আমার প্রিয় পোস্ট

সব কিছুর মধ্যেই সুন্দর খুঁজে পেতে চেষ্টা করি............

রাজধানীর ঢাকায় কোথায় কোন অডিটরিয়ামঃ

১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০০

শেয়ারঃ
0 5 0

রাজধানীর ঢাকায় কোথায় কোন অডিটরিয়ামঃ

নানামুখী সমস্যার মধ্যে কাটে নগরবাসীর জীবন। যারা বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য রাজধানীতে অডিটরিয়াম খুঁজছেন এই লেখার মাধ্যমে আশা করি তারা পেয়ে যাবেন সমাধান।

জাতীয় জাদুঘরঃ

শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের এই অডিটরিয়ামটির নাম শহীদ জিয়া মিলনায়তন, যার মোট আসনসংখ্যা ৭০০ এবং অর্ধদিবস ভাড়া ২০,৯৫০ টাকা আর পূর্ণ দিবস ৩৩.০০০ টাকা। এছাড়া এখানে রয়েছে কবি সুফিয়া কামাল মিলনায়তন, যার আসনসংখ্যা ২০০ এবং অর্ধদিবস ভাড়া ৪,৯৫০ টাকা, পূর্ণদিবস ৮,৮২৫ টাকা। এখানে আরও রয়েছে ভাস্কর নভেরা হল। এই হলটিতে ২০০ আসনসংখ্যা রয়েছে। ভাড়া অর্ধদিবস ৪,৩০০ টাকা; পূর্ণ দিবস ৫,৫২৫ টাকা। এখানে যদি আপনি অডিটরিয়াম বা হল বুকিং করতে চান, তবে আপনাকে বাংলাদেশ জাতীয় জাদুঘর-এর মহাপরিচালক বরাবর আপনার সংগঠন/ প্রতিষ্ঠানের অর্থাৎ নিজস্ব প্যাডে বিষয়বস্তু উল্লেখ করে আবেদন করতে হবে। তবে আবেদন করার পূর্বে দেখে নেবেন সরকারি ও জাতীয় ছুটির দিন যেন না হয়। ফোন ঃ ৮৬১৯৩৯৬-৯।

বাংলাদেশ শিশু একাডেমিঃ

এটিও শাহবাগের অদূরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত। শিশু একাডেমি মিলনায়তন মোট ৫৬০ আসনবিশিষ্ট। এই হলের ভাড়া ২২,৫০০ টাকা। সময় সকাল ৯টা থেকে রাত ৯ পর্যন্ত। এখানে যদি বুকিং দিতে চান তবে আপনাকে অফিস চলাকালীন সময়ে পরিচালক, বাংলাদেশ শিশু একাডেমি বরাবর আপনার সংগঠন/প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে কি কারণে মিলনায়তন ভাড়া নেবেন, তা উল্লেখ করে আবেদন করতে হবে। ফোন ঃ ০১৭১১-৩৭৬৮৮৬।

টিএসসি অডিটোরিয়াম

বাংলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক মিলনায়তন’ বা টিএসসি অডিটোরিয়াম। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে অবস্থিত। এই মিলনায়তনের ৯০০ আসন ধারণক্ষমতা। তবে বর্তমানে অডিটোরিয়ামে ৬০০টি চেয়ার রয়েছে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই হলটি ভাড়া নেয়ার নিয়মগুলো হচ্ছে, সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য অর্ধদিবস, অর্থাৎ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ভাড়া। ২৫,০০০ টাকা। পূর্ণ দিবস ৪০,০০০ টাকা। ছুটির দিন অর্ধবেলা ৩০,০০০ টাকা এবং পূর্ণ দিবস ৪৫,০০০ টাকা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের জন্য মিলনায়তনের মূল ভাড়ার অর্ধেক। আর ছুটির দিনে তাদেরও অতিরিক্ত ২০০ টাকা দিতে হয়। এই হলরুমটি ভাড়া নিতে আপনাকে নিজস্ব সংগঠন/প্রতিষ্ঠানের প্যাডে যে কারণে হল ভাড়া নেয়া তা উল্লেখ করে পরিচালক, ছাত্র-শিক্ষক মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর আবেদন করতে হবে। ফোন ঃ ৯৬৬১৯০০-৫৯ এক্স -৪১৭৬।

