somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেবতুল্য মুজিব-জিয়া বনাম শহীদ মুক্তিযোদ্ধা এবং বিরাঙ্গনা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেবতুল্য মুজিব-জিয়া বনাম শহীদ মুক্তিযোদ্ধা এবং বিরাঙ্গনা

শেখ মুজিবুর রহমান


জিয়াউর রহমান


আওয়ামী লীগাররা মনে করেন, বাংগালি জাতির নেতা হিসাবে শেখ মুজিব ছাড়া স্বাধীনতার ঘোষনা দেওয়ার আর কারো অধিকার ছিল না। জিয়াউর রহমানের মত একজন সাধারন সৈনিকের স্বাধীনতার ঘোষনা দেওয়ার অধিকার ছিল, এমন ধারনা পোষন বা প্রচার যারা করেন তাঁরা নেহাতই আহম্মক ও নাদান। শেখ মুজিবুর রহমানকে তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বিভিন্ন বিশেষনে বিশেষায়িত করে থাকেন। সেক্ষেত্রে শের-এ-বাংলা এ. কে. ফজলুল হক, মাওলানা ভাষানী, মাস্টার দ্য সূর্য্যসেন, ভাষা শহীদ সালাম/বরকত/রফিক/জব্বার, ডক্টর মূহম্মদ শহীদুল্লাহ্‌ প্রমূখ নিচের কাতারে ঠাসাঠাসি করে জায়গা করে নেন।

অপরপক্ষে, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক প্রমাণ করলেই যেন বিএনপি'র একমাত্র রক্ষাকবচটি বেঁচে যায়। উনারা তাকে শহীদও বানিয়ে দেন, যদিও ব্যাপারটা আধ্যাত্বিক এবং মহান আল্লাহ্‌পাকই সিদ্ধান্ত নেবেন কে শহীদ আর কে স্বাভাবিক/অস্বাভাবিক মৃত।

আমার কথা হচ্ছে, কে স্বাধীনতার ঘোষনা দিল সেটা কি ইম্পর্ট্যান্ট? স্বাধীনতা যূদ্ধ হয়েছে সময়ের প্রয়োজনে, যে কেউ ঘোষনা দিলেই যূদ্ধ হত। যেখানে ৩০ লাখ লোক শহীদ হল, অসংখ্য মা-বোন ইজ্জত দিল সেখানে দু-একজনকে দেবতা বানানো কি নির্বুদ্ধিতার শামিল নয়? ইহা কি অন্যান্য শহীদ মুক্তিযোদ্ধাদেরকে এবং ইজ্জত হারানো মা-বোনের অবদানকে ছোট করে দেখা নয়??

আমি কাউকেই স্পেশাল বিবেচনা করি না, সকল মুক্তিযোদ্ধাই সমান। সেই সঙ্গে যে মা-বোনরা ইজ্জত দিয়েছেন তারাও। মুজিব-জিয়া আমার কাছে স্পেশাল কেউ নন, অন্ততঃ শহীদ মুক্তিযোদ্ধা এবং বিরাঙ্গনাদের কাছে তারা তুচ্ছ। আশা করি, আপনারা আমার ফিলিং টা বুঝতে পেরেছেন। না পারলে নিজের বাবা/ভাই/মা/বোন'কে ওই জায়গায় বসিয়ে অনুধাবন করার চেষ্টা করুন।
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কারিনা কায়সারের মৃত্যু, সোশাল মিডিয়া ও কিছু কথা

লিখেছেন অর্ক, ১৭ ই মে, ২০২৬ দুপুর ১:০৬



কারিনা কায়সারের মৃত্যু দুঃখজনক। কষ্ট পেয়েছি। তার দাদি দাবার জীবন্ত কিংবদন্তি রানি হামিদ সকলের পরিচিত। বহুবার টুর্নামেন্ট খেলতে দেখেছি। অমায়িক মানুষ। কারিনার বাবা কায়সার হামিদও স্বনামধন্য ফুটবলার। মোহামেডান ও... ...বাকিটুকু পড়ুন

হাতছানি

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ১৭ ই মে, ২০২৬ রাত ১০:২২

বাঁশবনের উপরে গোধূলীর আকাশে
কি'যে অপরুপ লাগে একফালি চাঁদ,
কাশবনের দুধারে মৃদুমন্দ বাতাসে
ঢেউ খেলে যায় সেথা জোৎস্নার ফাঁদ-
আহা..., কী অপরুপ সেই 'বাঁশফালি চাঁদ' ।

পাখিদের নীড়ে ফেরা কল-কাকলীতে
শিউলী-কামিনী যেথা ছড়ায় সুবাস,
আজানের... ...বাকিটুকু পড়ুন

কিচ্ছু চাই না আমি, আজীবন ভালোবাসা ছাড়া!

লিখেছেন রাজীব নুর, ১৭ ই মে, ২০২৬ রাত ১১:৫১



অতি তুচ্ছ বিষয় গুলোতে আমি আনন্দ পাই।
পথে ঘাটের সব রকম দৃশ্য আমি উপভোগ করি। পথে হেটে যাচ্ছি, একসাথে অনেক গুলো কাক কা কা করতে করতে উড়ে গেলো! এটা দেখে... ...বাকিটুকু পড়ুন

মগজহীন গোল্ডফিশ মেমোরি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৮ ই মে, ২০২৬ রাত ১:০১



বাংলা ব্যাকরণ ও বাংলা অভিধান যারা পড়েছেন তাদের জানার কথা “মগজহীন” শব্দ নতুন কোনো শব্দ না। “মগজহীন” শব্দটি বাংলা ব্যাকরণ ও বাংলা অভিধানে কখন কোন সালে নথিভুক্ত হয়েছে? -... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের স্পষ্ট বার্তা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই মে, ২০২৬ সকাল ৭:১৭



কারিনা ইস্যুতে যা ঘটেছে, তা শুধু একটি পরিবারের আত্মপক্ষ সমর্থন না- এটা জনমতের একটি স্পষ্ট প্রতিফলন। যদি শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষ থেকেই হেটস্পিচ আসতো, তাহলে কারিনার মা জানাজার পর... ...বাকিটুকু পড়ুন

×