আমার প্রিয় পোস্ট

চলে এসো সব স্বপ্নচারীরা...

আলো আঁধারিতে একজন "পবিত্র মুখ"

০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩১

শেয়ার করুন:                   Facebook

এক ফ্রেন্ডের বাসায় বেড়াতে গতকাল বিকেলে গিয়েছিলাম কিংস ক্রসে! এই জাগাটাকে সিডনী সিটির 'লাস ভেগাস' বলা যেতে পারে। প্রাপ্ত বয়স্ক মানুষের "চিত্ত বিনোদনের" সমস্ত প্রকার সুব্যবস্থা সেখানে রয়েছে। সিডনীতে যখন প্রথম আসি, অনেকদিন গিয়েছিলাম সেখানে জব খুঁজতে। এলাকায় আসার পর সিনিয়র ভাইরা যখন জানতে চাইলেন, কই গেছিলা, বল্লাম "কিংস ক্রসে"। সবাই দেখি আমার দিকে বার বার ঘুরে ঘুরে তাকাচ্ছে। আমি তো মনে মনে বলি "রহস্যটা কি? কি এমন মহা ভারত অশুদ্ধ করে ফেল্লাম!" তখনও জানতাম না জা'গাটা কি কারনে বিখ্যাত। (নাকি কুখ্যাত!) নারায়নগন্জের টানবাজার আর সিডনীর কিংস ক্রস দুটো একই কারনে কুখ্যাত!
আমার এক রুমমেট এক সময় পোটস পয়েন্টের একটা ডিপার্টমেন্টল স্টোরে কাজ করত, শিফট শেষ হত অনেক রাতে, ফোন করে 'আপনি এখন কোথায়' জিগেস করলে বলত, 'আমি এখন নরকপুরী দিয়ে হাঁটছি প্রলয়দা।' এরপর থেকে যতবারই সেখানে গেছি, নরকপুরীই মনে হয়েছে। মাথা নিচু করে হনহন করে হেঁটে পাতাল রেলে এসে দম ফেলতাম।
রাস্তার দুধারে প্রচুর ৪/৫ স্টার হোটেল, ব্যাকপেকারস একোমডিশন, পাব, রেষ্টুরেন্ট, ডিসকো ক্লাব, নাইট ক্লাব, পকার শপ এমনকি বোথ্রেলও! শত শত যৌবনাবতী তরুনীরা সেগুলোর সামনে বিভিন্ন ব্যাশে, বিভিন্ন ভংগিমায় উন্মুখ হয়ে চেয়ে থাকে ফুটপাথ ধরে হেটে যাওয়া মানুষগুলোর দিকে। তাই ওখান দিয়ে হাটার সময় গা শিরশির করে উঠত। মনে হত ওরা যেন অচ্ছুৎ। বিধাতার এই পবিত্র পৃথিবীটা ওরাই অপবিত্র করে দিচ্ছে।
এমনিতেই জাগাটা বেশ সরগরম থাকে। উইকএন্ডে তো কথাই নেই। বিকেল তিনটার পর থেকে ভীড় বাড়তে থাকে, মাঝরাত পর্যন্ত চলে সিডনী সাইডারদের উদ্দামতা। এরপর অনেকেই ক্লান্ত হয়ে চলে যায়। রয়ে যায় শুধু 'প্রমোদবালারা'। ওরা কি কখনো ক্লান্ত হয়না?


