somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিসকল, "কল ডাইভার্ট" ও আমার তিক্ত অভিজ্ঞতা!!!!!!!!!!!

১৪ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাকে দিন দুয়েক ধরে একটা নাম্বার থেকে ফোন করা হচ্ছিলো। আমি একটি জরুরী ট্রেনিং এ রয়েছি। সেখানে আমি ইচ্ছে করলেই সাথে সাথে কল রিসিভ করতে পারিনা।
আমি যখন দেখলাম যে একটি নাম্বার থেকে বারে বারে আমাকে কল দেয়া হচ্ছে, তখন আমি কি ভেবে নিতে পারি?
আমাকে যেহেতু কোন অপরিচিত নাম্বার থেকে ফোন করে, বা মিসকল দিয়ে বিরক্ত করা হয়না; তাই-
আমি ভাবলাম-

১। আমি যে সমস্ত চাকরিতে এপ্লাই করে রেখেছি, সেখান থেকে ফোন আসেনি তো?

চাকরির দরখাস্তে আমি আমার বাসার টিএন্ডটি নাম্বারটি দিয়েছিলাম, আর আমার সেল ফোনের নাম্বারও।
যেহেতু গত অল্প কিছুদিন ধরে আমার টিএন্ডটি ফোনটি নষ্ট হয়ে আছে, সেহেতু সেখানে চেষ্টা করেও না পেয়ে আমাকে সেল ফোনে কল দেয়া হয়েছে। রাইট?

২। আমার কোন পরিচিত জন, অন্য কোন নাম্বার থেকে তো ফোন দেয়। এদের মধ্য থেকে কেউ কি জরুরী কল দিয়েছে? দিতে পারেই।

এরকম হয়েছে একদিন। একটি একটেল নাম্বার থেকে আমাকে ৪-৫ বার কল দেয়া হয়েছে। পরে ফোন করে আমি জানতে পেরেছি, এটা আমার বি এড এর এক ক্লাস মেট এর জরুরী কল। যাহোক, কাজে লেগেছে, জরুরী কল!!! নামাজের/লাঞ্চের ব্রেক এ আমি তার সাথে কথা বলে ক্লিয়ার হয়ে নিলাম।

একটি বাংলালিঙ্ক ও একটি গ্রামীণ নাম্বার থেকে, আমাকে গত দুদিন শুধু পর পর ৭-৮বার মিসকল দেয়া হচ্ছে। আমি ধরেই নিলাম, এটা কেউ আমাকে ডিস্টার্ব করছে। কারণ- কয়েকবারের মিসকল দিয়েও সে যখন আমার কাছ থেকে কোন রেসপন্স পেলোনা, তখন পরিচিত কেউ হলে অবশ্যই তার নিজের নাম্বার থেকে আমাকে ফোন করতো, অথবা, কোন ম্যাসেজ দিয়ে তার প্রয়োজনটা সে আমাকে জানিয়ে দিতো।

গতকাল রাতে আমার ১০টা বেজে গেছে, বাসায় পৌছাতে। এদিকে সারাদিন আমার মোবাইলে অতিরিক্ত মিসকল আসার কারনে, যেহেতু আমার সেটটা পুরানা ও অকেজো হয়ে গেছে, সেজন্যেও চার্জ শুন্য হয়ে বন্ধ হয়ে গেছে। বাসায় ঢুকেই প্রথমে খেলাম ঝাড়ি!!! একেতো টায়ার্ড হয়ে আমি প্রায় , কি বলবো এগজস্টেড, সেখানে আমি বাসায় ফিরেই খেলাম ঝাড়ি!!! এমনিতে আমার পরিবার যেখানে সব সময় জানে, আমি কেমন? আর, আমার মোবাইলের সমস্যাটিও তাদের অবগত। তাহলে রাগ লাগে কেমন বলেন??

বাসায় ফিরেও ঐ নাম্বার থেকে নন স্টপ কল আসতেই আছে, এবং তা মিসকল। এতবার মিসকল দিশ কেন?? জানতে নিজেই কল-ব্যাক করলাম!!! এমনটা আমি কখনই করিনা। করেই জানলাম , লোকটার জরুরী ব্যাপার হলো, "এটা কোন জায়গা?" এ ধরনের প্রশ্ন শুনলে এত্ত বিরক্ত লাগে!!! আমি তো রেগেই ছিলাম, তার উপর এই প্রশ্ন শুনে বললাম, "এটা, ঢাকা। এই শুনে কি আপনার কোন উপকার হলো?? আমার কাছে আপনার দরকার থাকলে, আপনি ফোন করে আপনার প্রয়োজন জানাবেন। আপনি কেন মিসকল দিয়ে জ্বালান আমাকে? " উত্তরে ব্যাটা বলে, "ও!" আমি তখন আরো রেগে গিয়ে বললাম, "আপনি যদি আবারো আমাকে ফোন করেন, আপনার এই নাম্বার এর বিরুদ্ধে আমি রিপোর্ট করবো!" ব্যাটা বলে, "ও তাই না?" আমি জোরে রাগান্বিত স্বরে "ইডিওট" বলে ফোনটা কেটে দিলাম।

এর পরেই আমার মনে পরলো, মোবাইলে কি যেন একটা অপশন থাকে, এরকম মিসকল দিয়ে জ্বালালে; ঐ সিস্টেম করে রাখলে, যতবার মিসকল দেবে, ততবার ব্যাটার টাকা কাটা যেতে থাকবে। আমি এই নাম্বারের আসা মিসকল কয়েকবার রিসিভ করেও ঠেকাতে চেয়েছিলাম। কিন্তু তা রক্ষা করা যায়নি।
পরে, মোবাইলটা হাতড়ে বিভিন্ন সিস্টেম থেকে "কল ডাইভার্ট" খুঁজে বের করে, শুধু এই ২টা নাম্বার'কে সেট করে রাখলাম!!!

কর ব্যাটা, এখন যত খুশি আমারে কল দে!!!!!

সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:৪০
৩৬টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×