somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিয়া জীবদ্দশায় ৩ বার মুজিবকে জাতির জনক হিসেবে স্বীকার করেন

২২ শে জুন, ২০০৯ রাত ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিয়া জীবদ্দশায় ৩ বার মুজিবকে জাতির জনক হিসেবে স্বীকার করেন

মুক্তিযুদ্ধের পরে বিভিন্ন বক্তৃতা ও স্মৃতিচারণে সাবেক রাষ্ট্রপতি জিয়উর রহমান অন্তত তিনবার শেখ মুজিবকে জাতির জনক হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া তিনি ৭ই মার্চের ভাষণকে দিকনির্দেশনামূলক হিসেবে উল্লেখ করেছেন। গতকাল স্বাধীনতার ঘোষক সংক্রান্ত রায়ে আদালত একথা জানান।

আদালত জানায় ১৯৭২ সালে ২৬ মার্চ তৎকালীন দৈনিক বাংলায় জিয়াউর রহমান ‘একটি জাতির জš§’ শিরোনামে একটি স্মৃতিচারণমূলক লেখা লেখেন। ঐ লেখায় ২৫ ও ২৬ মার্চের ঘটনাবলি সম্পর্কে বিশদ বিবরণ আছে। কিন্তু কোথাও বলেননি তিনি কত তারিখে ঘোষণা দিয়েছেন। জিয়াউর রহমান ঐ লেখায় বলেছেন, পাকিস্তান সেনাবাহিনীতে উদ্দেশ্যমূলকভাবে শেখানো হতো যে, আমাদের জাতির জনক শেখ মুজিব পাকিস্তানের সবচেয়ে বড় শত্র“। ৭ মার্চের ভাষণকে ঐতিহাসিক উল্লেখ করে জিয়া বলেন, ঐ ভাষণ ছিল আমাদের কাছে গ্রিন সিগন্যাল। লেখায় জিয়া তিনবার শেখ মুজিবকে জাতির জনক হিসেবে উল্লেখ করেন। ১৯৭৪ সালে সাপ্তাহিক বিচিত্রায় জিয়াউর রহমান তার সাক্ষাৎকারে নিজেকে স্বাধীনতার ঘোষক হিসেবে বর্ণনা করেননি। ১৯৭৭ সালের ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশে রাষ্ট্রপতির দেয়া ভাষণে জিয়াউর রহমান বলেন, ২৭ মার্চ কালুরঘাট থেকে আপনাদের উদ্দেশে বক্তব্য দেয়ার সুযোগ আমার হয়েছিল। ঐ বক্তৃতায়ও জিয়াউর রহমান নিজেকে স্বাধীনতার ঘোষক বলেননি।

রায়ে আদালত মওদুদ আহমেদ লিখিত ‘শেখ মুজিবের শাসনামল’ গ্রন্থ থেকে উদ্ধৃতি দেন। ঐ বইয়ে মওদুদ লিখেছিলেন, এটা স্পষ্ট যে শেখ মুজিব ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করেন।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×