somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

লন্ডন টাওয়ারঃ

১১ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লন্ডন টাওয়ারঃ

আমরা অনেকেই লন্ডন টাওয়ার সম্পর্কে অনেক কিছু শুনেছি কিম্বা জানি। আজ আমি আবার সেই লন্ডন টাওয়ার সম্পর্কে আপনাদের কিছু স্মরন করিয়ে দিতে চাই। আমরা জানি লন্ডন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর। সেই সঙ্গে লন্ডন সমুদ্র বন্দর ইউরোপের সরব বৃহত সমুদ্র বন্দর। লন্ডনকে বলা হয় প্রযুক্তির নগরী, ক্যাথেড্রাল নগরী, বৃটিশ কমনওয়েলথের বানিজ্যিক মুল কেন্দ্র এবং বৃটিশ সরকারের প্রথান কার্য্যালয়। লন্ডন শহরেই আছে ইংল্যান্ডের রানীর রাজপ্রাসাদ এবং বিচার বিভাগের প্রধান অর্থায় হাই কোর্ট এবং সুপ্রেম কোর্ট। কেন্সিংটন, চেলসিয়া, ব্লুমসাবেরি, মেফেয়ার প্রভৃতি শহর ঘিরে রেখেছে লন্ডন শরকে। তবে লন্ডন শরকে আরো বেশী আকর্ষনীয় করে রেখেছে লন্ডন টাওয়ার। দেশ বিদেশ থেকে আসা পর্যটকদের জন্য লন্ডন টাওয়ার একটি অন্যতম আকর্ষনীয় স্থান। এই টাওয়ার বিশ্ববাসীর কাছে ইংল্যান্ডের ইতিহাস এবং ঐতিয্য তুলে ধরে।

লন্ডন টাওয়ারে আছে অনেকগুলো দুর্গবেস্টিত অট্টালিকার সমাহার। পুরো লন্ডন টাওয়ার ১৮ একর জায়গা জুরে অবস্থিত। টাওয়ারটি কয়েকটি সারিতে বিভক্ত। ভেতরের সারিতে আছে ১৩ টি টাওয়ার। সেই ১৩ টি টাওয়ারের ভিতর উল্লেখযোগ্য হলো-কিউক্যাম্প টাওয়ার, ব্লাডি টাওয়ার, এবং ওয়েক ফিল্ড টাওয়ার। বাহিরের সারিতে আছে পরিখা বেস্টিত ৬ টি টাওয়ার এবং ২ টি বুরুজ।

কেন্দ্রীয় সাদা রঙের বড় টাওয়ারটি চুনা পাথর দিয়ে তৈরী। ধারনা করা হয় এই দুরগগুল এক্সময় রোমান এবং সাক্সন্দের দূর্গ ছিল।উইলিয়াম দ্যা কনকারার এই টাওয়ারটি নির্মাণ করেন। এই টাওয়ারটিই এই প্রাসাদের সব চাইতে প্রাচীণ অংশ। বাকী অট্টালিকাগুলো ১২১৬-১২৭১ খ্রীস্টাব্দে তৃতিয় হেনরীর সময় নির্মাণ করা হয়। উইলিয়াম দ্যা কাঙ্কারার লন্ডন বাসীদের দৃস্টি আকর্ষন এবং শ্রদ্ধা অর্জনের জন্যই এই টাওয়ারটি নির্মাণ করেছিলেন। কিন্তু পরবর্তীতে এটি দুর্গ প্রাসাদের পরিবর্তে কারাগার হিসেবেই ব্যবহার করা হয়।ইংল্যান্ডের রাজা প্রথম জেমস'র রাজত্বকালে ১৬০৩ থেকে ১৬২৫ সাল পর্যন্ত এটি রাজকীয় প্রাসাদ হিসেবে ব্যবহার করা হতো। বর্তমানে এটিকে মধ্যযুগীয় কাল থেকে আধুনিক কালের নানান ঐতিহাসিক জিনিষ্পত্রের সংগ্রহশালা হিসেবে ব্যবহার করা হচ্ছে।

লন্ডন টাওয়ারের দ্বায়িত্বে নিয়োজিত একটি বিশেষ সামরিক বাহিনী আছে যাদেরকে "বিফিটার্স ফোর্স" বলা হয়। এই প্রাসাদ রক্ষীদের খাবারের মধ্যে অন্যতমছিল গো-মাংশ অর্থাৎ বিফ। এই বিফ খেকো হিসেবেই এই রক্ষীবাহিনীকে "বিফিটার্স ফোর্স" নামে অভিহিত করা হয়েছে। এই এই বাহিনী তৃতীয় হেনরি এবং ষষ্ঠ এডওয়ার্ডের সময় থেকে বিশেষ একধরনের পোষাক পরিধান করে দ্বায়িত্ব পালন করে আসছে-যা বিশ্ববাসীর দৃস্টি আকরষন করছে। বর্ত্মানে যারা বিফিটার্স ফোর্সে নিয়োজিত আছেন-তারা সবাই নেপালী, সাহসী গুর্খা জাতি।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৩
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×