আমার প্রিয় পোস্ট

সব কিছুর মধ্যেই সুন্দর খুঁজে পেতে চেষ্টা করি............

কৃতজ্ঞতাবোধ মানুষের একটি মহৎ গুণ

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫৮

শেয়ারঃ
0 0 0

কৃতজ্ঞতাবোধ মানুষের একটি মহৎ গুণঃ

আমরা জানি, কৃতজ্ঞ শব্দের অর্থ উপকারীর উপকার স্বীকার করা, অকৃতজ্ঞ শব্দের অর্থ উপকারীর উপকার অস্বীকার করা আর কৃতঘœ শব্দের অর্থ উপকারীর ক্ষতি করা। সমাজ ও পারিবারিক জীবনে এই তাৎপর্যময় শব্দ তিনটির আর্বতে আমরা ঘুরপাক খাচ্ছি। পবিত্র কোরান এ মহান আল্লাহ বলেছেন, "আমি অকৃতজ্ঞ ব্যতীত আর কাউকে শাস্তি দিই না"।

বড়োই পরিতাপের বিষয় যে, সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের ভালোমন্দ, সত্য-মিথ্যা, তফাত করায় জ্ঞান থাকার পরও মানুষ অকারণে একে অন্যের প্রতি অকৃতজ্ঞ আচরণ করে, উপকারীর ক্ষতি করে। অথচ কৃতজ্ঞতাসুলভ সুন্দর আচরণের মাধ্যমে অতিসহজে একজন মানুষ অন্য একজন মানুষের প্রিয়ভাজন হতে পারে, আপন হতে পারে। কেউ কেউ কৃতজ্ঞতাবোধকে ছোট হয়ে যাওয়া বা তোষামোদি মনে করে ভুল করে থাকে। কেউ সামান্যতম উপকার করলেও সে কথাটি স্মরণ রেখে উপকারকারীর অগোচরে সেটার প্রশংসা করলে স্বাভাবিকভাবে একে অন্যের দেখাদেখি অন্য লোকেরাও পরস্পরের উপকার ও ভালো কাজ করতে অনুপ্রাণিত হবে। অথচ জীবন চলার পথে মানুষ এ সামান্য সৌজন্য বোধটুকু দেখাতে, মৌখিক স্বীকৃতি টুকু দিতে কার্পণ্য বোধকরে, যা চরম হীনমন্যতারই বহিঃপ্রকাশ।

একজন নিঃস্বার্থ উপকারী লোক যখন উপকারভোগীর কাছ থেকে মৌখিক স্বীকৃতি সূচক ধন্যবাদ শব্দটিও পায় না, তখন স্বাভাবিকভাবে আহতবোধ করে। পক্ষান্তরে যদি উপকারভোগী স্বীকৃতির বিপরীতে উপকারকারীর ক্ষতি করার চেষ্টা করে, তখন তা বড়োই পীড়াদায়ক হয়, যার কারণে মানুষ ইচ্ছা ও সামর্থ্য থাকলেও আর কারো উপকার করার উৎসাহ দেখায় না। এতে একের আচরণে বহু লোকের ক্ষতি হয় এবং সামাজিক ও মানবিক দায়িত্ববোধ নষ্ট হয়ে যায়। নির্বোধ পশু-পাখিরা পর্যন্ত তার প্রতিপালক বা মনিবের প্রতি যেখানে কৃতজ্ঞ, সেখানে সৃষ্টির সেরা জীব মানুষ কেন অকৃতজ্ঞ হয় তা বড় আশ্চর্যজনক বটে। একমাত্র অকৃতজ্ঞতার কারণে কতো পরিবার ভেঙে যাচ্ছে, কতো সমাজ, জাতি ও সভ্যতা ধ্বংস হয়েছে তার প্রমাণ ইতিহাসে আছে।

