somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুন্দরী প্রতিযোগীতা, নারী-স্বাধীনতা, পতিতাবৃত্তি

২৫ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সুন্দরী প্রতিযোগীতা, নারী-স্বাধীনতা, পতিতাবৃত্তি



সবে শেষ হলো চ্যানেল আই'র সুন্দরী প্রতিযোগীতা। আমরা কিছু সুন্দরীকে পেয়েও গেলাম। অনেকের জন্য খারাপ লেগেছে অযথাই বাদ যাওয়ার কারণে, আবার ভালও লেগেছে পছন্দের কেউ টিকে গেছে বলে (আমি অবশ্য প্রবাসী হওয়ার কারণে কোন অনুষ্ঠানই দেখি নাই, তাতে কি দেশে থাকলে তো দেখতাম)। বিচারকরা কিসের ভিত্তিতে সুন্দরী বিচার করেছেন আল্লাহপাকই জানেন আর যারা এই অনুষ্ঠান দেখেছেন তারা জানেন। তবে মানদন্ড আন্দাজ করা যায়। যেমনঃ বাহ্যিক সৌন্দর্য, শরীরের গড়ন, চোখ, ঠোঁট, বক্ষের উঁচু-নিচুতা, নিতম্ব। ধরলাম মানদন্ড এর একটাও না, তাহলে ঠিক আছে, এই মেয়েগুলোকে মানুষ বলে গণ্য করা হয়েছে। কিন্তু এর ৪০% ভাগও যদি ওই মানদন্ডের ভেতরে থাকে তাহলে কি বোঝা যাচ্ছে পাঠক!!!!!!! বোঝা যাচ্ছে "যোণকর্মে যে আমাকে সবচেয়ে বেশি মজা দেবে" আমি তাকেই নির্বাচন করলাম। ষ্টেজে কোন মেয়েকে তার "আবেদন" আছে বলতে সহজ ভাষায় যা বূঝায় তা হলোঃ "তোমার সাথে যোণকর্মে মিলিত হওয়ার জন্য অন্যদের ডাকতেছ"। এই কথাটা হয়ত রাস্তার একটা পতিতাকেও আমি বা আপনি, কেউ বলার সাহস রাখি না। ভাবতে খুব কষ্ট লাগে, আমাদের এই বাংলাদেশেও এই অপসংস্কৃতি চলে আসছে। নিজের বোন বা মেয়ের খ্যামটা নাচ কিন্তু কারো ভাল লাগার কথা নয়। অথচ সেই অপসংস্কৃতি আমাদের মাঝে চলে আসছে। নিজে হয়ত নিজের এবং পরের প্রজন্মকে ফেরাতে পারব কিন্তু তারপরের গুলো যদি ওতে জড়িয়ে যায়!!!!!!! এবার এই মেয়েগুলোর ভবিষ্যত বলিঃ

এরা কিছুদিন পর নাটক-সিনেমা করবে। বলবে, "চরিত্রের প্রয়োজনে কম কাপড়ে আপত্তি নাই"। অবশ্য প্রতিযোগীতায় এসেই অনেকে সে ধারণা আমাদেরকে দিয়ে গেছেন। যাই হোক, অনেক মিথ্যা (!!!!) অপবাদের পর বিয়ে-সাদীও হবে। ৯০% ভাগের ঘর ৪/৫ বছরের মধ্যে ভেঙ্গে যাবে। তারপর ভরা যৌবণে শুরু হবে "একা থাকা"। আল্লাহ্‌ জানেন সেই "একা থাকা" আসলেই "একা থাকা" কিনা। নানা রকম কথা শোনা যায়, অনেকে আবার তাদের ("একা থাকা") বাজার-দর, দিবা/রাত্রি যাপনের বিভিন্ন আইটেমাইজড রেইটও জানেন (স্যরি, কেউ প্রমাণ চাইলে দিতে পারব না) কিন্তু পত্রিকায় আসে না এসব ব্যাপার। সিনেমা-নাটক পাড়ায় ব্যাপার গুলো হয়তো ওপেন সিক্রেট। মিডিয়া কোনদিন সেগুলো বাইরে আনে না। ভাল মেয়ে যে নাই সে কথা বলব না। আমাদের অপি করিম'র ভাগ্য খারাপ তাই একটা প্রতারকের হাতে পড়েছিল। তা না হলে সে হয়তো একা হইত না।

আমাদের নারীবাদীরা কিন্তু এই মেয়েদের নিয়ে কোন কথা বলেন না। কোন্‌ এক অজানা কারণে যে তারা সুন্দরী প্রতিযোগীতার বিরুদ্ধে কোন কথা বলেন না তা বোধগম্য নয়। এই মেয়েগুলো যে পণ্য হয়ে যাচ্ছে, বাজারজাত হচ্ছে সেদিকে তাদের কোন খেয়াল নাই। নাকি এই বেখেয়ালীপনাটা ইচ্ছাকৃত!!!!! অথচ কলামে, গোলটেবিলে, টক শো'তে এঁদের চাপাবাজিতে টিভি বন্ধ করে রাখতে হয়। যাই হোক, দেখেন, এই মেয়েগুলোরই কিন্তু আত্মসম্মানবোধ অনেক বেশি। কারও দ্বিতীয় বা তৃতীয় বউ হিসেবে নিজেকে কিন্তু জীবনেও মানবে না। অথচ দেদারসে নিজেকে বাজারে তুলে, অনেকের ভোগের বা ব্যবসার বস্তুতে পরিণত হচ্ছে।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৪২
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×