somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাইকিং রুপকথা - পর্ব ২

২৮ শে জুন, ২০১৫ সকাল ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সৃষ্টির রহস্য



নর্স পুরাণশাস্ত্রতে পৃথিবী তথা সম্পূর্ণ মহাবিশ্ব সৃষ্টির ইতিহাস একটু জটিল। হিন্দু, গ্রীক মিথের মতো এরাও আদি-দেবতার অস্তিত্তে বিশ্বাস করে। সময় সৃষ্টির আগে এবং বিশ্ব তৈরির আগে , গিনুঙ্গাগাপ (Ginnungagap) নামের একটা জায়গা ছিল। গিনুঙ্গাগাপ (Ginnungagap) হচ্ছে বিশাল এবং অতল শূন্যস্থান (অনেকটা Black Hole এর মত) । নিলফিম (Nilfheim) ছিল অন্ধকারতম এবং শীতলতম অঞ্চল, এবং বরফ , তুষারপাত এবং কুয়াশার গঠিত। ভাইকিংদের মতে সৃষ্টির পরেও গিনুঙ্গাগাপ (Ginnungagap) এর উত্তরাঞ্চলে নিলফিম (Nilfheim) বিরাজমান।

গিনুঙ্গাগাপের দক্ষিনে মুসেফেলহিম (Muspelheim) এবং উত্তরে নিলফিম (Nilfheim) অবস্থিত। মুসেফেলহিমে সার্ট (Surt) নামের দানব শাসন করতো। এই অঞ্চল ছিল অগ্নি-অপদেবতা এবং আগুন-দানবদের বিচরণস্থান।




একদিন হঠাৎ মুসেফেলহিম থেকে আগুন এবং নিলফিম থেকে বরফগলা পানি মাঝখানের গিনুঙ্গাগাপে জমা হয়ে ইমি (YMI- a Jotun) নামের দৈত্য(giant) তৈরি হয়। ইমির ঘুমন্ত অবস্থায় তার বাহুমূল থেকে আর দুটি দৈত্য(giant) তৈরি হয় যাদের একজন পুরুষ এবং একজন মহিলা ছিল। ভাইকিংরা এসব দৈত্যদেরকে জাতুন (Jatun) নামে অভিহিত করে থাকে। এরা দুজন ‘আধুমলা’ (Audhumla) নামের এক দৈত্যাকার গরুর দুধ পান করে বেঁচে থাকে, যেটি ইমির মত একইভাবে গিনুঙ্গাগাপে বরফগলা পানি থেকে তৈরি হয়। ‘আধুমলা’ (Audhumla) নামের দৈত্যাকার গরুটি নিলফিমের লবনাক্ত বরফ খেয়ে বেঁচে থাকতো। এই লবনাক্ত বরফ খাওয়ার সময় একদিন একটি মানবদেহ বের হয়ে আসে, যিনি হচ্ছেন সর্বপ্রথম দেবতা বা আদিদেবতা বুরি (Buri)!




বুরির ছেলের নাম হচ্ছে বোঁর (Borr)। বোঁরের তিন সন্তান হচ্ছে- ওডিন (Odin), ভিলি (Vili) এবং ভি (Vi)। এরা কেউই ইমির (Ymir) মত দৈত্য (Giant) বা জতুন ছিলেন না। হিংসার বশীভূত হয়ে এই তিনভাই সর্বপ্রথম সৃষ্টি- দৈত্য ইমি সহ অন্যান্য দৈত্যকে মেরে ফেলে যাতে জাতুনদের/ দৈত্যদের (Jatun) কেউ বেঁচে থাকতে না পারে। তারপরেও দুইজন জাতুন বেঁচে থাকে, যারা পরবর্তীতে সমগ্র জাতুন/ দৈত্যদের জন্ম দেয়।


ওডিনরা তিন ভাই মিলে ইমির মৃতদেহ গিনুঙ্গাগাপের মাঝখানে নিয়ে আসে বিশ্ব সৃষ্টির জন্য। দৈত্য ইমির (Ymir) এর দেহাবশেষ থেকে সমগ্র বিশ্ব তৈরি করা হয়।



ইমির (Ymir) দেহ থেকে যেভাবে পৃথিবী তৈরি করা হয়ঃ
• রক্ত -মহাসাগর এবং জলে রুপান্তরিত হয়
• মাংশ- জমি হয়ে ওঠে
• হাড়- পর্বত হয়ে ওঠে
• দাঁত- রুপান্তরিত হয় পাথরে
• চুল- ঘাস এবং গাছ হয়ে ওঠে
• চোখের পাতা- রুপান্তরিত হয় মিডগার্ডে (মিডগার্ড হচ্ছে পৃথিবীর মধ্যবর্তী স্থান (Middle Earth), যেখানে মানুষরা বাস করে। The Hobbits, The Lord of the rings এ যে Middle Earth এর কথা বলা হয়েছে, সেটিই হচ্ছে মিডগার্ড!


মানব সৃষ্টি :
একদিন ওডিন , ভিলি (Vili) এবং ভি (Ve) তিনভাই সৈকতে যেয়ে তারা দুটি কাঠের টুকরো খুঁজে পায়। এই দুই টুকরো কাঠ থেকেই পৃথিবীর সর্বপ্রথম মানব-মানবী তারা তৈরি করে।
• ওডিন কাঠের টুকরোকে আত্মা এবং জীবন দেন।
• ভি তাদের চলাফেরার ক্ষমতা, মন এবং বুদ্ধি দান করেন।
• ভিলি তাদের আকৃতি , কথা বলার ক্ষমতা , অনুভূতি এবং পঞ্চইন্দ্রিয় প্রদান করেন।

সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৫ দুপুর ১২:৪৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫০



গতকাল হঠাত খুব গরম পড়লো।
ঢাকার মানুষ ঘেমে অস্থির। আমি নিজে অনুভব করলাম, চামড়া যেন পুড়ে যাচ্ছে। সকাল গেলো, দুপুর গিয়ে সন্ধ্যা এলো কিন্তু গরম কমে না।... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলী সৈন্যদের কড়া নিরাপত্তাবেষ্টনী পাড়ি দিয়ে ফিলিস্তিনের হেবরনে নবী ইব্রাহিম আঃ এর রওজা জিয়ারত

লিখেছেন সৈয়দ নাসের, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:১৫



দিলু নাসের
আমাদের গাড়ি ছুটে চলছে পৃথিবীর সবচেয়ে আলোচিত ভূমি পিএলও শাসিত ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকের ভেতর দিয়ে। ইসরাইল অধিকৃত ঐতিহাসিক নগরী জেরুজালেম থেকে ইসরাইলি... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

রোগাক্রান্ত সাস্থ্য ব্যাবস্থাপনা

লিখেছেন মোঃ খালিদ সাইফুল্লাহ্‌, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪

বাংলাদেশে স্বাস্থ্যখাতে বরাদ্দ কম—এটা সত্য, কিন্তু শুধু বাজেট বাড়ালেই সমস্যা পুরোপুরি সমাধান হবে না। বরং ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা—এই তিনটি জায়গায় শক্তিশালী সংস্কার সবচেয়ে বেশি কার্যকর হতে পারে। নিচে বাস্তবভিত্তিক... ...বাকিটুকু পড়ুন

×