somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিটি কর্পোরেশন ভোটের ফলাফলের জোশে জামাত-শিবির বাঁশের কেল্লায় ভূতের নৃত্য!

১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সিটি কর্পোরেশনের ভোটের ফলাফল দেখে জামাত-শিবিরের বাঁশেরকেল্লার কেল্লাদার রা কল্লা বের করে "মারহাবা ইয়া মারহাবা' বলে উদবাহু ভৌতিক "নেত্য" শুরু করে দিয়েছেন! ভরসা আছে অচিরেই কিম্বদন্তি তূল্য প্রয়াতঃ বেলি ড্যান্সার সাপল হেকমতের মতো প্রতিভারা এই সূযোগে জন সমক্ষে এসে যাবেন! আগে বাবা জামাত-শিবির ম্যালা আগুন দেখিয়েছ, এখন দেখাও আরেক আগুন, আগুন মার্কা "ওলিয়া" যারা "নজম" আর "কমর" এর মতো, তাদের "ফিল্ডে" ছেড়ে আমাদের তো একটু শান্তি দাও! চিত্ত পিপাসিত হে! তায় আষাঢ় মাসের ২য় দিবস, শান্তির বারি চাই দুনিয়ারজাদী শাহেরজাদীর ওম ওম ফুলেল সজ্বা! হায় দধীচির মতো আত্মদানকারী বেচারাথেরিয়াম আওয়ামী সিটি ক্যান্ডিডেটগন, তোমাদের অস্থি দিয়ে যে বজ্র নির্মান হবে বিশ্বকর্মার হাতে, তাই দিয়ে হবে জাতীয় নির্বাচনে আওয়ামী বিজয়! চলুক ভূতের নৃত্য, কমনীয় রমনীয় নাভি কুন্ডল প্রদর্শনের বাঁশের কেল্লা ব্রান্ড "বেলি ড্যান্স", আমরা বাড়ী বাড়ী খেজুর গাছ লাগাতে থাকবো প্রাকৃতিক "ব্যাক আপের" জন্যে! ইয়া শাবাব, ইয়া রাজেল, আনা হুব্বাক-হে যূবক, হে পুরুষ, আমিও ভালবাসি, আমাকে কতল করার প্লান করোনা হে!!
যদিও বিএনপি ভাবছে যে বাঁশের কেল্লার তল্লাবাঁশের বিস্তর খোচাঁখুচি সত্বেও ভাগ্যিস তারা সিটি কর্পোরেশন ইলেকশন্টা "ড্রপ" করে নি, জামাতের প্রেসক্রিপসনের "শরাবন তহুরা" পান করলে আজ তারা বিজয় দেখতোনা কোনভাবেই!
এই নির্বাচন দ্বারা যে প্রমান হল যে জামাত ছাড়াই বিএনপি বেস্ট পারফর্মার সে কথা কেল্লাদারদের কল্লায় ঢুকেছে কিনা কে জানে! তত্ত্বাবধায়ক-ফায়ক ছাড়াই সুষ্ঠ নির্বাচন হবে, বর্তমান প্রধানমন্ত্রীর সেই জোরালো দাবীরই "সফল ডেমোনেস্ট্রেশন কিনা এই নির্বাচন তা ভাবতে বিএনপি সময় নিচ্ছে এবং সেটাই স্বাভাবিক!
আমাদের সময় ডট কমে এই বিষয়ে এক টি কৌতুহলুদ্দীপক সংবাদ বেরিয়েছে, পাঠকের জন্যে তার থেকে উপাত্ত নিয়েই এই পোস্ট!

