somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পে গল্পে সুরাহ আল আহযাব

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হযরত মুহম্মদ (সাঃ) দ্বিধান্বিত। ঠিক যেন, টু বি অর নট টুবি দ্যাট ইজ দ্যা কোয়েশ্চন। যে চাচাতো বোনকে তিনি বিয়ে দিয়েছিলেন তারই মুক্তিপ্রাপ্ত কৃতদাস এবং পালিত পুত্র জায়েদ বিন হারিসার সাথে, সেই জয়নব (রাঃ) এখন তালাকপ্রাপ্তা। নির্দেশ এসেছে পালিত পুত্রের (যে কিনা তখন জায়েদ বিন হারিসার বদলে জায়েদ বিন মুহম্মদ নামে পরিচিত) তালাকপ্রাপ্তা স্ত্রীকে বিয়ে করতে হবে। পালিত পুত্র তো সেই সময় নিজ পুত্রের সমমর্যাদায় অধিষ্ঠিত। নিজ ছেলের বউকে কিভাবে বিয়ে করে ঘরে আনা হবে? হোক সে তালাকপ্রাপ্তা। তাও আবার এ ঘটনাটি ঘটবে স্বয়ং নবী করিম (সাঃ) কর্তৃক যিনি এসেছেন মানব জাতিকে পথ দেখাতে। কিন্তু না। এ কাজটি করতে হবে পথ দেখানোর জন্যই। পালক পুত্র কখনো নিজ পুত্রের সমমর্যাদার হতে পারে না। ইসলাম পূর্বযুগে দত্তক পুত্র বা কন্যা গ্রহণ করার প্রচলিত রীতি তো সঠিক নয়। পালক পুত্র বা কন্যা কখনো গর্ভজাত পুত্র কন্যার সন্তান হতে পারে না। তাই এ রীতি তুলে দিতে হবে। তখন এ রীতিটি সামজে এতোটাই প্রচলিত ছিল যে কেবল ঘোষণা দিয়ে মানবকূলকে এ থেকে চিরতরে রহিত করা যাবে না। তাই পথ প্রদর্শক নিজেকেই এ রীতি ভাঙার মতো কিছু করতে হবে । বিয়ে করতে হবে জয়নব (রাঃ) কে। এটা কিভাবে সম্ভব? এ করলে বিরুদ্ধবাদীরা সুযোগ পেয়ে বসবে। কুৎসা রটাতে থাকবে নবী করিম (সাঃ) এর বিরূদ্ধে। ফলাফলে রুদ্ধ হয়ে যেতে পারে ইসলামের জয়যাত্রা। নবী (সাঃ) যখন এসব কথা ভাবছিলেন তখনই নাযিল হল,
১. হে নবী, আল্লাহকে ভয় কর। কাফের ও মুনাফেকদের আনুগত্য বরণ কর না। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়।
২. তোমার পালনকর্তার পক্ষ থেকে তোমার প্রতি যে বিষয়ের ইঙ্গিত করা হচ্ছে তার অনুসরন কর। তোমরা যা কিছু কর আল্লাহ তা সবই জানেন।
৩. আল্লাহর উপর নির্ভর কর। কর্ম সম্পাদনের জন্য আল্লাহই যথেষ্ট।
আয়াতগুলো নাযিল হচ্ছে সামাজিক সংস্কার নিয়ে। কুসংস্কার সব দলিত করে সবাইকে মহান আল্লাহর দিকে ধাবিত করা যখন উদ্দেশ্য, তখন আরবে একটা কু-প্রথা প্রচলিত ছিল। আরবের লোকেরা স্ত্রীদের সাথে ঝগড়া করতে করতে কখনো কখনো এ কথা বলে বসত, “তোমার পিঠ আমার কাছে আমার মায়ের পিঠের মতো”। এভাবে ‘যিহার’ করলে মনে করা হত স্বামীর কাছে তার স্ত্রী হারাম হয়ে গেছে। আরেকটি ঘটনায় আমরা জানতে পারি, ঐ সময় জামিল ইবনে মুয়াম্মার নামে এক ব্যাক্তি ছিল যার স্মৃতিশক্তি খুব প্রখর ছিল। সে দাবী করত তার ভেতর দুটি হৃদয় রয়েছে এবং এজন্য সে মুহম্মদ (সাঃ) থেকে বেশি বুঝতে সক্ষম। কিন্তু দুটি হৃদয়ের অধিকারী কি মানুষ হতে পারে?
৪. আল্লাহ কোন মানুষের মধ্যে দুটি হৃদয় স্থাপন করেননি। তোমাদের স্ত্রীগণ যাদের সাথে তোমরা যিহার কর, তাদেরকে তোমাদের জননী করেননি এবং তোমাদের পোষ্যপুত্রদেরকে তোমাদের পুত্র করেননি। এগুলো তোমাদের মুখের কথা মাত্র। আল্লাহ ন্যায় কথা বলেন এবং পথ প্রদর্শন করেন। (চলবে...)
বি.দ্র: ছোটবেলা থেকেই কোরান পড়া শুরু করেছি। পবিত্র রমযান মাস এলে অন্যদের সাথে রীতিমতো প্রতিযোগিতা করে কোরান শেষ করার চেষ্টা করেছি। কে কতবার কোরান শেষ করতে পারল এ নিয়ে আমাদের মধ্যে ছিল তুমুল প্রতিযোগীতা। কিন্তু আমাদের এই পাঠ ছিল আরবী ভাষায়। কখনো এর অর্থ জানার চেষ্টা করিনি। আমি যে কোরান শরীফটি পড়তাম তার নিচে বাংলা ভাষায় এর অনুবাদ থাকা সত্ত্বেও কখনো ইচ্ছে হয়নি তাতে কি লেখা আছে তা পড়ে দেখার। কিছু কিছু আয়াতের দিকে হয়তোবা কখনো চোখ পড়েছে। কিন্তু না বুঝার কারনে কখনো বেশি দূর এগোইনি। কী দরকার! আরবী পড়লেই তো সওয়াব হয়। বাংলা পড়ার প্রয়োজনীয়তা বা ইচ্ছা কোনটাই কখনো উপলদ্ধি করিনি। কেন পড়লাম না, কেন আগ্রহ হল না- এ নিয়ে ভাবকে ভাবতে মনে হল, সহজ ভাষায় আগ্রহ সৃষ্টিকারী কোরানের উপর এমন কোন বাংলা বই হাতের কাছে পাইনি বলেই কখনো কোরান বুঝার ইচ্ছে হয়নি আমার। তাই সিদ্ধান্ত নিলাম, যে পবিত্র গ্রন্থটি আমাদের প্রত্যেক ঘরে ঘরে অন্তত একটি করে আছে সেই গ্রন্থে আসলে কী লেখা আছে তা জানার একটুখানি চেষ্টা করি। এ সিদ্ধান্ত থেকেই সুরা আল আহযাব পড়া শুরু করলাম। আর ভাবলাম, এ সুরাটি পড়ে আমি যা জানছি তা আপনাদের সাথে শেয়ার করি। আমার এ লেখায় তাফসীর ইবনে কাসীর, তফসীরে মা‘আরেফুল কোরআন, তফসীরে জিবরীল, তাহফীমুল কোরআন, বুখারী শরীফ, সহীহ মুসলিম, কোরান শরীফ-সরল বঙ্গানুবাদ থেকে প্রাপ্ত তথ্যগুলো সন্নিবেষ্টিত হবে। লেখায় কোন ভুল ধরা পড়লে জানাবেন।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওয়াশিংটন থেকে বেইজিং: বাংলাদেশের নতুন কূটনৈতিক সমীকরণ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫


মার্চ ২০২৬-এর ক্যালেন্ডার বলছে, বাংলাদেশের কূটনীতি নতুন দিকে মোড় নিয়েছে । একই সময়ে বাংলাদেশের তিনজন হেভিওয়েট ব্যক্তিত্ব আমেরিকার মাটিতে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিউ ইয়র্কে ব্যস্ত নিজের ক্যাম্পেইনে। সেনাপ্রধান জেনারেল... ...বাকিটুকু পড়ুন

২০০১ থেকে ২০০৬ / ২০২৬শে এসে আবারও দেশ ফিরে গেলো খাম্বার খপ্পরে ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:২৪

তারেক জিয়া “ ২০০১ থেকে

২০০৬ পর্যন্ত যা করে গিয়েছিলেন। তিনি ঠিক সেখান থেকেই ২০২৬ শুরু করলেন। অনেকেই তার অনেক ইতিবাচক পরিবর্তনের কথা বলছেন। ছোট ছোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে AI, গণমাধ্যম, এবং জনস্বার্থের প্রশ্ন

লিখেছেন শরৎ চৌধুরী, ০৭ ই এপ্রিল, ২০২৬ সকাল ১১:৩২

বাংলাদেশে AI নিয়ে আলোচনা এখন আর শুধু “নতুন প্রযুক্তি” নিয়ে উত্তেজনা বা ভয় নয়। এখন বিষয়টা অনেক বড়। AI ধীরে ধীরে গণমাধ্যম, সরকারি কাজ, জনবিশ্বাস, ভাষা, এবং নীতিনির্ধারণের অংশ হয়ে... ...বাকিটুকু পড়ুন

বাল্যবিবাহে আমারও আপত্তি নেই, তবে…(একটু প্রাপ্তবয়স্কদের জন্য)

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৩০



১. প্রথমেই সেসব ফেসবুক যোদ্ধাদের কাছে প্রশ্ন, যারা লুবাবা‘র বাল্যবিবাহ নিয়ে খুব উৎসাহ দিচ্ছেন, তেনারা নিজেদের ১৪/১৫ বছরের কন্যা সন্তানকে বিয়ে দিবেন কিনা। বিয়ে মানে কিন্তু শুধু জীবনসঙ্গীর সাথে এক... ...বাকিটুকু পড়ুন

ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন ওরফে সংবিধান সালাহউদ্দিন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫০


ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন যিনি দীর্ঘসময় ভারতের তত্ত্বাবধানে শিলংয়ে সংবিধানের ওপর পিএইচডি করেছেন ফলে উনি এখন সংবিধান সালাহউদ্দিন যার সুফল এখন আমরা পেতে চলেছি। ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন... ...বাকিটুকু পড়ুন

×