বন্ধুর বাসা থেকে ডিনার শেষে একপাশের রাস্তা ধরে আমি সেদিন মাথা নিচু করে হাঁটছি, বাড়ীর ফিরতি ট্রেন ধরব। ইচ্ছে করলে আমার ছোট্ট নিশানটা নিয়ে আসা যেত, কিন্তু সিটিতে গাড়ি নিয়ে আসা মানে পার্কিংয়ের বিশাল একটা হ্যাপাকে নিজের কাঁধে চাপানা। ওটাকে বাড়ীর স্টেশানে রেখে এসেছি। ট্রেন থেকে নেমে চড়ে বসব।

আমার আশে পাশের মেয়েরা একটার পর একটা অশ্লীল শব্দ ছুঁড়ে দিচ্ছে আমার দিকে। কিন্তু আমার মনে হল, সেগুলোর কোনটাতেই নিজেকে বিলিয়ে দেবার ইংগিত নেই। নেই আমন্ত্রনের আভাসটুকুও। যেটা খুঁজে পেয়েছিলাম সেটা হল ক্রোধ আর ধিক্কারের এক সংমিশ্রন।

রাস্তার লোকজন খানিকটা কমে এসেছে ততক্ষনে। হাতের ডানপাশে ম্যাকডোনাল্ডস পরল। এই গরমে একটা কোন আইসক্রিম খাবার ইচ্ছাটা 'পেট চাড়া' দিয়ে উঠল। ধর্মীয় নিষেধাজ্ঞা আর এক্সট্রা কশানের জন্য বাইরে বেরুলে ঐ জিনিসটা ছাড়া আর কিছুই খাওয়া হয় না। আইসক্রিম কিনে বাইরে বেরুতেই, স্টেশানে ঢোকার প্রবেশপথে, আলো আঁধারিতে হঠাৎ দেখলাম ছোটখাট একটা মেয়ে মূর্তির মত ঠায় দাঁড়িয়ে আছে। একটু এগোতেই বুঝলাম আমার হাতের আইসক্রিমটার দিকে সে তাকিয়ে আছে। আমি কিছুটা অবাক হলাম। কি মনে করে মেয়েটার সামনে গিয়ে থমকে দাড়ালাম। সেটা দেখে মেয়েটা আইসক্রিম থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকাল। আধো আলো; আধো আধারে মেয়েটার অপূর্ব মায়াময় আর নিস্পাপ একটা চেহারা দেখলাম। রাতের মেয়েদের সমন্ধে আমার ধারনা আরেকবার একটা ধাক্কা খেল।

ছোট শরীরটাতে কাপড় বলতে কিছু নেই বল্লেই চলে। হাঁটুর ছয় ইন্চি উপরে এসে লাল স্কার্টটার প্রান্ত শেষ হয়ে গেছে। আমাকে দেখে লজ্জায়(!)কোরিয়ান সেই মেয়েটা সেটাকে টেনে খানিকটা নীচে নামানোর ব্যর্থ চেষ্টা করল। আরো অবাক হলাম। নিজেকে বিজ্ঞাপয়িত করার বদলে আড়াল করতে চাইছে! মনে হল নতুন, তাই মানুষের পাষবিকতাকে এখনো পুরোপুরি হজম করতে পারেনি। আমি মেয়েটার চোখের দিকে তাকালাম, অদ্ভুত এক বিষন্নতা চোখের মনির পুরোটা জুড়ে। একটু চুপ করে থেকে বল্লাম: 'Do you wanna have my icecream?'মেয়েটা মাথা নাড়ল। চায় না। ঠোঁট দুটো শুকিয়ে আছে। বোঝাই যাচ্ছিল পিপাসার্ত। আমি পাশের একটা নিউজ এজন্সি থেকে একটা এর্নাজি ড্রিংকস কিনে মেয়েটাকে সাধলাম। নিলো না। আমি ওর পায়ের কাছে সেটা রেখে দিয়ে চলে আসলাম। কয়েকটা ওজি অ্যাবো (অ্যাবোরোজিনাল) আমাদের খেয়াল করছিলো একটা স্পোর্টস কার থেকে। আমি যাবার জন্য পা বাড়াতেই মেয়েটাকে লক্ষ্য করে "হেই প্রসী, প্রসী" বলে কুকুরের মত চেঁচিয়ে উঠল।

কয়েকটা ডলারের আশাতে পৃথিবীর নিকৃষ্টতম পেশাকে বেছে নিতে হয়েছে। মেয়েটা তৃষ্নার্ত ছিল। হয়ত ক্ষুধার্তও। নিজের সেই ক্ষুধা মেটাতে নিজেকেই সঁপে দিতে বসে আছে আরেক ক্ষুধার্ত হায়েনার ক্ষুধা মেটাতে। হায়েনা আগে নিজের পেট ভরবে, তারপর এই মেয়েটা দুটো খেতে পাবে। খেয়ে গায়ে শক্তি বাড়াবে। তারপর আবার আরেক ক্ষুধার্ত হায়েনার খাবার হবে নিজে। বাহ। কি দারুন প্রথা!