জাতীয় প্রেস ক্লাবঃ

বাংলাদেশ সচিবালয় এর পাশে, হাইকোর্টের আগে তোপখানা রোড অবস্থিত আমাদের জাতীয় প্রেস কাব ভবনটি। জাতীয় প্রেস কাবে মোট চারটি হল রয়েছে। এগুলো হচ্ছে, মূল মিলনায়তন, হলরুম, ভিআইপি লাউঞ্জ এবং কনফারেন্স রুম।
মূল মিলনায়তন দুই শিফটে ভাড়া দেয়া হয়। সকাল ১০টা থেকে ২টা এবং দুপুর ৩টা থেকে সন্ধা ৭টা, উভয় শিফটের ভাড়াই ৪,০০০ টাকা। আরো একটা ব্যাপার জানা প্রয়োজন, এখানে চেয়ার ও অন্যান্য ডেকোরেশনের সরঞ্জামাদী নিজ খরচে নিজেদেরই ব্যবস্থা করতে হয়। তবে এখানে মোট ৩০০ আসনের ব্যবস্থা করা যায় খুব সহজেই।
হলরুম এর ভাড়া হচ্ছে ৩,৫০০ টাকা আর এতে আসন সংখ্যা ৫০টি। এখানে সবকিছুর ব্যবস্থা প্রেসকাব কর্তৃক করা হয়ে থাকে। নিজের বাড়তি ব্যয়ের কোন প্রয়োজন নেই।
ভিআইপি লাউঞ্জ। এর ভাড়া মোট ৬,০০০ টাকা। প্রেস কাব-এর এই লাউঞ্জে রয়েছে ১০০টি আসন।
প্রেস কাবের কনফারেন্স রুমটি ৫০ আসনবিশিষ্ট এবং এর ভাড়া ৫,০০০ টাকা। আর এখানে যে চারটি অডিটোরিয়াম রয়েছে তার যেকোন একটি ব্যবহার করতে চাইলে আপনাকে নিজস্ব প্যাডে সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস কাব বরাবর কারণ উল্লেখ করে দরখাস্ত করতে হবে। তাছাড়া যদি কোন কারণে অনুষ্ঠান বন্ধ বা বুকিং বাতিল করতে চান সেক্ষেত্রে আপনাকে ভাড়ার ৫০% পরিশোধ করতে হবে। তবে হরতাল, অবরোধ বা অন্যান্য কোন কারণে যদি অনুষ্ঠান বন্ধ হয় তাহলে পুনরায় অনুষ্ঠানের অনুমতি পাওয়া যায়। ফোন ঃ ৯৫৬৩৩৮৩, ৯৫৬৩৩৯৫।

শিল্পকলা একাডেমীঃ

মৎস ভবনের পেছনে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমী অবস্থিত। ঢাকার এই শিল্পকলা একাডেমীতে দুটি অডিটোরিয়াম রয়েছে এর একটি হচ্ছে জাতীয় নাট্যশালা এবং দ্বিতীয়টি এক্সপেরিমেন্টাল হল। জাতীয় নাট্যশালায় মোট আসনসংখ্যা ৭৩৮টি। এর থেকে ২০টি আসন শিল্পকলা একাডেমীর কর্তৃপক্ষের জন্য সংরক্ষিত থাকে। অত্যাধুনিক এই অডিটোরিয়ামটির ভাড়া হচ্ছে নাটকের জন্য ৮,৫০০ টাকা আর নাটকব্যতিত অন্যান্য অনুষ্ঠানের জন্য ভাড়া ১৭,০০০ টাকা। এক্সপেরিমেন্টাল হলটি জাতীয় নাট্যশালার ৩য় তলায় অবস্থিত। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এ হলটির ভাড়া ৩,৪০০ টাকা। এটি মূলত আবৃত্তি ও নাটকের জন্য নির্ধারিত। এ হলটিতে রয়েছে মোট ৩০০ আসন সংখ্যার ব্যবস্থা। এই দু’টি হলের জন্য মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমী বরাবর আবেদন করতে হয়। পরে নির্ধারিত ফরম পূরণ করে বুকিং নিতে হয়। ফোন ঃ ৯৫৬২৮০১-৪ পর্যন্ত।

বিশ্ব সাহিত্য কেন্দ্রঃ

বাংলামোটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্রের হল রুমটির মোট আসনসংখ্যা ৮০টি। এই হলের ভাড়া ১,০০০ টাকা। এখানে সাধারণত সংগীতানুষ্ঠান, নাটকসহ অন্যান্য ছোট-ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই হলটি ব্যবহার করতে চাইলে নিজস্ব প্যাডে, সভাপতি, বিশ্ব সাহিত্য কেন্দ্র বরাবর দরখাস্ত করতে হবে। মনে রাখবেন, ছুটির দিন হলটি বন্ধ থাকে। ফোন ঃ ৯৬৬০৮১২, ৮৬১৮৫৬৭।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটঃ

রমনা পার্কের অপরদিকেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অবস্থিত। এখানকার বৃহদাকৃতির হলরুমটির মোট আসনসংখ্যা ৮৫০টি। এই অডিটোরিয়ামটির ভাড়া প্রথম ৮ ঘন্টার জন্য ১৮,২০০ টাকা। এরপর প্রতিঘন্টার জন্য অতিরিক্ত ১৫,০০ টাকা। আপনাকে এই হল বুকিং-এর সময় মোট ২৫,২০০ টাকা জমা দিতে হবে এবং বাকি ৭০০০ টাকা অনুষ্ঠান শেষে আপনাকে ফেরত দেয়া হবে। আপনার যদি সাউন্ড সিস্টেম প্রয়োজন হয় তবে সেটা আপনাকেই ব্যবস্থা করতে হবে। ফোন ঃ ৯৫৬৬৩৩৬, ৯৫৫৯৪৮৫।

ওসমানী স্মৃতি মিলনায়তন

রাজধানীর আরেকটি অভিজাত অডিটোরিয়াম হচ্ছে ওসমানী স্মৃতি মিলনায়তন। এখানে রয়েছে যাবতীয় সুযোগ-সুবিধা। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত হল খোলা থাকে। আপনি যদি এই মিলনায়তনের হল ব্যবহার করতে চান তাহলে যোগাযোগ করুন। সারাদিনব্যাপী ভাড়া, ৪৬,০০ টাকা। আর এই হল নিতে হলে আপনাকে প্রথমত যে কাজটি করতে ঃ হবে তা হলো কি কাজে হল ব্যবহার করবেন- আবেদনপত্রে তা উল্লেখ করতে হবে। ফোন ঃ ৯৫৬৫৭৯১।

মহিলা সমিতি মঞ্চঃ

নাটকপাড়া বলে খ্যাত (বেইলি রোড) নাটক স্মরণীতে মহিলা সমিতি মঞ্চ অবস্থিত। আর আমাদের দেশের এই মহিলা সমিতি এটা কি? আসন রয়েছে। সপ্তাহের সাতদিনই এখানে নাটক মঞ্চস্থ হয়। সুতরাং এই অডিটোরিয়ামটি মূলত নাটকের জন্যই বরাদ্দ করা হয়ে থাকে। আপনি যদি এই অডিটোরিয়ামটি ব্যবহার করতে চান, তাহলে মাসের ১৫ তারিখে অগ্রীম বুকিং দিতে হবে। প্রতি শো বাবদ ভাড়া ২০০০ টাকা, আর যদি এসি ব্যবহার করেন তাহলে ৪,০০০ টাকা দিতে হবে। এছাড়া এই হলটি নিতে হলে আপনাকে আরো যা করতে হবে তা হচ্ছে আপনার সংগঠনের প্যাডে সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর দরখাস্ত করতে হবে। ফোন ঃ ৯৩৩৭০৫০।

বিয়াম ফাউন্ডেশনঃ

নিউ ইস্কাটন রোডে অবস্থিত বিয়াম ফাউন্ডেশন। এখানে রয়েছে একটি অডিটোরিয়াম এবং একটি কনফারেন্স রুম। অডিটোরিয়ামের ভাড়া ২০,৪০০ টাকা। সময় ৮ ঘন্টা। এতে রয়েছে ৫৭৫টি আসন। আর ৪ ঘন্টা ব্যবহার করলে ভাড়া দিতে হবে ১২,০০০ টাকা। কনফারেন্স রুমের মোট আসনসংখ্যা ২০০ টি। আর কনফারেন্স রুমের ভাড়া ৮ ঘন্টায় ১০,২০০ টাকা। অতিরিক্ত প্রতি ঘন্টার জন্য ২,০০০ টাকা। এই অডিটোরিয়াম ব্যবহার করতে হলে আপনাকে নিজস্ব প্যাডে, মহাপরিচালক, বিয়াম ফাউন্ডেশন বরাবর দরখাস্ত করতে হবে। ফোন ঃ ৯৩৩৬১১০, ৯৩৪৮৩৯৪।

নজরুল ইনস্টিটিউটঃ

ঢাকার ধানমন্ডি এলাকায় নজরুল ইনস্টিটিউট অবস্থিত। এই অডিটোরিয়ামটির আসনসংখ্যা ৩১১টি। প্রতি চার ঘন্টার ভাড়া এসিসহ ৬,০০০ টাকা। এসি ছাড়া ৪,০০০ টাকা। আর এখানে যদি নজরুল বিষয়ক কোন অনুষ্ঠান করেন তাহলে পাবেন ৫০% কমিশন আর গ্রন্থ বিষয়ক অনুষ্ঠানের জন্য ২৫% কমিশন। এই অডিটোরিয়ামে আপনি অনুষ্ঠান করতে চাইলে প্রথমে আপনাকে নির্বাহী পরিচালক বরাবর কারণ উল্লেখ করে দরখাস্ত করতে হবে। ফোন ঃ ৯১১৪৫০০।

সিরডাপ মিলনায়তনঃ

সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সিরডাপ মিলনায়তন, তোপখানা রোডের পশ্চিম মাথায় অবস্থিত। এই মিলনায়তনের আসনসংখ্যা ১৫০টি। দিনব্যাপী ভাড়া ১০.০০০ টাকা। এই মিলনায়তনটি ব্যবহার করতে চাইলে প্রথমত আপনাকে আপনার নিজস্ব প্যাডে কারণ উল্লেখ করে প্রশাসনিক কর্মকর্তা বরাবর দরখাস্ত করতে হবে। ফোন ঃ ৯৬৬৭৪৩১, ৯৫৬৪৭৭৬।

অলিয়ঁস ফ্রঁসেসঃ

এই অডিটোরিয়ামটি ব্যতিক্রম, এখানে রয়েছে ৭০টি আসন। আর প্রকৃতপক্ষে এই অডিটোরিয়ামের জন্য কোন ভাড়া দিতে হয় না। শুধু নিজস্ব প্যাডে সঠিক কারণ বর্ণনা করে ডিরেক্টর, অলিয়ঁস ফ্রঁসেস, ঢাকা বরাবর দরখাস্ত করলে তখন কর্তৃপক্ষ অনুষ্ঠানের ধরন বিবেচনা করে অনুমতি দিয়ে থাকেন। ফোন ঃ ৮৬১১৫৫৭।

জার্মান কালচারাল সেন্টারঃ

ধানমণ্ডিতে অবস্থিত এটির আসনসংখ্যা ১৮০টি। ভাড়া নেয়ার ৩ মাস পূর্বে দরখাস্ত করতে হয়। ভাড়া অর্ধদিবস ৬,৫০০ টাকা, পূর্ণ দিবস (৮ ঘন্টা) ১০,০০০ টাকা। শুক্রবার ও শনিবার বন্ধ। পূর্ণ কারণ উল্লেখ করে ডিরেক্টর, জার্মান কালচারাল সেন্টার, ঢাকা বরাবর নিজস্ব প্যাডে দরখাস্ত করতে হবে। ফোন ঃ ৯১২৬৫২৫, ৯১২৬৫২৬।

এছাড়াও রাজধানীতে আরো বেশ কয়েকটি উল্লেখযোগ্য অডিটোরিয়াম রয়েছে। এদের মধ্যে আগারগাঁওয়ে এলজিইডি অডিটরিয়াম, কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অডিটরিয়াম, আইসিএমএবি মিলনায়তন, টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তন, ভাসানি মিলনায়তন ইত্যাদি।

 

সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০৩
চাচামিঞা বলেছেন: বেশ কাজের পোস্ট। প্রিয়তে নিলাম।
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০৬

লেখক বলেছেন: চাচামিয়া, ভাতিজারে একটা প্লাস দিয়ে গেলে ভালো হতনা?

২. ১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০৫
অপরাজিতা ০০৭ বলেছেন: প্রিয়তে নিলাম, ভবিষ্যতে অনেক কাজে লাগবে।
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১৬

লেখক বলেছেন: ইনশআল্লাহ!

৩. ১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০৮
নিশাচর বলেছেন: পিলাচ.................+

""ব্যস্ততা আমাকে দেয় না অবসর,
তাই বলে ভেব না আমায় স্বার্থপার"

নাটুক দেখুম কখন ??
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১৭

লেখক বলেছেন: তুই যখন চাস-তোকে নাটক দেখাবো।

৪. ১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:০৯
ক্যামেরাম্যান বলেছেন: ধন্যবাদ। তবে ছোট একটা ভূল হয়েছে মনে হয় প্রেস ক্লাব অংশে। "উভয় শিফটের ভাড়াই ৪,০০ টাকা।"
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:২২

লেখক বলেছেন: থ্যাঙ্ক ইউ সো ভেরী মাচ রঞ্জু ভাই, টাইপো হয়ে গিয়েছে! ৪,০০ টাকা নয় হবে ৪০০০ টাকা। আমি এডিট করে দিচ্ছি!

১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:১১

লেখক বলেছেন: আমার লেখা পড়ে প্রেস ক্লাব থেকে একজন দ্বায়িত্বশীল কর্ম কর্তা জানিয়েছেন জুলাই থেকে প্রেস ক্লাবের প্রতি শিপ্টের ভাড়া ৬০০০ টাকা করা হয়েছে।

৫. ১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১০
সেজুঁতি বড়ূয়া বলেছেন: অত্যন্ত প্রয়োজনীয় পোস্ট। আমার খুব জানতে ইচ্ছে করে-সেনা কুঞ্জ, রাইফেলস অডিটরিয়ামের ভাড়া কত? যদি জানা থাকে তবে দয়া করে জানাবেন।
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩০

লেখক বলেছেন: সেনা কুঞ্জে আর্মী অফিসারদের জন্য সন্ধার(রাতের) শিপ্টের জন্য ৪০০০ টাকা, দুপুড়ের সময় ৩০০০ টাকা। অবসরপ্রাপ্ত অফিসারদের ক্ষেত্রে যথাক্রমে ৫০০০ এবং ৪০০০ টাকা। বেসামরিক ব্যাওক্তিদের জন্য রাতের শিপ্ট ৬০,০০০ টাকা এবং দুপুড়ের শিপ্ট ৫০,০০০ টাকা।

বিডিআর দরবার হলের জন্য প্রতি শিপ্ট সেনা / বিডিআর বাহিনীর অফিসারদের জন্য ৫০০০ টাকা এবং বেসামরিক ব্যাক্তিদের জন্য ৫০,০০০ টাকা।

১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৮:৫৭

লেখক বলেছেন: সেনা কুঞ্জে এবং বিডি আর দরবার হলে ভাড়ার উপর ১৫% ভ্যাট এবং ১০% সার্ভিস চার্জ দিতে হয়।

৬. ১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১৩
মিলটন বলেছেন: হুম সুন্দর একটি পোষ্ট। প্রিয়তে রাখলাম। আমরা গরীব মানুষ আমাগো অডিটোরিয়াম লাগে না। :)
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩২

লেখক বলেছেন: গরীব মানুষদের জন্য পৃথিবীর খোলা আকাশটাই একটা অডিটোরিয়াম!! আমিও তোমার দলে।

৭. ১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১৪
সত্যাশ্রয়ী বলেছেন:
কাজের পোস্ট , তবে এগুলো কি ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে? মনে হয় না। যাকগে, প্লাস।
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: মেইনলী কোন সাংগঠনিক কাজের জন্যই ব্যবহৃত হয়।

তুমি কেমন আছো মেহেদী? লিখছোনা কেন?

শুভ কামনায়।

৮. ১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:১৮
চাচামিঞা বলেছেন: ১ নম্বর প্লাসটাতো আমিই দিলাম।
এই দেখেন প্রমান......যেহেতু এখন পর্যন্তকেউ মাইনাস দেয় নাই....এর মানে ৭ টা প্লাসের মইধ্যে আমার একটা ভাগা আসে।
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: লজ্জা দিলেন চাচা!
আমি কিন্তু মজা করার জন্যই বলেছিলাম। আপনি প্রথম মন্তব্য এবং প্রথম প্লাস দিয়েছিলেন। অনেক অনেক ধন্যবাদ।

৯. ১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:২৬
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: দূর্দান্ত!!


হেঁইয়ো........প্রিয়তে!
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ রুবাইয়াত।

১০. ১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:২৯
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: অনেক গুরুত্বপূর্ণ পোস্ট++
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩৭

লেখক বলেছেন: বিয়ের সময় যেনো দাওয়াত দিতে ভুল নাকরেন...............

১১. ১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৪৮
চাচামিঞা বলেছেন: বিষয় না.....এই ডারেও মজা বইলাই ধইরা নেন?
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৫৩

লেখক বলেছেন: থ্যাঙ্কু!

১২. ১৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:০১
মু. নূরনবী বলেছেন: ধন্যবাদ.................দরকারী পোষ্ট।

প্রিয়তে রাখলাম।
১৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৩. ১৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:০৪
কক বলেছেন: ওতি উত্তম পোস্ট......সরাসরি প্রিয়তে।
তবে একটা অডিটরিয়ামের নাম বাদ পরসে.....কালপুরুষদার বাসার ছাদ.....(সম্পুর্ণ ফ্রী;))
১৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৪৯

লেখক বলেছেন: সরি! এমন সুন্দর একটা ভেনুর(ইমো হইবে) কথা আমার ভুলে যাওয়া উচিত হয়নি!

১৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫১

লেখক বলেছেন: কিছুইতো বলেননি!

১৬. ১৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৩৩
পরশমনি বলেছেন: অনেক কষ্ট করেছেন। ধন্যবাদ। + এবং কেসে।
১৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ মিঃ মহসিন।
......... আমি ভুলে যাইনি...... আশা করি চলতি মাসের মধ্যেই হয়ে যাবে.........। কিপ প্যাসেন্স!

১৭. ১৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৭
লুকোচুরি বলেছেন: গুড পোস্ট! সরাসরি প্রিয়তে।
১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৮:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৮. ১৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১১
শ।মসীর বলেছেন: প্রিয়তে নেয়া ছাড়া উপায় নেই। আমি এই তথ্যগুলিই খুজতেছিলাম....সামনে ভার্সিটির একটা গেট টুগেদার করার প্লান আছে। অনেক ধন্যবাদ।
১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:০০

লেখক বলেছেন: শামসীর তুমি কোন সাব্জেক্টে পড়?

