somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

একজন স্বপ্নচারী মানুষঃ

২৫ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন স্বপ্নচারী মানুষঃ

একজন স্বপ্নদ্রষ্টা মানুষের নাম আবদুল্লাহ আবু সায়ীদ। যিনি স্বপ্ন দেখেন আলোকিত মানুষে পরিপূর্ণ একটি সমৃদ্ধতর বাংলাদেশের। একটা সময় যখন এদেশের মানুষের সুস্থির জীবনের পতন ঘটছিল, নিমগ্নতা নিম্নমুখী হচ্ছিল ঠিক সেই সময় আবদুল্লাহ আবু সায়ীদ এগিয়ে এসেছেন দুর্দিনের কান্ডারিরূপে। কাঁধে তুলে নিয়েছেন আলেকিত মানুষ গড়ার দায়িত্ব। দেশে আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ আবদুল্লাহ আবু সায়ীদ স্যার বলেন, "আলোকিত মানুষ" একটা স্বপ্নের নাম। তিনি এই স্বপ্নের কাছে যাওয়ার চেষ্টা করছেন। কিছু কিছু জায়গায় যেতে পেরেছেন। অনেক জায়গায় যেতে পারেননি। ভেতরে অনেক অন্ধকার এখনো বর্তমান। কিন্তু তিনি মনে করেন অন্ধকারটাও গুরুত্বপূর্ণ। কারণ ওটা মানুষের আলোকিত হওয়ার প্রেরণা, উৎস।

বিশ্বসাহিত্য কেন্দ্র হচ্ছে আলোকিত মানুষ গড়ার সূতিকাগার। যার মাধ্যমে আবদুল্লাহ আবু সায়ীদ তার স্বপ্ন বাংলাদেশের কোণায় কোণায় পৌঁছে দিচ্ছেন। আলোর দিশারী এই মানুষটি তার এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিলে তিলে। তার নিরলস পরিশ্রমের ফলেই বিশ্বসাহিত্য কেন্দ্র বর্তমান ব্যাপকতা লাভ করেছে। বিশ্বসাহিত্য কেন্দ্র কোনো গদ-বাধা, ছক-কাটা প্রাণহীন শিক্ষা প্রতিষ্ঠান নয়। বরং একটি সপ্রাণ সজীব পরিবেশ, জ্ঞান ও জীবন সংগ্রামের আনন্দ-দ্বৈরথে নিরন্তর অবগাহন সেরে সম্পূর্ণতর মনুষ্যত্বে ও উন্নততর আনন্দে জেগে ওঠার এক অবারিত পৃথিবী। আর আবদুল্লাহ আবু সায়ীদ সেই আলোকিত মানুষটির নাম যার হাত ধরে গড়ে উঠেছে বিশ্বসাহিত্য কেন্দ্র। তিনি "নিজেই নিজের প্রদীপ হও"- নীতিতে বিশ্বাসী। আর বিশ্বসাহিত্য কেন্দ্র সেই প্রদীপ প্রজ্জলনে সহযোগিতা করে। আবদুল্লাহ আবু সায়ীদ স্বপ্ন দেখেন একদিন বাংলাদেশের প্রতিটি মানুষ হবে সম্পন্ন, সমৃদ্ধ। যাদের আলোয় আলোকিত হবে গোটা বাংলাদেশ।আসুন আমরাও সেই সুন্দরতম স্বপ্নের সহযাত্রী হই।

এক নজরে বিশ্ব সাহিত্য কেন্দ্রঃ

বিশ্বসাহিত্য কেন্দ্রের সূচনাঃ-

১৭ ডিসেম্বর ১৯৭৮
আনুষ্ঠানিক উদ্ভোধন
৬ মার্চ, ১৯৮০

সাংগঠনিক অবস্থানঃ
জনকল্যাণধর্মী ট্রাস্ট
ট্রাস্টিবোর্ড

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ (সভাপতি)
সন্মানিত পৃষ্ঠপোষকগণঃ-

মোহাম্মদ ফরিদউদ্দিন
ডঃ হাবিবুল্লাহ
এ কে এম রফিকউদ্দিন
ডঃ জামিলুর রেজা চৌধুরী
লুৎফর রহমান সরকার
মাহবুব জামিল
ড. আতিউর রহমান
খোন্দকার মোঃ আসাদুজ্জামান

বর্তমান বইয়ের সংখ্যাঃ
১৪,৮২০০০
বিভিন্ন প্রকার দেশী বিদেশী জার্নালঃ
প্রায় দশ লক্ষ।
সারা দেশে বর্তমান নিয়মিত পাঠকঃ
প্রায় দশ লক্ষ।


শ্লোগানঃ

আলোকিত মানুষ চাই

বিশ্বসাহিত্য কেন্দ্র
১৪, কাজীনজরুল ইসলাম এভিনিউ,
বাংলামটর,
ঢাকা-১০০০।
ফোনঃ ৮৬১৮৫৬৭, ৯৬৬০৮১২
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:০৬
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×