মেয়েটা তার চোখের মাঝে সে রাতে কি দেখিয়েছিলো আমায়? একরাশ সপ্ন, সংসার গড়ার সপ্ন? নাকি একবুক ঘৃনা, সমগ্র পুরুষ জাতের উপর ঘৃনা নাকি কোন এক টেকওয়ে শপ থেকে একবাটি খাবার কেনার দুর্নিবার আকাংখা? কোনটা?
একজন পতিতার চেহারাকে পবিত্র বলার কারনে 'সুশীল' সমাজ হয়ত আমাকে আতেঁল, পাগল বা অসভ্য আখ্যায়িত করবে, কিন্তু আমি মেয়েটির চোখে কি দেখেছিলাম সেটা কি কোনদিন তারা জানতে চাইবে?

হঠাৎ চোখ দুটো ঝাপসা হয়ে উঠল, এই হয়েছে এক জ্বালা, একটুতেই....।

অনেকদিন আগে শোনা একটা গানের কথা মনে পড়ল।
Click This Link

কানে তখন বাজছিলো সেটা। আরেক ঘর.....আরেক পুরুষ....আরেক ঘর....আরেক পুরুষ। শুনছি আর ভাবছি, আজ বিশ্ব নারী দিবস। হাহ। নারী দিবস। হা হা হা। কি চমৎকার প্রহসন!

মেয়েটার দিকে ফিরে তাকাতে চেয়েও কেন যেন পারলাম না।
তাকালে কি দেখতে পেতাম মেয়েটার চোখে? পিপাসা মেটাবার জন্য কৃতজ্ঞতা; নিজেকে গৃহীত করতে না পারার হতাশা নাকি এখনো সেই প্রবল ঘৃনা আর ধিক্কার? হয়ত আর কোনদিনও জানা হবে না আমার।

স্টেশনের এ্যাসকেলেটর দিয়ে স্থবির হয়ে আমি মাটির নীচে নামছি। মাটির অনেক নীচে!! অনেক!!!



 

 

  • ৪৯ টি মন্তব্য
  • ৩৯২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২০ জনের ভাল লেগেছে, ৮ জনের ভাল লাগেনি
১. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৪
comment by: রাতমজুর বলেছেন: রিপুষ্টে পিললাচ :)
০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৮

লেখক বলেছেন: Click This Link

:(

রাত্মজুর ভাই তো ব্যাপক জেনারাস! রিপুস্টেও প্লাসান।:)

২. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৩৬
comment by: মেন্টাল বলেছেন: পুরান পোস্টে কিছু দিলাম না
০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৪৭

লেখক বলেছেন: আপনে দ্ন্নোই। কিন্তু বাকীরা দিসে। অলরেডি তিন্টা খাইসি।:(

৩. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫২
comment by: রাইডার বলেছেন: এত সোন্দর পোস্টে মাইনাস দিতাছে কিডা? /:)
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২৩

লেখক বলেছেন: ব্লগে ফালতু কিছু ব্লগার আছে, কাউকে তাদের যদি ভালো না লাগে, তাদের পোস্টে গিয়ে চোরের মত চুপ্চাপ মাইনাস দিয়ে চলে আসে, তা সেই ব্লগারের লেখা যতই ভালো হোক না কেন।

এ জাতীয় ব্লগারদের প্লাস বা মাইনাসে কোনটাতেই আমার কিছু যায় আসে না। ধন্যবাদ রাইডার ভাই।

৪. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৪
comment by: রাতমজুর বলেছেন: ভাইরে, আমি কন্টেন্ট দেখি, ব্লগার না।
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২৪

লেখক বলেছেন: জানি তো। টেংকু ধ্রুব ভাই।:)

৫. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৬
comment by: ভোরের তারা বলেছেন: ভাল লেগেছে আপনার সহানুভূতিশীল মানসিকতা দেখে।
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২৫

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে তারার আলো।:)

৬. ০৫ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৭
comment by: দেশী ক্যাঙ্গারু বলেছেন: বস্, পড়লাম আপনার গল্প। মনটা কেমন কেমন জানি করে; কি করি বলেন।

ছোট জীবন আমাদের; তবুও কত স্বপ্ন, কত আকাঙ্খা . . .

ভালো থাকবেন। শুভেচ্ছাসহ . . .
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩৪

লেখক বলেছেন: গল্প পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু কেমন কেমন করে আপনার?

হুমম....খুব খাটিঁ কথা বলেছেন...

আপনিও ভালো থাকবেন...শুভেচ্ছা...

আপনার নিকের রহস্য কি?

৭. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১২
comment by: এরশাদ বাদশা বলেছেন: সত্যি বলতে কি, আমারো মনে হচ্ছিলো লেখাটা আগে পড়েছি। রাতমজুর ভাই কে ধন্যবাদ। হাসান ভাই...যথারীতি মুগ্ধ!
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩৫

লেখক বলেছেন: হুমম...এটা রিপোস্ট।

হা হা। আপনি সবসময়ই খানিকটা বাড়িয়ে বলেন! অনেক ধন্যবাদ এরশাদ বাদশাহ ভাই।:)

৮. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:৫২
comment by: দূরন্ত বলেছেন: ভালো লাগলো।
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ দুরন্ত।

৯. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১:২০
comment by: একজন ব্লগার বলেছেন: ব্লগার "প্রতিফলন" এর কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। তার কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে সেটা মুছেই ফেলেছি। কমেন্ট মডারেশনে গিয়ে অনেক চেষ্টা করেও সেটাকে ফেরৎ আনতে পারলাম না।
১০. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৩৮
comment by: গণিত পাগল বলেছেন: পুরান পোস্ট ক্যান...নতুন কবে আসবে?
তবে,এটা এত ভাল লেগেছিল যে, রিপোস্টেও + দিলাম।:)
[আমার প্রিয় পোস্টে অনেক আগেই এটা আছে]
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪২

লেখক বলেছেন: নতুন একটা লিখছি। কিন্তু পুরোটা পারছি না একবারে। দুইটা ব্লগে একসাথে ব্লগাইতেছি তো...:-B


হুমম দেখেছি সেটা আগেই!:)

অনেক টেনকু পাগলা। অংক কষাকষির কি খবর তোমার?

যাও, আজ থেকে তুমি।:) :-B

১১. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৩৮
comment by: অ্যামাটার বলেছেন: খুব ভাল লাগল লেখাটা...আগেও দু'-তিনবার এসে উঁকি-ঝুকি মেরেগেলেও পোষ্টের জাম্বো সাইজ দেখে ডরের চোটে আর পড়ার সাহস পাইনি...

অফটপিক: ব্লগে করা আপনার মন্তব্যগুলো থেকে আপনার ব্যাক্তিত্বের সাথে এই পোষ্টের লেখকের পার্সোনালিটি ম্যাচ করে না...আসলে আমরা নিজেরা একটু চেষ্টা করলেই অসৌজন্যমূলক আচরণগুলো পরিহার করতে পারি...
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৪৪

লেখক বলেছেন: এখন সাহস পেলে কিভাবে?

শোন, জামাত শিবিরকে সমর্থন করার মনোভাব যাদের মধ্যে টের পাওয়া যায়, তাদেরকে তুলুতুলু টাইপ কথা বলার কোন কারন দেখি না আমি। বুড়ো বয়সে ছ্যাচরামো যাদের স্বভাব, তাদেরকে কেউ-ই ভালো চোখে দেখে না। আর রেডিডেন্ট ভাঁড়কে তো সবাই খোচাবেঁই।

এইসব যদি "অসৌজন্যমূলক" আচরন হয়, আই ডোন্ট গিভ এ ড্যাম ফর দোস। সুশীলের ভান করে আর যেই হোক, আমি এইসব সহ্য করি না। তাছাড়া, এই লেখাটা যখন লিখেছিলাম, এই ব্লগকে তখনও ভালো করে চিনে উঠতে পারিনি।

ধন্যবাদ এমেচার।

১২. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৪৯
comment by: নিহন বলেছেন: আলো আঁধারিতে কে , সে জন দাদা ??
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৩৪

লেখক বলেছেন: একজন পবিত্র মানুষ।

ধন্যবাদ দাদা।:)

১৩. ০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:১৪
comment by: নুশেরা বলেছেন: অসাধারণ একটা লেখা; নিজেকে একটুও ছাড় না দেয়া, একইসঙ্গে নির্মোহও। লেখককে অভিবাদন।

০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:২০

লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে নুশেরাপু!:)

হা হা । ভালো বলেছেন। "নিজেকে একটুও ছাড় না দেয়া, একইসঙ্গে নির্মোহও।"

আমি বুঝতে পারি না, মানুষের কাম কেন এইসব মেয়েদের দেখে জেগে উঠে? সেটা তো হবার কথা ছিলো তার মেয়ে বন্ধু বা স্ত্রীর কারনে। আমি যেভাবে এদেরকে নিয়ে চিন্তা করি, এভাবে করলে কারো সেটা হতে পারে বলে বিশ্বাস করি না। আমার ধারনা, একটা অসহায় মেয়েকে ব্রোথেলে গিয়ে ভোগ করা আর মেয়েটিকে কসাইখানায় নিয়ে গিয়ে কেটে কুটে তার চামড়া-হাড্ডি-মাংস-রক্ত এসব চিবিয়ে খাওয়ারই নামান্তর।

০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:২১

লেখক বলেছেন: কোন মানুষের পক্ষে কি এটা করা সম্ভব?

১৪. ০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:৪৩
comment by: বিডি আইডল বলেছেন: হুমম পড়তাছি
০৬ ই অক্টোবর, ২০০৮ ভোর ৬:২১

লেখক বলেছেন: পড়া শেষ হয় নাই এখনো?:|

১৫. ০৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:৩২
comment by: নিরক্ষর বলেছেন: রিপোস্ট হলেও আমার জন্য নয়। এত সুন্দর লেখা!! এক কথায় বলা যায়, অসাধারন অসাধারন!!

প্লাস দিলাম।
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৩০

লেখক বলেছেন: আপরাদের আস্কারা পেয়ে পেয়েই তো এইসব ছাইপাশ লিখি!:(

অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ নিরক্ষর ভাই। ভালো থাকবেন।:)

১৬. ০৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৮:১৮
comment by: ধীবর বলেছেন: সুন্দর সাবলিল ভাবে লেখাটিতে অপছন্দের মত কিছু নেই। ভালো লাগলো। প্রমোদবালাদের দুর্ভাগ্য হলো, যারা দিনের আলোয় ওদেরকে ছ্যা ছ্যা করে, তাদের অনেকেই রাতের বেলায় আবার ওদেরকেই সংগি করে। প্রমোদিনীরা আছে বলেই অনেক হিংস্র পুরুষের পাষবিকতা থেকে সাধারণ অবলারা নিরাপদের থাকছে। নিজেদের বিলিয়ে অন্যদের নিরাপদে রাখার মত পেশা বোধ করি খুব কমই আছে। প্লাস।
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৩৩

লেখক বলেছেন: এইভাবে তো কখনো চিন্তা করা হয়নি। ভালো বলেছেন। তবে আমাদের পুরুষ সমাজ যে কতটা হায়েনার মত পশু, সেটা আপনার কমেন্টে উঠে এসেছে। শেষ কথার সাথে একমত।


প্রশংসা দিয়ে কমেন্ট শুরু করেছেন...সেটাও ভাল লাগলো আমার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন ধীবর ভাই। :)

১৭. ০৬ ই অক্টোবর, ২০০৮ সকাল ৯:৩৪
comment by: গণিত পাগল বলেছেন: তুমি বলার জন্য অনেক ধন্যবাদ। আসলে অনেক বড় কেউ আপনি ডাকলে আমার অস্বস্তি লাগে... B:-) :-&

আচ্ছা 'একজন' থেকে 'একটি' হল কেন? (আগের পোস্টের একজনের লজিকটা ভাল ছিল...)

অঙ্ক চলতেছে...এডভান্স ক্যালকুলাস করার চেষ্টা করছি।
কয়েকদির পর ক্লাস শুরু হবে...হাইবারনেশনের জন্য তৈরী হচ্ছি...:)
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৩৬

লেখক বলেছেন: এতদিন আপনি ডেকে হঠাৎ তুমি করে বলাটাও অস্বস্তিকর।:D:D:D


আর বইলো না, বিশাল একটা ঝামেলা এইটা। শিরোনাম লিখি,পোস্ট করার পর ব্লগের বাগের কারনে দেখি অর্ধেক ভ্যানিশ! আবার এডিটে গিয়ে আবার লিখতে হয়। এইরকম কয়েকবার করার পর এটা হয়েছে এখন।X((

দেখি আবার চেন্জ করতে পারি কিনা।:(

এডভান্স ক্যালকুলাস...হাইবারনেশনের জন্য...খাইছেয়ামারে...কেমন কি??? :|

১৮. ০৬ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৫
comment by: অক্ষর বলেছেন: এইখানে একটানা ৬ মাসের বেশি কাজ করছি

ম্যাক-এর পাশের দোকানের নাম কইলেন না!!!
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৩৮

লেখক বলেছেন: কেন> ঐখানেই কাজ করতেন নাকি?;)

নামটা মনে পড়ছে না এখন। অনেকদিন আগের ঘটনা...

ধন্যবাদ নাজমুল ভাই।:)

১৯. ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:৪২
comment by: মেহবুবা বলেছেন: ভাল লিখেছেন ,আপনি মেয়েটাকে যে সন্মান করতে পেরেছেন মন থেকে তাকে সাধুবাদ জানাই ।
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১০:০৮

লেখক বলেছেন: সন্মানে কি যায় আসে তাদের? কার্যকর ব্যবস্থা কেউ নিতে পারছে না। কোনদিন পারবে বলেও মনে হয় না। আমরা তো সন্মান দেখিয়েই ক্ষান্ত। তবে আশা রাখছি, একসময় যেমন পৃথিবী থেকে দাসপ্রথা বিলুপ্ত হয়েছিলো তেমনি করে এই কুপ্রথাও একদিন বিলুপ্ত হবে। ইনশাল্লাহ।

মন্তব্যের জন্য ধন্যবাদ মেহবুবা।

২০. ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৩:১৩
comment by: নাসিমূল আহসান বলেছেন: ভিন্ন আলোচনা : আশা করি বিরক্তির উৎপাদন হবে না।

