অভাবী মানুষের লাইন দীর্ঘতর হচ্ছে। সরকার ব্যবস্থা বলছে চালের ব্যাপক মজুদ আছে। তাহলে এ লাইন এত দীর্ঘ কেন ? চালের জন্য এদেশের মানুষগুলো কেন মারামারি করবে। কেনইবা তাদের সামাল দিতে লাঠিচার্জ করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।
এসরকার এক সংকটময় পরিসি'তিতে এদেশর হাল ধরতে এসেছিল। যারজন্য সাধুবাদ জানিয়েছিল সারাদেশ। কিন' তারা সংকটে নিরসনে কতটুকু সার্থক হয়েছে। বরং সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এসংকট নিরসনে লাগসই পদক্ষেপ গ্রহন করতে না পারলে সংকট বাড়বে বৈ কমবে না। লাগসই পদক্ষেপটা হতে হবে অবশ্যই রাজনৈতিক, অর্থনৈতিক পররাষ্ট্রনীতি ভিত্তিক।
অভাাবী মানুষগুলো সামনে দুর্ভিক্ষ দেখতে পাচ্ছে। এটা অনেকটা নিশ্চিত। কেননা ওএমএসের লাইনে প্রতিদিনি যে মানুষগুলো দাড়াচ্ছে তার তাদের পুঞ্জিভূত অর্থ উঠিয়ে চাল সংগ্রহ করছে। অনেকের এ কথা বিশ্বাস হবে না। তবে এটা সত্যি। তাদের ধারণা যে ভাবে চালের দাম বাড়ছে তাতে কিছুদিন পরে ওএমএসের চালের দামও সরকার বাড়াবে।
সমপ্রতি একটি টেলি টকশো'তে বলা হয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে যোগ্যসম্পন্ লোকজন বর্তমানে সরকার চালাচ্ছে। আমার কাছে অনেকটা তেমনই মনে হয়। কিন' তারা ব্যর্থ। তাদের ব্যর্থতার কারণে টকশো-গুলোতে বলা হচ্ছে, সরকারে অনেক অর্থনীতিবীদ রয়েছেন। তবে বিশ্ব ব্যাংক ও আইএমএফ’র মত বিশ্ব সংস্থাতে কাজ করে তাদের জ্ঞান ভোতা হয়ে গেছে। তারা শুধু প্রেসক্রিপশন অনুসরণ করতে শিখেছেন। যারজন্য আজ দেশের এ অবস্থা। এই যদি হয় সরকার সর্ম্পকে দেশের বুদ্ধিজীবীদের ধারণা তাহলে দেশের জনগনের কাছে সরকার কী করে বিশ্বাস স্থাপন করবে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