১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:০০

লেখক বলেছেন: ধন্যবাদ।

২০. ১৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
ঘুমরাজ বলেছেন: কাজের পোস্ট . প্রিয়তে + .অনেক ধন্যবাদ।
১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:০১

লেখক বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

২১. ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১২:৩৯
জনৈক আরাফাত বলেছেন: এতো কিছু জানেন কিভাবে?
১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:০৩

লেখক বলেছেন: আমার অবস্থা হলো-"নাই কাজ তো খি ভাজ"!

আসলে আমি ঢাকার উপড় কিছু লেখা লেখি করি বলেই-এই সব খোঁজ খবর নিয়ে জেনেছিলাম। আপনাকে ধন্যবাদ।

২২. ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১:১০
সাঈদ সৌদিআরব বলেছেন: বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশান সেন্টার কই?
১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:০৫

লেখক বলেছেন: সরি ভুলে গিয়েছিলাম। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশান সেন্টার এর ভাড়া প্রতি দিন ২ লক্ষ টাকা। সাথে ১৫% ভ্যাট।

২৩. ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ৩:০৫
মারুফ হোসেন বলেছেন: রাশিয়ান কালচারাল সেন্টার (RCC) এর ভাড়া কত? একটু জানা দরকার, বলতে পারবেন?
১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:০৭

লেখক বলেছেন: ভাড়া অর্ধদিবস ৭০০০ টাকা, পূর্ণ দিবস (৮ ঘন্টা) ১০,০০০ টাকা।

২৪. ১৯ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:২৬
আশরাফ মাহমুদ বলেছেন: প্রিয়তে রাখলাম। দেশে গেলে কাজে লাগবে।

আরো কিছু যোগ করা যায়? (বেশি নাদানী হয়ে গেল না তো!)
১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:০৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আশরাফ।
ইতোমধ্যেই আরো কয়েকটা তথ্য যোগ করা হয়েছে কয়েকজন ব্লগারের প্রশ্নের উত্তরে।

২৫. ১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:১১
ফারহান দাউদ বলেছেন: কাজের জিনিস, তবে আপাতত আমার জন্য নয়।:) সময়ে দেখে নেয়া যাবে এসে।
১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:১২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ফারহান।

২৬. ১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:১৪
রাতফুল বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৯ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:১৭

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২৭. ১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৪
অ্যামাটার বলেছেন: এই পোষ্টটা ব্লগের সবকটা ব্যাচেলরের প্রিয়তে, ঘটনা কি? ;)
১৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:০৪

লেখক বলেছেন: উনাদের বিয়ের সময় অডিটোরিয়াম ভাড়া করতে হবেনা? সেই জন্য সবাই এই লেখাটা তাঁদের প্রিয়তে রেখে দিচ্ছে!

২৮. ১৯ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৯
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: যথাসময় পোস্ট, এবং কাজের। ইউনি আর কিছু রি-ইউনিয়ান প্রোগ্রামের সময় এইসব ইনফো এর জন্য ব্যাপক দৌড়াদৌড়ি লাগে।
অনেওএএক ধন্যবাদ।



-- সেনাকুঞ্জের ভাড়া দেখে ভয় পাইসি । :( :(
২০ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:১১

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

সেনা কুঞ্জে অনুষ্ঠান করার আরো অনেক ফ্যাসাদ আছে! অনেক সময় বিভিন্ন গেইটে এম পি(মিলিটারি পুলিশ) আটকিয়ে দেয়। মহিলারা ঢোকার সময় আবার গাড়ি বেশী সময় আটকিয়ে সিপাহীরা স্মার্টনেস দেখায়! নিজের গাড়ি না থাকলে রাতে ফিরতে অনেক ঝামেলা পোহাতে হয়।

২৯. ১৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
ফারহান দাউদ বলেছেন: পথিক ভাই, সেনাকুন্ঞ্জেরটা আপনের বিয়ার জন্য, স্পেশাল।
২০ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:১২

লেখক বলেছেন: প্রিয় ফারহান, তোমার বিয়েটা কোথায় অনুষ্ঠিত হবে? দাওয়াত পাবতো?