মিডিয়া দখল নিয়ে বসে আছে আমাদের সমগ্র মানসিক মানচিত্রের। নির্মান ও বদলে দিচ্ছে আমাদের আচরনের কাঠামো। ভাবনার জগত। সাংস্কৃতিক প্রতিবেশ। মূলধারার মিডিয়াগুলো উপকারের বানী প্রচার করছে যত্রতত্র। তথ্য দিয়ে,সেবা দিয়ে ধন্য করেছ আমাদের! সেবাপরায়নতার মুখোশে গড়ে তুলছে মানসিক সাম্রাজ্যবাদ। মুনাফা আর লাভালাভির হিসাব কষতে গিয়ে ক্ষতি করছে গণমানুষের। আমরা সেই ক্ষতি সম্পর্কে অবহিত করতে চাই সবাইকে। চাই মিডিয়ার ধান্দাবাজি সম্পর্কে মিডিয়া ভোক্তাশ্রেণীর মধ্যে সচেতনতা নির্মান করতে। চাই ভোক্তাদের মধ্যে উত্থান হোক একটি সংগঠিত শক্তির; যারা মিডিয়াকে বাধ্য করবে গনমানুষের কাছে যেতে। নির্মান করতে চাই মিডিয়া সম্পর্কিত বাহাস ও যুক্তির নতুন বয়ান।
আমাদের এই স্বপ্ন বোনার কাজে আপনাকে পাশে চাই আমরা। প্রত্যাশা করি আপনার সরব উপস্থিতি । তাই মিডিয়া সম্পর্কিত নতুন গ্রুপ
' মিডিয়া : পাঠ ও আলোচনা '-এ আপনার অন্তুর্ভুক্তি কামনা করছি।
ভালো থাকবেন । শারদীয় শুভেচ্ছা।

লিংক : "মিডিয়া : পাঠ ও আলোচনা"

http://www.somewhereinblog.net/group/mediapoa

০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: এত কঠিন করে লিখেছেন...বেশী কিছু বুঝতে পারলাম না।:(

মিডিয়ার পাশাপাশি সমাজের সুশীল গুলার ধান্দাবাজির ব্যাপারে আমাদের আরো সতর্ক হওয়া প্রয়োজন। আপনাদের পাশে দাড়াঁনোর ইচ্ছা রাখি। ধন্যবাদ।

২১. ০৭ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৪
comment by: নাহরিন জফির বলেছেন: অসাধারণ লেখা।পবিত্রতা আত্মার পরিশুদ্ধি...তা কখনো বিনষ্ট হয় না।

ভাল থাকবেন।ধন্যবাদ।
০৭ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:০৮

লেখক বলেছেন: ঠিক বলেছেন আপু। পবিত্রতা আত্মার পরিশুদ্ধি কখনো বিনষ্ট হয় না।

আপনিও ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাকেও।:)

২২. ০৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪১
comment by: কঁাকন বলেছেন: মনটা কেমন কেমন লাগতেসে

আমরা এই সমাজটা কবে পবিত্র হবে
০৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:১৭

লেখক বলেছেন: এই লেখাটা লিখার পর আমার কেন যেন প্রচন্ড শরীর খারাপ হয়ে গিয়েছিলো। প্রথম পোস্টের শেষে সেটা বলা আছে। আর মন তো খারাপ হয় প্রতিবার যখনি এটা পড়ি।:(

জানি না কাকঁন। কেউ-ই হয়ত জানে না।

ভালো থাকুন। কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ।:)

২৩. ০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৮:২৩
comment by: বিবর্তনবাদী বলেছেন: সিম্পলি অসাধারণ। খুবই সুন্দর লিখলেন। +++++++++++++
০৮ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:১৮

লেখক বলেছেন: পাম্প দিয়ে তো আমাকে ফুলিয়ে ফেল্লেন একেবারে! :``>>

অসংখ্য ধন্যবাদ বির্বতনবাদী।:)

২৪. ২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ২:৫০
comment by: নিলা বলেছেন: অনেক আগে একবার পড়েছিলাম।

+++++++
২৫ শে অক্টোবর, ২০০৮ রাত ৩:০২

লেখক বলেছেন: আরে নিলা আমার ব্লগে! স্বপ্ন দেখছি নাতো!!!

হুমম..তুমি শুধু পড়োও নি, তোমার শোকেসেও রেখেছিলে এই পোস্টা।
আজ আবার রিপোস্টাও খুজেঁ বের করে কমেন্ট করলে!!!
:)

অসংখ্য ধন্যবাদ জ্যামী ম্যাম। :)


 

 


I'll come back,
When it's over.
No need to say good bye...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৩২০৬৬