somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

বিএনপি কেন পৌর নির্বাচনে অংশ নিবে……

০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি কেন পৌর নির্বাচনে অংশ নিবে……

আসন্ন পৌর নির্বাচনে বিএনপি’র অংশ নেওয়া নানেওয়া নিয়ে ইতোমধ্যেই জাতীয়তাবাদী অনলাইন এক্টিভিষ্ট/ সমর্থকদের মধ্যে দ্বিধা বিভক্তি লক্ষ করা যাচ্ছে-যা একটি বৃহত দলের কর্মী সমর্থকদের জন্য স্বাভাবিক প্রকৃয়া হলেও দলের কোনো পর্যায়ের নেতাদের মধ্যে কোনো প্রকাশ দ্বিধাবিভক্তি প্রকাশ হয়নি।

যারা এই নির্বাচনে অংশ নেওয়ার বিরুদ্ধে তাঁদের অন্যতম যুক্তি-(১)এই সরকারের অধীনে নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়,(২)নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং নাই,(৩)এই নির্বাচনের ফলাফল পূর্ব নির্ধারিত-যা প্রহসনের নির্বাচনের শামিল,(৪)পূর্ববর্তী নির্বাচনে বিএনপি সমর্থীত সকল বিজয়ী প্রার্থীদের মিথ্যা মামলায় জড়িয়ে মেয়র/কাউন্সিলর পদ কেড়ে নিয়ে জেল বন্দী করা হয়েছে।এই অভিযোগগুলো সবই সত্য। আরো সত্য হচ্ছে-স্বৈরাচার সরকার শুধু নির্বাচীত মেয়র কাউন্সিলরদেরকেই মিথ্যা মামলায় জেলবন্দী করছেনা। মামলাবাজ সরকার বিএনপি’র ১০ লক্ষাধিক নেতা কর্মী, সমর্থকদের বিরুদ্ধে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে জেলবন্দী করে রেখেছে, হুলিয়া জারিকরে হয়রানী করছে।সেক্ষেত্রে কোনো অপরাধ নাকরেই যদি হামলা মামলায় জর্জরিত হতে হয়, গুম খুন হতে হয় তাহলে নির্বাচনে অংশ নিয়েই একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কারানির্যাতন,গুম হত্যা বরণ করে নেওয়া শ্রেয়।

কাজেই আমি মনে করি-শতভাগ প্রতিকূল রাজনৈতিক প্রতিবেশের আবর্তে থাকা বিএনপির সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ এনে দিয়েছে পৌর নির্বাচন। তাদের মেয়র প্রার্থীদের ভাগ্যে জয়-পরাজয় যাই থাকুক ধানের শীষের প্রচার, আন্দোলনের প্রস্তুতি, নতুন নেতৃত্ব সৃষ্টির ‘প্লাটফরম’ হিসাবে এই নির্বাচন। ক্ষমতাসীনদের জুলুমে দলের নেতা-কর্মীরা দৌড়ের ওপর আছেন। না পারছেন মাঠে নামতে, না পারছেন ঘরে থাকতে। মামলা-হুলিয়া-গ্রেফতারে ছত্রভঙ্গ দশা। এমন পরিস্থিতিতে পৌর নির্বাচন শাপেবর হয়ে এসেছে।

ধানের শীষ বিএনপির প্রতীক- একথা তরুণ প্রজন্ম জেনেছে, দেখেছে খুব কম। এবার ধানের শীষের প্রচার আর শ্লোগানে গলা মেলাবে প্রবীণদের সঙ্গে তরুণরা যা এই নির্বাচনে বিএনপি’র প্রাথমিক অর্জন হবে। এই নির্বাচনে দল চাঙ্গা হবে। মনোবল ফিরে পাবে। মাঠ নেতারা আন্দোলনের প্রস্তুতি নেয়ার সুযোগ পাবেন। এই নির্বাচনও আন্দোলনের অংশ।বরাবরের মতই সরকার যদি উপজেলা এবং সিটি করপোরেশন নির্বাচনের মত বিএনপি’র জয় ছিনিয়ে নেয় তবে তাও বিএনপির জন্য নেতিবাচক হবেনা।যেমনটি হয়নি এর আগেও। ফলে সরকারের সকল অপকর্মের সুদুর প্রসারি পরিণতি সরকারকেই ভোগ করতে হবে।