৪ সিটি করপোরেশন নির্বাচনে ১৮ দলীয় জোটের প্রার্থীদের নিরুঙ্কুশ বিজয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর জামাত-শিবিরের পেজসমূহ ও ব্লগ সাইট বাঁশের কেল্লায় আনন্দের বন্যা বইছে। সাইটগুলোতে বিভিন্ন স্ট্যাটাস, ছবি ও ভিডিও আপলোড হচ্ছে অবিরত। জামাত-শিবির কর্মীদের চোখে আজ ঘুম নেই। তারা এতই আনন্দিত যে দেশের বিভিন্ন স্থানে বোমা ফাটিয়ে ও ফাঁকা গুলি করে উল্লাসে মেতে উঠেছে। আজ যেন তাদের ঈদ। যেমন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের বিজয় হাতবোমা ফাঁটিয়ে উদযাপন করেছে ইসলামী ছাত্রশিবির।
রাজশাহীতে ১৮ দলীয় জোটের প্রার্থী বুলবুলের জয় নিশ্চিত হওয়ার পর শনিবার রাত সোয়া ১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরকর্মীরা ‘আনন্দ মিছিল’ বের করে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপু বলেন, “বঙ্গবন্ধু হলের সামনে থেকে শতাধিক শিবির ক্যাডার আনন্দ মিছিল বের করে। এসময় তারা পাঁচটি হাত বোমার বিস্ফোরণ ঘটায় এবং বেশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান মিলন রাত দেড়টার দিকে বলেন, “বিষয়টি শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।”
তবে আনন্দ মিছিল হওয়ার কথা জানালেও বোমা ফাটানোর বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ।
মতিহার থানার ওসি অসিত কুমার ঘোষ বলেন, “ক্যাম্পাসে শিবিরকর্মীরা ‘আনন্দ মিছিল’ করেছে বলে আমি শুনেছি। তবে বোমা বিস্ফোরণ বা গুলির ঘটনার বিষয়ে আমি নিশ্চিত নই।”
বঙ্গবন্ধু হলের এক শিক্ষার্থী জানান, শিবিরের মিছিলের পেছনে কয়েকজন পুলিশ সদস্যকেও তিনি দেখেছেন।
মেয়র নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেও ক্যাম্পাসে অবস্থান ছিল শিবিরকর্মীদের।
বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি আশরাফুল আলম ইমন রাত ২টা ৫৬ মিনিটে তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিজয় মিছিল আজ রাত ১টায় অনুষ্ঠিত হলো।

“শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শেরে-বাংলা হলের সামনে দিয়ে মুজিব হল-এস এম হল- আমির আলি হল-লতিফ হল-জোহা হল- সোহরাওয়ার্দী হল-মাদার বক্স হল-জিয়া হল- হবিবুর হল হয়ে চারুকলায় এসে শেষ হল।
“প্রায় ৪ বছর পর পুলিশ মিছিলের পিছনে গাড়ি নিয়ে পাহারা দিয়ে সুন্দরভাবে মিছিল শেষ করতে সহযোগিতা করল। হায় রে পুলিশ রং বদলাতে সময় লাগে না শুধু ক্ষমতা লাগে।”
রাসিক নির্বাচনের প্রচারণার শেষ দিন গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে হাতে শিবিরকর্মীরা প্রকাশ্যে বুলবুলের পক্ষে প্রচারপত্রও বিলি করে।
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অন্যতম শরীক জামায়াতে ইসলামী।
স্বাধীনতাবিরোধী এই দলটির ছাত্র সংগঠন হচ্ছে শিবির, যাদের বিরুদ্ধে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরোধী রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীদের হাত-পায়ের রগ কাটার অভিযোগ রয়েছে।





সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:২৩
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগের ফেরার জন্য কোনও পরাশক্তি নয় /।বাংলাদেশের সাধারণ মানুষ আর ইতিহাসের পাতাই যথেষ্ট॥

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই জুন, ২০২৬ ভোর ৬:৩৬



মাহফুজ, তুমি বাংলাদেশের তরুণদের কাছে একজন বেঈমান। যে যে কারণে আওয়ামী লীগ ব‍্যাক করেছে বলছো প্রায় সবগুলান কারনই সত‍্য। তবে সবচাইতে বড় কারণটা মিস করে... ...বাকিটুকু পড়ুন

বাংলার সংগ্রামের ২০০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস ও তুলনা।

লিখেছেন মৌন পাঠক, ০৫ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৮

১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। এরপর থেকে প্রথম ১০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রাম মূলত বাংলাতেই হয়েছে। ১৮৩১ সালে তিতুমীরের 'বাঁশের কেল্লা' কিংবা... ...বাকিটুকু পড়ুন

সকল মানুষই খোদার প্রতিনিধি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৪০

আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষই যদি আল্লাহর 'প্রতিনিধি' হয়ে থাকে, তাহলে কাদের কাছে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে? এই পৃথিবীতে প্রথম দুইজন প্রতিনিধি ছিলেন - হযরত আদম... ...বাকিটুকু পড়ুন

সব মাছে গু খায় দোষ হয় ঘাউড়্যা মাছের

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫৯


হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুন, ২০২৬ রাত ৯:৪৬

ফারাজা, প্রিয় কন্যা আমার-
আজকে বাংলা ২০শে 'জ্যৈষ্ঠ' ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের দিনটি হলো বুধবার। 'জ্যৈষ্ঠ' মাসের আরেক নাম হলো মধুমাস। এই মাসে আম, জাম লিচু, কাঠাল পাওয়া যায়। ফাজ্জা আম,... ...বাকিটুকু পড়ুন

×