somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=p~ =p~ =p~ প্রেমিকও নকল ... কবিতাও...!!! !! =p~ =p~ =p~

২৫ শে জুলাই, ২০১১ সকাল ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




এমনিতে কোন কবিতা রচনা করতে গিয়ে দাঁত ভেঙ্গে যায় আমার। সঠিক শব্দ চয়ন করতে এবং ছন্দ মেলাতে সমস্যা হতে থাকে। অথচ অন্যের একটি কবিতাকে নকল করতে আমার জুড়ি থাকতো না। কোন নামকরা কবিতার প্যারোডি করতে বেশ মজাই লাগতো একসময়। নিজেই নিজেকে খুব বাহবা দিতাম! নিজের গুণে নিজেই মুগ্ধ! ওয়াও!! কি বানাইলাম!! ;) :-B
এরকম একটি কবিতাই আজ শেয়ার করছি।

আমার এক দুঃসম্পর্কের ভাই ছিলো। যে আমাকে প্রপোজ করেছিলো। আল্লাহই জানেন সেটা আদৌ সিরিয়াসলী সে বলেছিলো কিনা। কিন্তু- আমার মধ্যে তখন তার জন্য এতটুকু ভালোবাসাতো কাজ করেইনি উপরন্তু আমি তার সম্বন্ধে বেশ ভীত ছিলাম। কারণ তাকে মনে হতো আসলে সে আমাকে ভালোবাসেনি; এ ধরনের বাক্য বলাটাই বোধহয় তার অভ্যাস। অর্থাৎ যাকে দেখতো তাকেই...!! :-P :-/ /:)

আমার এই ধারণার প্রমাণ পেলাম অল্প কিছুদিন পরেই।
আমি আমার চাচার বাসায় বেড়াতে গিয়েছি। চাচাতো বোন দুটি আমাকে ঘিরে ধরলো, “আপু তুমি খুব সুন্দর চিঠি লিখতে পারো।
আমাদের দুই বোনকে অমুকে জ্বালাচ্ছে। ওকে তুমি একটা চিঠি লিখে দাও এমনভাবে যেন সে আর কোনদিন আমাদেরকে না জ্বালাতে পারে।“
আমি জিজ্ঞেস করে জানতে পারলাম, আমি যার ব্যাপারে ভীত; এরাও তাকে নিয়েই ভীত।

পরে আমি বসে বসে "সুকুমার রায়" এর কবিতাকে প্যারোডি করলাম।

কবির কবিতাটির নাম সম্ভবত “সুপাত্র”? নাহ, মনে পরেছে। কবিতাটির নাম ছিলো "সৎ পাত্র"।
“শুনতে পেলাম পোস্তা গিয়ে
তোমার নাকি মেয়ের বিয়ে...”


আমার রচিত কবিতার নাম সহ কবিতাটি নিচে দেওয়া হলো-

“প্রেম পাগলা বুড়ো”

শুনতে পেলাম ট্যুরে এসে
তোমায় ধরেছে প্রেমের রোগে,
একসঙ্গে চারটা মেয়েকে
করেছো নাকি অফার প্রেমে?
চারজনকেই শুধু প্রেমে
নাকি তাদের করবে বিয়ে!
একটাই দেয় মাথায় বারী,
থাকবে কি করে চারটা নিয়ে?
ইষ্টি, জয়া, শোভা, আলো
সবাইই কি তোমার জানা মেয়ে!
সবাইই চেনামুখ, চাও যদি
ঠিকানা এনে দিতে পারি চেয়ে!
মন্দ নয় ওরা পাত্রী ভালো,
রঙ যদিও আছে ফর্সা-কালো;
হাজার গুণের অধিকারী ওরা,
একটাই চাইলে বিয়ে করবে চলো!

অফার করেছো চারজনকেই,
জেনে গেছে ওরা প্রত্যেকেই;
ছুটেছে তাই মুগুর হাতে,
বধ করবে তোমাকে বিয়ের আসরেই।


--------- আমরা তখন ইন্টার এর স্টুডেন্ট। এর কয়েক বছর পরে শুনেছি ওই পোলার বিয়ে হয়ে গেছে। বিয়ে করেছে ওই শোভাকেই। মাঝখান দিয়ে আমাদের জান হারাম করে ছেড়েছে। থুক্কু, আমার না!;) আমি আর শোভা ছাড়া বাকি দুজনের। ওরা আবার দু’বোন। আগেই বলেছি সে কথা। ওদের মা খুব কড়া হওয়ায় বেশি সুবিধে করতে পারেনি। হাহাহা!! B-)
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১১ দুপুর ১২:৩৬
৫১টি মন্তব্য ৫১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×