তুমি আছ বলে আছে এ কবিতা
তুমি আছ বলে আছে যে সবিতা
তুমি আছ বলেই আছে জ্যোছনা
গানেতে আছে যে ভিন্ন দ্যোতনা
তুমি আছ বলেই আছে এ পৃথ্বিী
তুমি আছ বলে আছে শত ম্মৃতি
তুমি আছ বলে আছে ঝড়ো হাওয়া
জীবনের পথে আছে উজান বাওয়া
তুমি আছ বলে আছে পূর্ণিমা
তুমি আছ বলে আছে শ্যামলিমা
তুমি আছ বলে আছে যে ছন্দ
প্রেমের কথায়ও লাগছে দন্দ্ব
তুমি আছ বলে আছে যে বৃষ্টি
তুমি আছ বলেই আছে এ দৃষ্টি
তুমি আছ বলে আছে যে দহন
হৃদয়ে হৃদয়ে কি রক্তক্ষরণ!
তুমি আছ বলে আছে ভীষণ সুখ
তুমি আছ বলেই আছে চির দুখ
তুমি আছ বলে আছে কত আশা
হৃদয় জাগানিয়া কত ভালোবাসা
তুমি আছ বলেই কবিতা আমার কখনো হয় না শেষ
তুমি আছ বলে ভালোবাসা মোদের হয় নাকো নি:শেষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