সরকার একদলীয় নির্বাচনের চেষ্টা করছে-বিএনপি নির্বাচনে অংশ নিয়ে সরকারের প্রাথমিক অপচেষ্টায় বাঁধা দিচ্ছে। পৌরনির্বাচনে অংশ নেওয়াটাও আন্দোলনের অংশ। এর মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি হবে যারা ভবিষ্যতে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবির আন্দোলনকে আরো জোরদারে ভূমিকা রাখবে। পৌর নির্বাচন তৃণমূল বিএনপিতে নতুন নেতৃত্ব তৈরিতে বড় ভূমিকা রাখবে। মাঠ নেতারা বৃহত্ আন্দোলনের জন্য মাঠ প্রস্তুত করার সুযোগ পাবেন। এটা দলের ঘুরে দাঁড়ানোর একটা স্পেস। এই নির্বাচনে সরকার পরিবর্তন হবে না। গণতন্ত্রও রক্ষা হবে ন অথচ দেশের জনগণ ও আন্তর্জাতিক মহল আবারও সরকারের অবস্থানটা দেখতে পারবে। এই নির্বাচনের মাধ্যমে আমাদের দলের মাঠ পর্যায়ে নেতা-কর্মীরা নতুন করে জেগে উঠবেন। তারা পলায়নপর অবস্থা থেকে প্রকাশ্যে এসে ধানের শীষের পক্ষে কাজ করতে পারবেন। বিএনপির বড় সাফল্য হবে এই নির্বাচনে মাঠ নেতারা ধানের শীষের পক্ষে মাঠে নামবেন, বিএনপি’র পক্ষে আর বেশী জনমত সৃষ্টি হবে।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫২
২৫টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্বপুরুষের অপরাধের দায় বর্তমান জেনারেশনকে দেওয়া অন্যায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুন, ২০২৬ রাত ১০:৪৩

"দোস্ত, ওরা আমাকে এক পাকিস্তানীর সাথে বন্ধুত্ব করতে বলছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উলাটা-পাল্টা কথা বলেছে। আমি সেই বক্তব্যের প্রতিবাদ করে রুম থেকে বের হয়ে এসেছি।" রাতেরবেলা দেখা হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ও আত্মহত্যা (তথ্য এআই দ্বারা যাচাইকৃত)

লিখেছেন সাহাদাত উদরাজী, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:১৯

গত ১ বছরে বাংলাদেশে আত্মহত্যার সংখ্যা প্রায় ১৫,০০০ জনের মতো। অর্থাৎ প্রতিদিন গড়ে ৪০–৪১ জন মানুষ আত্মহত্যা করেছে, যা আগের বছরের তুলনায় সামান্য বেশি।

বাংলাদেশে আত্মহত্যার সাম্প্রতিক পরিসংখ্যান (২০২৫–২০২৬):
**মোট আত্মহত্যা... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যত স্বপ্ন।

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ রাত ১২:৪৭

পাঁচ বছর আগে এই গানটা লিখেছিলাম। আজ গানে 'পরিবর্তন' করলাম।
ঝগড়া করতে চাওয়া সব মানুষদের উৎসর্গ করছি। ;)



ভবিষ্যত সম্পূর্ণ একটা স্বপ্ন
যেখানে তুমি আমি বাধাহীন
আজকের দিনটা... ...বাকিটুকু পড়ুন

জীবনে কিছু করা বলতে আসলে "প্রচুরস" টাকা কামানো বলে!

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৩ রা জুন, ২০২৬ ভোর ৫:৫৯

স্কুলে যখন ছিলাম, তখন "প্রচুরস" শব্দটা আমরাই তৈরী করি। প্রচুর দিয়েও যখন যথেষ্ট বোঝানো যায় না, তখন "প্রচুরস" ব্যবহার করা হয়, প্রচুরের প্লুরাল আর কি।



আমার আব্বার বইয়ের দোকান ছিলো।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

×