somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

পশু-পাখির রাজ্যেঃ

৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পশু-পাখির রাজ্যেঃ

মানুষের জীবনে শখের অন্ত নেই। কারো শখ থাকে বাগান করার কারো বা স্ট্যাম্প জমানোর। অনেকের আবার শখ থাকে পশুপাখি পালনের। যদিও স্বাধীনভাবে ঘোরাফেরা করা পশুপাখিকে বদ্ধ খাঁচায় আবদ্ধ করে পালন করার ব্যাপারটাতে ঘোর আপত্তি রয়েছে অনেকের। তবুও খাঁচায় পশুপাখি পালনের শখ থাকে অনেকের। কেননা বর্তমান সময় খাঁচায় যেসব পশুপাখি পালন করা হয় সেগুলো এদেশের আবহাওয়ায় খাঁচাতেই মানানসই। কেননা এ সকল পাখি বাইরে ছেড়ে দিলেও বৈরি আবহাওয়া অথবা অন্যান্য কারণে বেশিদিন টিকে থাকতে পারে না। তাছাড়া পশুপাখি পালনের জন্য সৌখিন যারা তারা একটু বেশি পরিমাণেই যত্ন-আত্তি করে থাকে। ফলে নিজের শখ পূরণের পাশাপাশি ঘরের শোভা বাড়াতেও বর্তমানে অনেকেই পশুপাখি কিনছেন।

পশু-পাখির বেচাকেনার জন্য দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ঢাকার কাটাবন বেশ জনপ্রিয়তা পেয়েছে। কাটাবন থেকেই পেতে পারেন দেশ-বিদেশের হরেক রকমের পশুপাখি। সমগ্র পৃথিবীতে মাদাগাসকার, রেড ফেইস, এ্যবসিনা, সুইনডারন্স, পিচ ফেইস, হায়াসা, ব্লাক চেক্টড, ফিসারস, মাসক্ড- এই নয় ধরনের লাভবার্ড থাকলেও আমাদের দেশে ৩/৪ ধরনের লাভবার্ডই বেশি পাওয়া যায়। লাভবার্ড হচ্ছে টিয়া পাখির ছোট্ট রূপমাত্র। এরা টিয়া পাখির মত সবুজ শরীরের অধিকারী হলেও মাথার কাছে থাকে হরেক রকমের রঙ। এই পাখিগুলোর প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এরা যাকে সঙ্গী হিসেবে বেছে নেয় সব-সময় তার আশেপাশেই থাকে। আর এ কারণেই একে ভালবাসার প্রতীক বা লাভবার্ড বলা হয়। লাভবার্ড পাখির ছেলে ও মেয়ে চেনার সহজ উপায় হলো পুরুষ পাখির ঠোঁটের উপরে নাকের দিকে নীল রঙ থাকে এবং মহিলার থাকবে বাদামি রঙ। লাভবার্ডের এক একটি জোড়া বিক্রি করা হয় ৪০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত।

সিলেটের শ্রীমঙ্গলে শাপলা সুপার মার্কেটের ব্যবসায়ী রনি আহমেদ কাটাবনে এসেছেন লাভবার্ড কেনার জন্য। তার শখ পাখি পালন করা। তিনি জানালেন, ঢাকার কাটাবনে অনেক জাতের পাখি পাওয়া যায় আর সে কারণেই তার এখানে আসা। দীর্ঘ ১২ বছর ধরে তিনি পাখি পোষার জন্য এখান থেকেই কিনছেন।

লাভবার্ড ছাড়াও এখানে রয়েছে বার্জারিকা পাখি, জোড়া ৩০০ টাকা। কাকাতুয়া ৮০০-১৬০০, প্রিন্স বার্ড ২০০-৪০০, তোতা ৩০০-১০০০, টিয়া ২০০-৩০০ টাকা, ময়না ১৫০০-৫০০০ টাকা, হিরামনি ৪০০-৬০০ টাকায়।

বিভিন্ন জাতের কবুতরের মধ্যে রয়েছে লক্ষা কবুতর ২ হাজার টাকা, সিরাজী ২৫০০ টাকা, ম্যাগফাই ২৫০০ টাকা এবং কিং নামের কবুতরের দাম পড়বে ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। এছাড়াও খরগোশ জোড়া ৪০০ টাকা।

কুকুরের মধ্যে রয়েছে অ্যালসেসিয়ান ১৫-১৬ হাজার টাকা, স্পিস- ৭ থেকে ১০ হাজার টাকা, ডোবারম্যান ২০-২৫ হাজার টাকা, বক্সার ২০-২৫ হাজার, লেবার ডগ ১০ এবং লাসা কুকুর পাবেন ৮ থেকে ১০ হাজার টাকা। দামী কুকুরদের দাম যথাক্রমে-ফয়েইন্টার-৮০ হাজার থেকে ১লক্ষ ২০ হাজার, গ্রে গাউন্ড-৮০ হাজার থেকে ৭০ হাজার, রেড রোলার-৫০ হাজার থেকে ৭০ হাজার, ব্লাক হাউন্ড-৪০ হাজার থেক ৭০ হাজার টাকার মধ্য। তবে দামী কুকুর সব সময় প্রদর্শনীর জন্য রাখা হয়না। ক্রেতাদের চাহিদা মত ৭-১৫ দিনের মধ্যে সরবরাহ করা হয়ে থাকে।

এখানে পশুপাখির খাঁচা আপনি পেতে পারেন; তবে পাখি পালনের জন্য খাঁচার সঠিক মাপ হলো দৈর্ঘ্য ৩৬ ইঞ্চি এবং প্রস্থ ও উচ্চতা ২০ ইঞ্চি। বিভিন্ন মাপের পাখির খাঁচা পাবেন সর্বনিম্ন ১৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩ হাজার টাকার মধ্যে।

এখানে পাখির খাবার পেতে পারেন। পাখির খাবারগুলো হলো সরিষা, সূর্যমুখী ফুল, গম, ভুট্টা, চাল, বালি, তিল, তিসি জই পেপে, আনারস, কর্নেল বীজ। এছাড়াও গাজর, শশা, বাঁধাকপি, ফুলকপি, লেটুস পাতা, মূলা, পেঁয়াজ, বীট, সবুজ মটর, বেগুন গাছ প্রভৃতি পাখির পছন্দের তালিকায় রাখতে পারেন। শুধু শখ পূরণই নয় ঘরের সৌন্দর্যও বাড়াতে পারে আপনার শখের জিনিসটি।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:১৪
৩২টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×