আসুন সুন্দর সমাজজীবনের আশায় আমরা নিজেরা পরস্পর পরস্পরের প্রতি সুন্দর আচরণ করি। এতে পারিবারিক ও সামাজিক জীবন সুন্দর হওয়াসহ মানসিক শান্তি পাওয়া যাবে। মনে রাখবেন, অকৃতজ্ঞতার আঘাত বা আচরণ মানুষ সহজে ভুলতে পারে না। আমার এক খৃষ্টান বন্ধুকে দেখেছি এক গ্লাস পানি পান করতে দিলেও ধন্যবাদ শব্দটি উচ্চারণ করতে। কৃতজ্ঞতা প্রকাশের উপস্থিত প্রকাশ ধন্যবাদ। ভালো কাজকে ধন্যবাদ দিয়ে প্রশংসা করলে অন্যেরাও ভালো কাজ করবে, এটাই স্বাভাবিক।


 

সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

২. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৩
আল-বেরুনী বলেছেন: ধন্যবাদের আশায় আর কৃতজ্ঞতা লাভের আশায় যে ব্যাক্তি সাহায্য করে সে একজন নরাধম। রাসুল বলেছেন দান করলে তোমার ডান হাত যাতে না জানে বা হাত কি করছে।

পোষ্টে মাইনাস
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০০

লেখক বলেছেন: মাইনাস দেয়ার কারন ব্যাখ্যা করা এবং আপনার সততার জন্য ধন্যবাদ।

৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১২
নাঈম বলেছেন: সুন্দর লিখেছেন ভাইয়া........
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০১

লেখক বলেছেন: ধন্যবাদ নাঈম।

৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৬
সাইফুর বলেছেন: কিছুলোক আছে যারা উপকারীর অপকার করে..পারলে দল বেধে অপকার করে
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০১

লেখক বলেছেন: বেশীর ভাগ ক্ষেত্রেই কথাটা সত্য।

৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৬
সুলতানা শিরীন সাজি বলেছেন:
সুন্দর লেখা।
আশাকরি ভালো আছেন ।
অনেক শুভকামনা।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০২

লেখক বলেছেন: ধন্যবাদ। হ্যা, ভালো আছি।

৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:১৭
সাইফুর বলেছেন: এজন্য মানুষ বুঝে উপকার করি ..যদি করতেই হয়
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৪

লেখক বলেছেন: ভালো কোন কিছু প্রাপ্তির আশায় কাউকে উপকার করবেনা। নিঃস্বার্থ ভাবে এবং অপকার প্রাপ্তির সম্ভাবনা মাথায় রেখেই উপকার করবে-তাহলে দুঃখ পাবেনা।

৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৭
মেয়র স্যালভর হার্ডিন বলেছেন: ভাইয়া ভালো আচেন?
আমার পড়াসুনা শেষ হয়েচে, এখন চাকুরী খুজিতেছি, আপনার সার কম্পানীতে কি চিবি দেবো?
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৪

লেখক বলেছেন: ফাউল!!!

৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৮
বিন্দু উদ্ভিদ বলেছেন: সুন্দর পোষ্ট,
শুভকামনা রইলো।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ।

৯. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৮
শ।মসীর বলেছেন: সুন্দর সমাজজীবনের আশায় আমরা নিজেরা পরস্পর পরস্পরের প্রতি সুন্দর আচরণ করি।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৩৪
সেজুঁতি বড়ূয়া বলেছেন: আসুন আমরা সবাই সুন্দর সমাজজীবনের আশায় পরস্পর পরস্পরের প্রতি সুন্দর আচরণ করি।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

১১. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৬
লুকোচুরি বলেছেন: অপুর্ব সুন্দর লেখা! বিষয়টা যদি আমরা অন্তর থেকে উপলব্ধি করে বাস্তব প্রয়োগ করতে পারি তাহলে আমাদের সমাজে সত্যিকার শান্তি ফিরে আসতো।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৫

লেখক বলেছেন: একমত।

১২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১০
বান_দর বলেছেন: @ মেয়র স্যালভর হার্ডিন, হাসিব নিক ব্যান হবার পর এখন এই নিক থেইক্যা বান্দ্রামী করতাসো-খারা তরে আমি সাইজ করতাসি!
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৬

লেখক বলেছেন: ঐ সব ফালতু ডাবল স্টান্ডার্ড লোকের কথায় কান দিওনা।

 

মোট সময় লেগেছে ০.৯৪৭১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি এক বিদেহী আত্মা! খুব ভালোলাগে ভালো ঘুম হলে। কিন্তু আমার পোড়া চোখে ঘুম নেই! ঘুম হীন চোখে স্মৃতির রাজ্যে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই