যারা হার্ডকোর গেইমার অথবা পিসি গেইমিং পছন্দ করেন তারা একটাবার স্টিম নামিয়ে ব্যবহার করে দেখতে পারেন। শুধুমাত্র গেমারদের জন্য তৈরীকৃত ফাইল শেয়ারিং সফটওয়্যার এবং একই সাথে এটি একটি ফ্রিওয়্যার! এটি মূলত আপনাকে সংযুক্ত করবে ইউরোপের একটি বিশাল গেইমিং কমিউনিটির সাথে। গেইম জগতের নিত্য নতুন খবর ছাড়াও স্টিম আপনাকে সদ্য বাজারে আসা বিভিন্ন গেইমের ডেমো, ট্রেইলার, চিটকোড, ইউজার ম্যানুয়াল, লেভেল, স্টেজ, গেইমের প্রয়োজনীয় সিস্টেম করফিগারেশন, ইতিমধ্যেই ইনসটল করা গেমের আপগ্রেড ইত্যাদি সর্ম্পূন বিনামূল্যে দেবে। এখান থেকে চাইলে সস্তায় পছন্দসই গেইম কিনতেও পারবেন। তবে ব্যবহার করার আগে আপনাকে একটা একাউন্ট খুলতে হবে সেখানে। ভয় নেই, এর জন্যও আপনাকে একটা পয়সাও দিতে হবে না।
দেখতে অনেকটা সাই-ফাই ধাচেরঁ একটি ওয়েব ব্রাউজারের মত স্টিমের ইন্টারফেসটিই বলে দেয় এর উদ্দেশ্য। এছাড়া স্টিমের রয়েছে নিজস্ব স্টোরেজ। যার ফলে ডাইনলোডকৃত গেইম বা ট্রেইলার খুঁজতে
আপনার পিসির হার্ডডিস্ক হাতড়িয়ে বেড়াতে হবে না।
http://steampowered.com/v/index.php
আমি গতমাস থেকে ব্যবহার করছি। প্রচন্ড ভাল লেগেছে। এবং যতই ব্যবহার করছি ততই চমৎকৃত হচ্ছি!
ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আপনাকে দেয়া হবে মাল্টিপল প্লেয়ার গেইমিং এ্যাকসেসও। মানে স্টিম দিয়ে আপনি নেটে থাকা কোন গেইমার বন্ধুর সাথে মল্লযুদ্ধেও নামতে পারবেন। ফিলাডেলফিয়াতে থাকা আমার এক কাজিনের সাথে গতরাতে হেভী কনটেস্ট হয়েছে! ও আর ওর হাজবেন্ড এখন দারুন ভক্ত স্টিমের।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০০৮ রাত ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


