somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সহজেই শিখুন সি প্রোগ্রামিং –পর্ব ২য়

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একেবারে সহজে মজায় মজায় শিখুন সি প্রোগ্রামিং।

আপনারা পাশে থাকলে এই নিয়ে আরো লিখব ১ম প্রকাশ এখানে

পড়ালেখা অনেক হল চলো আজ একটু মজা করি।
মনে কর, তোমার নতুন ভাবী মিষ্টি হাসিমুখে একটা চাউলের বস্তা ভাঁজ করে তোমার হাতে দিয়ে বলল, যাও বাজার থেকে ২কেজি চাউল নিয়ে আসো, আর তুমি সেই মিষ্টি হাসিতে ম্লান হয়ে বস্তা নিয়ে নাচতে নাচতে বাজারে চলে গেলে আর দোকানীর সামনে বস্তাটা ঢিল দিয়ে বললে, ২কেজি ভাল চাউল দেন। দোকানী সেই বস্তার ভাঁজ খুলেই তার চোখ ছানাবড়া,কারন এটাযে ৮০কেজি চাউলের বস্তা আর তুমি তাতে ২ কেজি চাউল নিতে এসেছ।
আর তা দেখে তোমার মুখের হাসি গায়েব হয়ে যাবে। ইচ্ছে হবে, যদি ভাবী এখন কাছে থাকত তবে তাহলে নির্ঘাত একটা চড় দিতে না পারলেও চোখ বন্ধ করে একটা চিমটি কেটে দেই ।


২কেজি চাউলের জন্য ৫ কেজি চাউলের বস্তা নিতে পারি, তাই বলে ৮০ কেজি চাউলের বস্তা- নিশ্চয় না। কিংবা ৫০ লিটার বালতিতে ২৫০গ্রাম দুধ নেব না।

প্রোগ্রামিং এর বেলায়ও আমরা এরকম করব না।আমাদের যখন যে রকম পাত্র দরকার, সে রকম পাত্র ব্যবহার করব অর্থাৎ সে রকম variable ব্যবহার করব।
এজন্য সি তে কত গুলো আলাদা আলাদা বস্তা রয়েছে। আমাদের যখন যে রকম বস্তা দরকার সেটা ব্যবহার করব।
তাহলে এবার চলো সেই বস্তা গুলো একবার দেখি-
short int, unsigned short int, int, unsingned int, long int, long long, float, double, long double.

আমি জানি তোমরা এখন একটা প্রশ্ন করবে, কি প্রশ্ন? সেটা হচ্ছে “আমরা একটা বস্তা দেখে বুঝতে পারব, সেটাতে কত কেজি চাউল ধরতে পারে, কিন্তু প্রোগ্রামিং এর বেলায় কিভাবে বুঝব কোন বস্তাটা দরকার বা কোন ধরণের variable দরকার ? ”

ভয় পাওয়ার কোন কারন নেই। আমি ফাঁকি দিব না, এক্ষুনি তোমাদের সেটা বলে দিচ্ছি।
মনে কর, আমাদের একটা সংখ্যার প্রয়োজন,(-৩২৭৬৮ থেকে +৩২৭৬৭)এর মধ্যে তবে, আমাদের ব্যবহার করতে হবে, short int.

আবার এটাকে যদি লিখি, unsigned short a, তবে variable a এর রেঞ্জ হবে (০ থেকে ৬৫,৫৩৬)

এভাবে বিভিন্ন রেঞ্জের বস্তা বা ভেরিয়েবল বের করার একটা সূত্র গোপন আছে, এবার সবাইকে সেটা কানে কানে সেটা বলে দিচ্ছি।

int বা signed int হচ্ছে 2 bytes মানে 16 kb (8*2) তাহলে এটা দ্বারা আমরা দেখাতে পারব [-2^15 থেকে (2^15)-1 ] অর্থাৎ -32768 থেকে +32767 পর্যন্ত।

আর যদি এটা unsigned int হতো তখনো এর size হতো 2 bytes কিন্তু এর রেঞ্জ
হতো [ 0 থেকে (2^16)-1] অর্থাৎ ০ থেকে 65535 পর্যন্ত।

অনেক পড়া হলো চলো এবার একটু গল্প করি। মনে কর,তোমার বন্ধু ফাহিমকে তুমি ৫০০ শত টাকা ধার দিয়েছ। অনেক দিন হয়ে গেলো,ফাহিম তোমাকে দিচ্ছি দিচ্ছি করে দিচ্ছে না। তারপর তুমি জানলে ও একটা আস্ত কাইস্টা ওর ঘাড় না ধরলে টাকা দিবে না। তখন তুমি রেগে গিয়ে ওর সাথে ঝগড়া করলে আর ওকে unfriend করে বলে দিলে তোর সাথে আমার আর কোন বন্ধুত্ব নেই এবার পাই পাই করে আমার টাকা গুনে দিবি। ফাহিম কাইস্টা হলেও কিন্তু এই কথা শুনে তোমার ৫০০টাকা দিয়ে দিল আবার এই অবস্থায় কিন্তু এই টাকা মার খাওয়ার সম্ভাবনাও ছিল কারন ফাহিম মনে করতে পারত ওর সাথে যেহেতু আমার সম্পর্কই থাকল না তাই টাকাও দিব না।

প্রোগ্রামিং এর বেলায়ও ঠিক কারো সামনে unsigned লিখলে, মনে কর সে খুব রেগে যায়
তাই সে [0 থেকে (2^size)-1)] পর্যন্ত দেখায়।

আরেকটি কথা কারো সাথে যদি কিছু না থাকে তার মানে তার সাথে signed আছে মনে করবে। যেমন উপরের int বা signed int একই জিনিস.
এভাবে তোমরা শুধু যে কোন ভেরিয়েবল টাইপের বিট সংখ্যা মনে রেখে তার রেঞ্জ বের করতে পারবে।

প্রয়োজনে এই ছকটা দেখতে পার।

ডেটা টাইপ বাইট সংখ্যা বিট সংখ্যা রেঞ্জ পাওয়ারে
রেঞ্জ সংখ্যায়
char, signed char 1 8 -2^7 -> (2^7)-1 -128 থেকে 127


এখানে আমি টেবিল আকতে পারতেছিনা। তাই টেবিলটা এখানে দিতে পারলাম না। তাই কারো বিশেষ প্রয়োজন হলে এখান থেকে দেখে নিতে পারেন।

সবাই ভাল থাকবেন। আবার দেখা হবে। কোন সমস্যা থাকলে জানাবেন,পারলে উত্তর দিব।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×