আপনার ব্রাউজারে কি বাংলা ফন্ট দেখতে পাচ্ছেন?
১৪ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:৪৮
আশাবাদী!! লিখেছেন যে, তিনি তার কম্পিউটারে বিশেষ কোনো একটি ওয়েব সাইটের বাংলা লেখা দেখতে পাচ্ছেন না। যে কারণে তিনি কিছুটা বিরক্তও বটে। এমন আরো অনেকেই হয়তো আছেন এমনি ধরণের সমস্যার মুখোমুখি হয়ে ত্যাক্ত-বিরক্ত!
ইন্টারনেটের সুবিধার কারণে আমাদের লেখালেখি বিষয়ক কৌতুহল ইদানিং দারুণ ভাবে উৎসাহিত। সেই সঙ্গে বিভিন্ন ওয়েব সাইটও তাদের প্রচারার্থে আমাদের সুযোগ করে দিচ্ছে ফ্রি ব্লগরোল বানানোর। আমরা তাই অনেকেই মহা উৎসাহে নিজেদের সৃষ্টিকর্ম সেই ব্লগরোলে ঢেলে দিয়ে পরিতৃপ্তির মুচকি হাসিতে আত্মপ্রসাদ লাভ করি। কিন্তু অনেকও আবার সেই ব্লগ সাইট বা ব্লগরোলটি নিজের কম্পিউটারে খুলে একটি লাইনও পড়তে পারছেন না। তখন পড়তে হয় নতুন সমস্যায়। বিশেষ করে ভারতীয় ওয়েব সাইটের যারা বাংলা ফন্ট ব্যবহার করেন, তারা কখনো ইউনিকোড সাপোর্ট করে এমন ফন্ট ব্যবহার না করে কোন বিশেষ ফন্ট ব্যবহার করেন আমরা অনেকেই তা জানি না। যে কারণে সেসব ওয়েব সাইটে বা ব্লগে কী লেখা আছে তা পড়তে কিংবা বুঝতে পারি না। যদিও অনেক অ্যাডভান্স ইউজার তা জানেন কিন্তু অতি উৎসাহীদের অনেকেই তা জানেন না। কোনো কোনো সাইটের বাংলা লেখা মাইক্রোসফট উইন্ডোজ ব্রাউজার সাপোর্ট করে। কোনোটা আবার মজিলা ফায়ারফক্স সাপোর্ট করে। এত ঝামেলায় না গিয়ে তারা Click This Link এখান থেকে ফন্টের কিছু সুবিধা পেতে পারেন। অথবা তাদের কম্পিউটারে একুশে ফন্টপ্যাক ইস্টল করে নিতে পারেন।
হাসিব মাহমুদ বলেছেন:
ইন্ডিয়ান সাইটগুলোর অবস্থা আসলেই করুন । ওরা মনে হয় গো ধরে বসে আছে এদিক্কার পুলাপানদের কাছে থেকে তারা কিছু শিখবে না ।
দ্রগবা বলেছেন:
ভালো পোস্ট।
অক্ষর বলেছেন:
আপনার লিঙ্ক তো কাজ করেনা
আশাবাদী!! বলেছেন:
ধন্যবাদ জুলিয়ান ভাইতবে আমার সমস্যা কিছুটা ভিন্ন। আমি উইন্ডোজ ব্যবহার করি না। তাই প্রতিটা ফন্ট ইনস্টল করা ও ব্রাউজারকে প্রতিবার সেট করা আমার জন্য বেশ সমস্যা। অনলাইন কনভার্টার যেগুলো আছে সেগুলো ব্যবহার করে থাকি কিন্তু সেখানেও সবগুলোর সমাধান পাওয়া যায় না।
আসলে ভারতীয় বাংলা বলুন কি বাংলাদেশী বাংলা বলুন, সবারই উচিত একটি স্ট্যান্ডার্ডে আসা। আর ইউনিকোড এখন মোটামোটি স্ট্যান্ডার্ড হয়ে গেছে।


















