ইচ্ছে ছিল ঢাকা যাবার,
ঢাকায় গিয়ে কোচিং করার,
কম্পিউটার আর টাইপ শেখার,
সেলাই শেখার, বাটিক শেখার,
জুডো কারাত-কুংফু শেখার,
কিন্তু, সেসব হচ্ছে না, কারণ-টাকা পাচ্ছিনা।
ইচ্ছে ছিল ঢাকা যাবার,
রেষ্টুরেন্টে চাইনিজ খাওয়ার,
চিড়িয়াখানায় এনিমেল দেখার,
শিশুপার্কের দোলনা চড়ার,
জাদুঘরে পুরা-কীর্তি দেখার,
কিন্তু, সেসব হচ্ছে না, কেউ আমায় নিয়ে যাচ্ছেনা।
ইচ্ছে ছিল ঢাকা যাবার,
ডিশ চ্যানেলে টিভি দেখার,
দেশি ছবির হিরোইন হবার,
নাট্য দলের কর্মী হবার,
কাব্য লিখে কবি হবার,
কিন্তু, সেসব হচ্ছে না, কেউতো পাত্তা দিচ্ছেনা।
ইচ্ছেগুলো জলে গেলো,
মরতে ভীষণ ইচ্ছে হলো,
নানির শাড়ি পেঁচিয়ে নিয়ে,
মামার ঘরের সিলিং ফ্যানে,
ফাঁসির তরে দিলাম গলে,
কিন্তু, মরা হলো না, জমদূত কাছে এলই না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

