বিশ্বকাপ ফুটবলের খেলা শুরু হয়ে গেছে তিনদিন আগে। এরই মধ্যে শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা, ইংল্যান্ড ও জার্মানি মাঠে নেমে গেছে। অথচ পাঁচবারের বিশ্বকাপজয়ী শিরোপা প্রত্যাশী ব্রাজিলের এখনও মাঠে নামা হয়নি। মঙ্গলবার ‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল উত্তর কোরিয়ার মুখোমুখি হবে। আর এ ম্যাচটি খেলার জন্য উদগ্রীব হয়ে আছে পুরো ব্রাজিল দল।
৫ জুন জোহানেসবার্গে গ্রুপের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল। এ ম্যাচকে সামনে রেখে ব্রাজিল দলের স্নায়ুচাপের বর্ণনা দেন মিডফিল্ডার ফেলিপ মেলো, ‘আমরা দারুণ উত্কণ্ঠায় দিন কাটাচ্ছি। বলতে দ্বিধা নেই, তা উত্তরোত্তর বাড়ছে। তবে আগামীকাল মাঠে নামার পর সব উদ্বেগ-উত্কণ্ঠার সমাপ্তি হবে।’ ব্রাজিলের এ দলে রোনালদিনহো, রোনালডো ও আদ্রিয়ানের মতো তারকা ফুটবলার এবারের ব্রাজিল দলে নেই। তবু কোচ দুঙ্গার ব্রাজিলকে এবারের বিশ্বকাপেও ফেভারিটদের তালিকায় রাখা হয়েছে। ব্রাজিল গত বছর কনফেডারেশন কাপের শিরোপা জিতেছে। লাতিন আমেরিকা অঞ্চলে বাছাইপর্বে শীর্ষে থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড, ইতালি, পর্তুগাল ও আর্জেন্টিনার বিপক্ষেও ব্রাজিলের পারফরম্যান্স ভালো। ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড় মিশেল বাস্তোস প্রতিক্রিয়া জানিয়েছেন এভাবে, ‘আমাদের হাতে সময় খুব কম। এখন আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছি। ম্যাচ খেলার জন্য এরই মধ্যে আমাদের যথেষ্ট প্রস্তুতি নেয়া হয়ে গেছে।’
আলোচিত ব্লগ
কবিতাঃ সুবহানার বীরত্ব

সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।
স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন
গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন
অন্তর্দিগন্ত

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই... ...বাকিটুকু পড়ুন
Laptop Stand কেন দরকার?
Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন
ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।