-২৮ ০৬:১৩:২৭

ফজলে এলাহির সাম্প্রতিক পোষ্টের ব্যাপারে কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়ে মেইল করুন । সংবিধানে লিপিবদ্ধ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস,মুক্তিযুদ্ধ,বুদ্ধিজীবি হত্যা এসব কে সে বিকৃত করেছে । বাংলাদেশের আইন অনুযায়ী যা একটি রাষ্ট্রের বিরুদ্ধে একটি অপরাধ ।
ফজলে এলাহির পোষ্টের লিংক সহ মেইল করুন ।
২৯. ২৮ শে অক্টোবর, ২০০৭ সকাল ৮:০৪
নীলকণ্ঠ বলেছেন: ৩৬ বছর ধরে বিষবৃক্ষের নিঃশ্বাস বাতসে ছড়িয়েছে... এখন এই বিষ শুধু ৭১ এর দালালদের মাঝেই সীমাবদ্ধ নেই... বর্তমান প্রজন্মকেও গ্রাস করেছে... তবু আমাদের যুদ্ধ করতেই হবে...
৩০. ২৮ শে অক্টোবর, ২০০৭ সকাল ৮:২০
রাশেদ বলেছেন: উপরের ডান দিকের কোন সমস্যা বাটনে ক্লিক করে ফজলে এলাহির সাম্প্রতিক পোস্ট সম্পর্কে কর্তৃপক্ষকে জানান। সংবিধানে লিপিবদ্ধ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস,মুক্তিযুদ্ধ,বুদ্ধিজীবি হত্যা এসব কে সে বিকৃত করেছে ।


ধন্যবাদ।
৩১. ৩০ শে অক্টোবর, ২০০৭ ভোর ৫:২২
যোদ্ধা বলেছেন: ১৯৭১-এর গণহত্যার তথ্যাদি সংরক্ষণ ও পরিকল্পিত গণহত্যার বিষয়টি বিশ্ববাসীকে অবহিত করার লক্ষ্যে একটি ওয়েবসাইট তৈরী করা হচ্ছে। ৭১'র গণহত্যার তথ্য, ছবি, রাজাকারদের নাম-পরিচয়, বর্তমান অবস্থান জানিয়ে আমাদের কাছে তথ্য পাঠান।

মুক্তিযুদ্ধের উপরে আপনাদের নিজেদের লেখাও পাঠাতে পারেন।

তথ্য, ছবি ও লেখা পাঠাবার ঠিকানাঃ
ইমেইলঃ
ওয়েবসাইটঃ http://www.genocide71.com

 

মোট সময় লেগেছে ০.৯৬৬৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অপূর্ব জোছনা। নীরব নদী, নদীর মাঝে একটি বন্ধ স্পীডবোটে আমি বসা। চারপাশে ঘন সুন্দরবন। নিস্তদ্ধ রাত। অসাধারণ সে অনূভুতি ....।
©...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