somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রশ্ন

১৩ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক বছর হয় আসিফের সাথে নীলার পরিচয় করিয়ে দেই। নীলা আমার বান্ধবী রূপার ছোট বোন। পরিচয়টা করিয়ে দেই রূপার ছেলের জন্মদিনে।

নীলা খুব চটপটে স্বভাবের মেয়ে। দারুন মিশুক। মেধাবী। ইংরেজীতে অনার্স পড়ছে। ভাল গান গাইতে জানে। বন্ধুদের সংখ্যা অনেক। ছেলেদের পটাতে সিদ্ধহস্ত।

অন্যদিকে, আসিফ কাজপাগল একটা মানুষ। রোবোটিক। সুদর্শন। কথা খুব গুছিয়ে বলে।

তো, নীলার সাথে প্রথম পরিচয়ের এক দুই মাস পর হঠাৎ একদিন আসিফ আমার কাছে নীলার সেল নাম্বার চাইল। তার অফিসের একটা আর্টিকেল লিখার জন্য একটা শব্দের ইংরেজী জানা দরকার। আমি নাম্বারটা দিলাম। আমার সামনেই সে নীলাকে কল করে তার কাছ থেকে শব্দটা জেনে নিল। নীলার সাথে আসিফের যোগাযোগের আমার জানা অংশ ওটুকুই।

তারপর সাত আট মাস চলে গেছে। আজ হঠাৎ কোন কারন ছাড়াই আসিফের মোবাইল টা হতে নিয়ে মেসেজ অপশনে গিয়ে ইনবক্স আর সেন্ট আইটেম পড়লাম। আমি যেহেতু কখনো আসিফের মোবাইল ঘাটাই না তাই হয়তো মেসেজ ডিলিট করায় অতোটা সাবধানী সে ছিল না। আপনাদের জন্য আমি মোবাইল থেকে আসিফ নীলার মধ্যে আনডিলিটেড প্রকাশযোগ্য কিছু মেসেজের অংশ বিশেষ তুলে ধরছি।

Asif: tomake kintu amar darun lage. Tumi shotti khub sundor. Tumar sathe jodi age dekha hoto, I won’t marry any other girl.
Nila: Thanks. Amake r msg diben na. It’s not fair.

Asif: tumake kal sopne dekhlam. Dekhar por theke eto valo lagche. Accha, sopno keno shotti hoy na?
Nila: ki dekhlen?
Asif: ja dekhlam ta bolar noy. Amar sathe ekbar dekha korbe kal? Coffee house e?
Nila: Dekha! Keu jodi kichu mone kore?
Asif: keu dekhle to mone korbe! Kal bikele. Coffee hosue e.

Asif: Today, u looked awesome.
Nila: thanks. Shada shirt e kintu apnake darun manay.
Asif: Cholona, amake bie korbe?
Nila: Asif vai! U r married. Somajer kotha vule jaben na plz. Er che eivabei cholbe. Amader jogajog thakbe. However, amar jonno patro dekha hoche.
Asif: Really! Thn I will shoot the patro!

Nila: Asif vai, bashay keu nai. Berate geche. Asben?

মেসেজগুলা পড়ে আপনাদের কেমন লাগছে জানি না। তবে আমার বুকের মধ্যে যে ঝড় বয়ে যাচ্ছে তার গতিবেগ কোন যন্ত্র দিয়ে পরিমাপ করা যাবে না। আচ্ছা, মানুষের নৈতিকতা বোধ কি শূন্যের কোঠায় নেমে গেছে? বিজ্ঞান হাতের মূঠোয় যোগাযোগ এনে দিয়ে কি ধীরে ধীরে আমাদের মুখোশ খুলে দিচ্ছে? আমরা কি পশু হয়ে যাচ্ছি? অথবা ওয়েস্টার্ন? একটা মেয়ে কিভাবে পারে বিবাহিত এক পৃরৃষের সাথে সম্পর্ক করে আরেকটা মেয়ের জীবন ধ্বংস করতে? হেমলেটের , frailty! Thy name is woman!- কি ওতোটাই ঠিক? পুরষ কি সংযত হতে পারে না? মেয়েরাও কি পারবে না? আমি এখন কি করব? আসিফের সাথে থাকব কিভাবে আর?
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×