somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

হোটেল এন্ড স্পা লুথানঃ সম্পুর্ণ নারীদের হোটেল

৩১ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হোটেল এন্ড স্পা লুথানঃ সম্পুর্ণ নারীদের হোটেল

ট্রাভেল এন্ড লিভিং চ্যানেলে বিভিন্ন দর্শনীয় স্থান, হোটেল এবং রান্না বিশয়ক অনুষ্ঠান দেখায়। ভ্রমন এবং রান্নার অনুষ্ঠান আমার বরাবরই পছন্দের বিশয়।কয়েক দিন পুর্বে ট্রাভেল এন্ড লিভিং অনুষ্ঠানের হেডিংটা ছিল-হোটেল লুথান, অনলী ফর ওমেন বাই দ্যা ওমেন। হেজাব পরা একজন বৃটিশ মহিলাকে ইন্টারভিউ করছেন অনুষ্ঠানের হোস্ট Samantha Brown, মহিলার নাম Lorraine Countinho, CEO, Hotel & Spa Luthan. হোটেল এন্ড স্পা লুথান সৌদি আরবের জেদ্দার ডিল্পোমাটিক এলাকায় অবস্থিত মধ্যপ্রাচ্য তথা আরব বিশ্বের একমাত্র এবং সম্পুর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত চার তারকা মানের মহিলা আবাসিক হোটেল। এই হোটেলের উদ্দ্যোক্তা, মালিক, পরিচালক এ টু জেড সব কর্মচারী-কর্মকর্তা সবাই নারী।এই হোটেলের নকশা করেছেন নারী, ইন্টেরিয়র ডিজাইন করেছেন নারী। আসলে এটাকে ৮ একর ভুমির উপড় নির্মিত একটা নারীস্থান বললেও ভুল হবেনা।

এই হোটেলের প্রধান উদ্দ্যোক্তা Princess Nouf bint-e Faisal bin Turkey Al-Saud তাঁর আরো ৬ জন মহিলা পার্টনার নিয়ে এই হোটেল নির্মানের পরিকল্পনা করেন। ২০০৫ সালে এই হোটেল নির্মাণ কাজ শুরু হয় এবং ২০০৭ সালে চালু করা হয়। প্রথম পর্যায় এই হোটেলে আবাসিক ব্যাবস্থা চালু হয়নি। প্রথম অবস্থায় এটা শুধু খাবারের জন্য অর্থাৎ হোটেল রেস্টুরেন্ট হিসাবে চালু ছিল।খাবারের হোটেল হিসেবেই জেদ্দাস্থ্য সকল ডিপ্লোম্যাটদের স্ত্রী-সন্তানেরা সহ অভিজাত সৌদি মহিলাদের ভীরে লাঞ্চ এবং ডিনার টাইমে স্থান সংকুলান খুব দুরহ হয়ে যায়।তাদের পরিকল্পনা আরো প্রসারিত করে ২০০৮ সনের গোরার দিকে এই হোটেলকে ফোর স্টার মানসম্মত করা হয় এবং আন্তর্জাতিক হোটেল মান নিয়ন্ত্রক সংস্থা কর্তিক ফোর স্টার মান সার্টিফিকেট লাভ করে।

এতো দিন যেখানে সৌদি তথা এরাবীয়ান মহিলাদের কালো বোরখা এবং মাথায় স্কার্ফ পরে বাহিরে বেড়ুতে হতো সেখানে এখন সেই রক্ষণশীল মহিলারাই নিশ্চিন্তে আরাম করে বোরখা খুলে শুধু হোটেলে খেতেই যেতে পারছেনা-তাঁরা অনায়াসে হোটেলের বিউটি পার্লারে সাজসজ্বা করতে এমন কি স্নানের পোষাক পরে ঐ হোটেলের ২ টি সুইমিং পুলে সাতার কাটতেও পারছেন।এই হোটেলের অন্য একজন উদ্যোক্তা পরিচালক Princess Madawi জানিয়েছেন ক্রম বর্ধমান চাহিদার প্রেক্ষিতে শীগ্রই এরাবিয়ান অন্য কয়েকটি দেশেও তাদের হোটেলের শাখা বিস্তৃতি ঘটাবেন।এছারাও তারা ইউরোপীয়ান এক্সপার্টদের নিয়ে এরোমা থেরাপী, মেসাজ থেরাপী, আকুয়া হিলিং, স্কীন কেয়ার, হার্বাল, বিউটিফিকেশন’র উপড় একটা প্রফেশনাল ডিপ্লোমা কোর্স চালু করতে যাচ্ছেন।

এই হোটেলের প্রধান নির্বাহীর নাম Lorraine Countinho যিনি চিপ এক্সিকিউটিভ অফিসার হিসাবে দ্বায়িত্ব রত। তাঁর আছে ২০ বছরের আন্তর্জাতিক মানের হোটেল পরিচালনার অভিজ্ঞতা।তিনি জানিয়েছেন-এখানে আরবী জানা নারী অফিসিয়াল আছেন, ইংলিশ, জার্মান, ফ্রেঞ্জ, হিন্দী ছারাও আরো ৮ টি প্রধান ভাষা জানা স্টাফ রয়েছেন।বাংলাদেশ সহ ৬ টি দেশের মহিলা শেফ আছেন যারা ইতিপুর্বে পৃথিবীর বিভিন্ন দেশের স্টার হোটেলে অনেক বছরের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন।মিজ Lorraine Countinho জানিয়েছেন লুথান হোটেলেই পৃথিবীতে প্রথম বারের মত "বেলগার্ল" পদ্দতি চালু করেছেন। হোটেল চালু হবার দিন থেকেই এই হোটেলের ২৪০ টি স্যুট/রুম’এর ৯০% রুম সব সময়ই বুকড থাকে-যা পৃথিবীর অন্যান্য স্টার হোটেলের চাইতে আনুপাতিক ১৫% বেশী!

এই হোটেলের নিয়মিত সার্ভিস নেবার জন্য শুধু মাত্র সৌদি আরবের তিন শাতাধিক অভিজাত পরিবারের মহিলা সদস্য Sauna, Ayurveda, Aromeopathy সহ বিভিন্ন রেগুলার সার্ভিস নেবার জন্য তালিকাভুক্ত আছেন এবং অন্যান্য দেশেরও অনেক বোর্ডার বিভিন্ন সেবা নেবার জন্য তালিকাভুক্ত আছেন। এই হোটেলে যেসব সুবিধা সমুহ আছে-তা নিম্ন রুপঃ- 24 Hours room service, 2 Indoor swimming pool, 3 Cconference hall, Business center, Laundry service, Coach parking, Car parking, Gymnasium, Sauna, Ayurveda, Aromeopathy, Beauty parlor, Earliest check-in, Elevator, Concierge services ,Large sized lobby ইত্যাদি।


সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৫
১৭টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×