৩০. ১৯ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
শ।মসীর বলেছেন: ভাইয়া আমি লেখাপড়ার পার্ট শেষ করেছি তিন বছর আগে। সিলেটের শাবিপ্রবির সিএসই থেকে।

এখন ঢাকায় জব করছি।

আপনার যদি আপত্তি না থাকে ফেসবুকে এড করতে পারেন
২০ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:১৬

লেখক বলেছেন: আচ্ছা। আমি ভেবেছিলাম-তুমি ঢাবি'র স্টুডেন্ট! ঢাবি'তে আমার স্ত্রী শিক্ষকতা করেন।

আমার ফেসবুক একাউন্ট নেই ভাইয়া। ব্যবসায়ীক ঝামেলা এড়াতে ইচ্ছে করেই অপেন করছিনা। আমি তোমাকে মেইল করব আশা করি।

২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩২. ২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:৫৬
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: ফারহান ভাই, আপ্নেরা চাইলে ইনশাল্লাহ সেনাকুঞ্জেই বিয়ের অনুষ্ঠান করবো, সহব্লগারদের আবদার বলে কথা।
তবে তার আগে দুই একটা কিডনী বিক্রী করতে হবে তো, পার্টি খোঁজেন। :) :)
২৮ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:০৭

লেখক বলেছেন: :)

৩৩. ২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:০০
আলী আরাফাত শান্ত বলেছেন: কামের জিনিস দিছেন!
আইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মিলনায়তন আর নাটমন্ডল সমন্ধে একটু তথ্য দেন তো!কোথায়?
২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৫

লেখক বলেছেন: শান্ত, আমি ঐ দুটো সম্পর্কে জানিনা। তবে জানার চেস্টা করবো।

৩৪. ২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:১৪
যুগান্তকারী বলেছেন: প্লাসাইলাম তবে এইবার ভালো কমিউনিটি সেন্টার নিয়ে একটা পোস্ট দেন।
২০ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৭

লেখক বলেছেন: লক্ষ রাখববেন আমার ঢাকা বিষয়ক লেখায়-আশা করি পেয়ে যাবেন খুব শীঘ্রই।

৩৫. ২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:২৪
শ।মসীর বলেছেন: মেইলের অপেক্ষায় থাকলাম :)

২২ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৩০

লেখক বলেছেন: একটু সময় দাও ভাইয়া।

৩৬. ২০ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৭
শ।মসীর বলেছেন: |জনারন্যে নিসংঙগ পথিক----মামা জলদি কর। তোমার বিয়াতে যাইয়া আমি পাত্রী খুজুম ;)
২৮ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:০৮

লেখক বলেছেন: :)

৩৭. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৭
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: শ।মসীর বলেছেন: |জনারন্যে নিসংঙগ পথিক----মামা জলদি কর। তোমার বিয়াতে যাইয়া আমি পাত্রী খুজুম ;)

>>

এক কাজ করেন। আমার মেয়ের বিয়াতে আইসা পাত্রী খুঁজার প্রোগ্রাম লন :) :)

আর আমার বিয়ার অনুষ্ঠান সেনাকুঞ্জে চাইলে, আমার কিডনী দুই-তিনখান কিনবার পার্টি খোঁজেন। :(
২৮ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:০৮

লেখক বলেছেন: :) :(

৩৮. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৭
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: দেড়ীতে হইলেও পাইলাম.. খুবই কাজের পোস্ট.. ধন্যবাদ দাদা..:)
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: পড়া এবং মন্তব্যের জন্য তোমাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

৩৯. ২০ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪০
নিরীহ মানুষ বলেছেন: চাচামিঞা বলেছেন: বেশ কাজের পোস্ট। প্রিয়তে নিলাম।
২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ৮:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ নিরীহ মানুষ!

৪০. ১০ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: খুব ভালো পোস্ট। তাই প্রিয়তে।
১০ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২২

লেখক বলেছেন: ধন্যবাদ কামাল ভাই।

০৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৩৬

লেখক বলেছেন: থ্যাঙ্কু।

৪২. ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৫
মহসিন৭১ বলেছেন: আরও আছে যেমন, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এখন ছোট বড় চারটি হল রুম আছে। ওয়াপদা বিল্ডিং মধুমিতা হলের পিছনে একটা হল আছে। তা ছাড়া আমার জানামতে বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউট সার্কিট হাউস রোডে হল রুম আছে। এ ছাড়া খোঁজ নিলে সরকারি বেসরকারি অনেক হল রুম ঢাকায় আছে যা ভাড়া নেওয়া যায়। বাংলাদেশ বিমান বাহিনীর দুটি হলের কথা জানি একটি ক্যান্টমেন্টের ভিতরে সৌদি কলোনির ভিতরে অপরটি পুরান বিমান বন্দরের সামনে ফ্যালকন টাওয়ারে। এ ছাড়া আরও আছে লেডিস ক্লাব, মহিলা সমিতি। ঢাকার সকল ওয়ার্ডে একটা করে কমিউনিটি সেন্টার আছে যেগুলো ভাড়া দেওয়া হয়।
১৪ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:৪৬

লেখক বলেছেন: আমি যেগুলোর কথা জানি-সেগুলোই উল্ল্যেখ করেছি। আপনার উল্ল্যেখিত অডিটরিয়ামগুলোর কথাও এখন পাঠক জানতে পারবেন। ধন্যবাদ আপনাকে।

২৮ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:০৯

লেখক বলেছেন: :)

৪৪. ১০ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৫৫
বাঁশ বাবা বলেছেন: প্লাইচেলাম...

