না! আর কখনোই শোনা হবে না তোমার অট্টহাসি।
পদ্মার ঢেউয়ের মতন আমার অন্তরপাড়ে যার ঘাই লাগে...
সময়ের নিয়মে ধবধবে সাদা দেয়াল হয়ে যায় ফ্যাকাশে।
পলেস্তারা খসে পড়ে...
চার চারটি দশক চলে গেছে...
কততো জন এলো গেলো... আসবেও অনেকে
যতদিন অক্ষয় রবে তোমার আমার বাংলাদেশ।
কিন্তু ঐ চারটি দশক?
মহাকালের মাঝে আরবার ফিরবার পথ তো পায় না তারা!
অজান্তে অশ্রু গড়িয়ে পড়ে...
হায় মানুষ! হায় ক্ষণজন্মা মানুষ!
বসুনিয়া স্যারের জন্য এ লেখাটা উৎসর্গ করছি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