এইবার ২০০‌ থেকে ৫০০ জনের খাওন দাওনের সুযোগ সহ ভালা ভালা জাইগার নাম দ্যান দেখি?
১১ ই মার্চ, ২০১০ সকাল ৯:২০

লেখক বলেছেন: আমার ঘরের পাশেই "হোয়াইট হাউজ কমুনিটি সেন্টার"। রাজধানীর কোথায় কোন কমুনিটি সেন্টার-অমন একটা পোস্ট আমি দিয়েছিলাম-সেখান থেকেই আপনি আপনার পছন্দের সেন্টার বাছাই করে নিতে পারবেন আশা করি।

৪৫. ১১ ই মার্চ, ২০১০ সকাল ৯:৩২
আমড়া কাঠের ঢেকি বলেছেন: তথ্যবহুল পোস্ট, প্লাস ও প্রিয়তে :)
১১ ই মার্চ, ২০১০ সকাল ১১:০২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪৬. ২৯ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৫
ভ্রমণ বাংলাদেশ বলেছেন: তথ্য দেয়ার জন্য অনেক ধন্যবাদ !!!!!!!!!
২৯ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:২৬

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২৩ শে জুলাই, ২০১০ সকাল ৯:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪৮. ২৬ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৫৯
ইনক্রেডিবল বলেছেন: দরকারী পোস্ট। প্রিয়তে নিলাম।
আমাদের অফিসেরও একটি অডিটরিয়াম আছে।
জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমী (নীলক্ষেতে ICMAB ভবনের পাশে)
সারাদিনের ভাড়া : ১৫,০০০ টাকা (জেনারেটর ব্যাকআপসহ তবে সাউন্ড সিস্টেম আলাদা করে ভাড়া করতে হয়)
আসন সংখ্যা : ৩০০
যোগাযোগ : মহাপরিচালক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমী।

ICMAB-এর একটি বড় অডিটরিয়াম আছে।
২৭ শে জুলাই, ২০১০ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

০১ লা নভেম্বর, ২০১০ সকাল ৯:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫০. ০৮ ই মে, ২০১১ সকাল ১১:৩৬
মান্ুষ মরণশীল বলেছেন: কি কি বারে কোথায় কোন অনুস্ঠান হয় এরকম কিছু থাকলে ভালো হতো....যেমন নাটক
০৯ ই মে, ২০১১ সকাল ৯:১৯

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৫১. ১০ ই মে, ২০১১ বিকাল ৫:৩৭
মরহুম আসমান ফকির বলেছেন: মিলটন বলেছেন: হুম সুন্দর একটি পোষ্ট। প্রিয়তে রাখলাম। আমরা গরীব মানুষ আমাগো অডিটোরিয়াম লাগে না। :)
১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:৩২

লেখক বলেছেন: গরীব মানুষদের জন্য পৃথিবীর খোলা আকাশটাই একটা অডিটোরিয়াম!! আমিও তোমার দলে। :)


প্লাসের সহিত প্রিয়তে! :D
১১ ই মে, ২০১১ সকাল ৯:৪৭

লেখক বলেছেন: মরহুম সাহেবের ধরায় আগমনে অবাক হয়েছি!

৫২. ২৮ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩৬
গাধা মানব বলেছেন: সোজা প্রিয়তে। :)
২৮ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:১১

লেখক বলেছেন: ধন্যবাদ। নিশ্চয়ই "বিবাহ সমাগত"! জোড় জবরদস্তি দাওয়াত নিলাম:)!

৫৩. ২৮ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:১৮
আমি অতি সাধারণ বলেছেন: ৫৮ তম প্লাস সহ প্রিয়তে । আপনার ওয়াইফ ঢাবির কোন ডিপার্টমেন্ট এর টিচার ?


আর ঢাবির আশেপাশে সবকিছুই চিনি। আর সি অডিটোরিয়াম কলাভবনের পাশে আর নাট মণ্ডল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিন দিকে ।


সবকিছুই চিনি কারন............... আমি ঢাবির স্টুডেন্ট ।
৩১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২৩

লেখক বলেছেন: আই আর

ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.০৯০১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি এক বিদেহী আত্মা! খুব ভালোলাগে ভালো ঘুম হলে। কিন্তু আমার পোড়া চোখে ঘুম নেই! ঘুম হীন চোখে স্মৃতির রাজ্যে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই