অনুসন্ধান:
cannot see bangla? সাধারণ প্রশ্ন উত্তর বাংলা লেখা শিখুন আপনার সমস্যা জানান ব্লগ ব্যাবহারের শর্তাবলী
ব্লগে দেখা হবে, বাতচিতও হবে।
আর এস এস ফিড

আমার লিঙ্কস

আমার বিভাগ

আমার প্রিয় পোস্ট

কাজল আব্দুল্লাহ্ এর ব্লগ

গণতান্ত্রিক দেশ স্বৈরাচারী সিদ্ধান্ত। মত প্রকাশের স্বাধীনতার দাবী তথা ফেসবুক চালু করার দাবিতে কাল থেকে ঢাবিতে বিভিন্ন কর্মসূচী। দেশের শিক্ষার্থীরা এক হন। গণতান্ত্রফেসবুক চালু করার দাবিতে কাল থেকে ঢাবিতে বিভিন্ন কর্মসূচী। দেশের শিক্ষার্থীরা এক হন।

৩০ শে মে, ২০১০ রাত ৩:১৩ |

শেয়ারঃ
0 0

সরকার এই পরিমাণ ভালনারেবল হলে যু্দ্ধাপরাধীদের বিচার করবে কেমনে? এই সরকার আসার পরে লালন ভাস্কর্য ভাঙলো এখন ফেসবুক বন্ধ করেছে। মনে তো হয় আমরা বাংলাদেশে নাই, পশ্চিম পাকিস্তানের পরে এবার পূর্ব পাকিস্তানে(!)ও ফেসবুক বন্ধ করা হল।

সরকারের তো তাইলে ইয়ং ভোটারদের এভাবে ডিজিটাল বাংলাদেশের মিথ্যা প্রলোভন দেখানো ঠিক হয় নাই। সরকার মামা তো বুঝতাছে না এই তরুণ ভোটারগুলারে খেপাইলে সরকার শেষ।

তবে আশার কথা, অলরেডী প্রতিবাদ শুরু হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রাত ১২ টায় রাজু ভাস্কর্যের সামনে ফেসবুক বন্ধের প্রতিবাদে ব্যাপক প্রতিবাদ কর্মসূচী পালন করেছেন। এবং হুশিয়ারি দিয়েছেন অবিলম্বে ফেসবুক চালু না করে দিলে আগামী কাল থেকেই ঢাবি শিক্ষার্থীরা মানববন্ধনসহ নানা আন্দোলনে যাবে।

ঢাবির এই প্রতিবাদ কর্মসূচী সম্পর্কে জানতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন।
Click This Link

দ্রুত ফেসবুক চালু করার দাবি জানিয়ে শিক্ষার্থীদের একটি দল ঢাবি উপাচার্যের সাথেও সাক্ষাত করেছে। এর তাদের দাবির কথা উপাচার্যকে জানিয়েছেন।

এখন শুধু ঢাবিতে প্রতিবাদ করলেই হবে। সমগ্র দেশের শিক্ষার্থীরা এক হন। আসেন গণতান্ত্রিক দেশে স্বৈরতন্ত্রের প্রতিবাদ করি এবং আমাদের মত প্রকাশের অধিকার ফিরিয়ে আনি।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফেসবুকগণতন্ত্রপাকিস্তান ;
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১০ ভোর ৪:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 


১৮টি মন্তব্য

১. ৩০ শে মে, ২০১০ রাত ৩:২৮

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ১) টিপাই মুখে যখন বাধঁ দেয় তখন ছাত্ররা কোথায় ছিল???
২) যখন ১২০০০ কুটি টাকা খরচ করে নাম চেন্জ করা হয়, তখন ছাত্রা কোথায় ছিল??
৩) যখন বিডিআর বিদ্রোহ হয় তখন ছাত্ররা কোথায় ছিল??
৪) যখন বিসিএস পরিক্ষার প্রশ্ন ফাশ হয়ে যায়, তখন ছাত্ররা কোথায় থাকে???
----------------
আর এখন মাইয়াগো লগে আড্ডা মারায় একটু ডিস্ট্রাব হইছে, ব্যাস, সব খেউ খেও কইরা উঠছে।
---------------
আমি এটা মানি ফেসবুকে খুলেদেয়া উচিৎ, তাই বলে কি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা বাদ দিয়ে ফেসবুকের জন্য আন্দোলন। ছিঃহ ছিঃহ। তিন ঘন্টাকরে যদি ১০ হাজার ছাত্র পরালেখা বাদদেয় তাহলে কি সারা জিবন ফেসবুক ব্যাবহার করে তা পুষানো যাবে?

৩০ শে মে, ২০১০ রাত ৩:৫১

লেখক বলেছেন: ঝামেলাডা ফেসবুকে না, ঝামেলাডা হইতাছে সরকার মৌলবাদদের চাপে খুব সহজেই ভেংগে পড়ছে। এটা মানা যায় না। ব্যাপারটা ফেসবুকনা, ব্যাপারটা মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া। ব্যাপারটা মাইয়াগো লগে আড্ডা দেওন না।

ছাত্ররা প্রকৃত অন্যায়ের প্রতিবাদ করে কি না করে সেটির সঠিক হিস্ট্রি জেনে পরে ল্যাদাইতে আইসেন।

যেটা জানেন না, যেখানে বুঝবেন না, ঐখানে ল্যাদাইতে আসবেন না।

২. ৩০ শে মে, ২০১০ রাত ৩:৩১

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: shorkar eta shamoyik bondho korese, shomoy hole emni khule dibe.

৩. ৩০ শে মে, ২০১০ রাত ৩:৪২

তাজ উদ্দীন সুমন বলেছেন: এতদিনে সরকার একটা সঠিক সিধান্ত নিয়েছে। এই নেশা মাদক থেকে কম কিছু না।

৪. ৩০ শে মে, ২০১০ রাত ৩:৫৬

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: কি মিয়া কিছু উত্তর দিলেন আর কিছু দিলেন না কেন? আমার দেয়া ৪টা প্রশ্নের জবাব দেন। গালি দেন কেন? আমি কি আপনাকে গালি দিয়েছি?

৫. ৩০ শে মে, ২০১০ ভোর ৪:০২

পোকা বলেছেন: মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ১) টিপাই মুখে যখন বাধঁ দেয় তখন ছাত্ররা কোথায় ছিল???
২) যখন ১২০০০ কুটি টাকা খরচ করে নাম চেন্জ করা হয়, তখন ছাত্রা কোথায় ছিল??
৩) যখন বিডিআর বিদ্রোহ হয় তখন ছাত্ররা কোথায় ছিল??
৪) যখন বিসিএস পরিক্ষার প্রশ্ন ফাশ হয়ে যায়, তখন ছাত্ররা কোথায় থাকে???

৬. ৩০ শে মে, ২০১০ ভোর ৪:১০

সমীর কুমার ঘোষ বলেছেন: মিঃ মাহমুদুল হাসান কায়রো
আপনার কথাতে বোঝা যায় আপনি কত ক্ষোভ নিয়ে কথা গুলো বলেছেন।
যাই হোক আপনার প্রতি সন্মান রেখেই বলছি, আমাদের স্বাধীনতা এর আগের ো পরের কিছু ঘটনার স্বাক্ষী কিন্তু এই ছাত্ররা । ছাত্রদের জন্যে-ই কিন্তু আমরা সামু-তে বাংলায় মনের ভাব প্রকাশ করতে পারছি, মানে ভাষা আন্দোলন; গণ আন্দোলন.........যাই বলুন না কেনো...

যাই হোক প্রত্যেক বিষয়ের-ই একটি ভাল এবং মন্দ দিক আছে। আমরা ফেসবুকের মাধ্যমে সারা পৃথিবীতে আমাদের দেশের সকল মানুষের সঙ্গে অতি সহজেই যোগাযোগ করতে পারছি, বিভিন্ন আঞ্চলের, দেশের মানুষের সঙ্গে পরিচিত হতে পারছি। তাছাড়া নজির আছে ২০ বছর পর একজন মা তার ছেলেকে খুজে পেয়েছেন এই ফেসবুকের মাধ্যমে।এগুলো ভালো দিক....আমরা এই ভাল দাক গুলো নিয়েই চিন্তা করতে চাই। কতিপয় কুরুচিপূর্ন মানসিকতা ব্যাক্তির জন্য সারা দেশের ইউজাররা এর ফল ভোগ করবে এটা আমাদের কাছে যুক্তি-যুক্ত নয়....

৭. ৩০ শে মে, ২০১০ ভোর ৪:২৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য। আমিও কখনোই ফেসবুক বন্ধের পক্ষে না।
---------------
ছাত্রদের ভাষা আন্দোলনের কথা সবাই জানে ও মানে।
--------------
এটা কেমন কথা হলো যে, ২০ বছর পর মা তার সন্তান কে খুজে পেয়েছে, তার মানে ফেসবুক অনেক উপকারি। মদ/বিরি/জুয়া এখানেও কিছু না কিছু উপকার আছে, তাই বলে কি এগুলোকে ভাল বলব? এগুলোর জন্য ছাত্ররা আন্দোলন করবে?
------------------------
এক কথায় বলতে পারেন ফেসবুক ব্যাবহার করা না করা এটা আমার অধিকার, এটাকে কেহ কেরে নিতে পারে না।
-----------------
আমরা প্রয়োজনীয় যোগাযোগ অনেক ভাবেই করতে পারি, ফেসবুকের মাধ্যমেই যে করতে হাবে তা বলা ঠিক না। দিনে দিনে চিঠি যোগাযোগ যে বন্ধ হয়ে যাচ্ছে তার খবর কে রাখে, এতে যে গ্রামের কত শত মানুষে কত বড় বড় সমস্যা হচ্ছে তার খবর কে রাখে?
-----------------
আপনিও আমার চার প্রশ্নের জবাব দেন নি।
---------------ভাল থাকবেন।

৩০ শে মে, ২০১০ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: আপনার প্রশ্নের জবাব দিমু না কারণ আপনি কিছু বেহুদা লজিক দেখাইছেন।

"মদ/বিরি/জুয়া এখানেও কিছু না কিছু উপকার আছে, তাই বলে কি এগুলোকে ভাল বলব? এগুলোর জন্য ছাত্ররা আন্দোলন করবে?"
আপনার যারপর নাই ফালতু কমেন্ট আর লজিক দেইখা আপনার সম্পর্কে একটা আইডিয়া পাইছি।
আপনাকে উত্তর দেয়া সমীচীন ভাবছি না। শুধু এটুকু বলি, ছাত্র আন্দোলন সম্পর্কে আপনি ভুল জানেন।

৮. ৩০ শে মে, ২০১০ ভোর ৬:০৪

বাংলাদেশী পোলা বলেছেন: মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ১) টিপাই মুখে যখন বাধঁ দেয় তখন ছাত্ররা কোথায় ছিল???
২) যখন ১২০০০ কুটি টাকা খরচ করে নাম চেন্জ করা হয়, তখন ছাত্রা কোথায় ছিল??
৩) যখন বিডিআর বিদ্রোহ হয় তখন ছাত্ররা কোথায় ছিল??
৪) যখন বিসিএস পরিক্ষার প্রশ্ন ফাশ হয়ে যায়, তখন ছাত্ররা কোথায় থাকে???
----------------
আর এখন মাইয়াগো লগে আড্ডা মারায় একটু ডিস্ট্রাব হইছে, ব্যাস, সব খেউ খেও কইরা উঠছে।
---------------
আমি এটা মানি ফেসবুকে খুলেদেয়া উচিৎ, তাই বলে কি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা বাদ দিয়ে ফেসবুকের জন্য আন্দোলন। ছিঃহ ছিঃহ। তিন ঘন্টাকরে যদি ১০ হাজার ছাত্র পরালেখা বাদদেয় তাহলে কি সারা জিবন ফেসবুক ব্যাবহার করে তা পুষানো যাবে?


আমি আপনার সাথে একমত। এখন আর কামে ছাত্ররা আন্দোলন করেনা। করে অকামে।

৩০ শে মে, ২০১০ দুপুর ১:৫০

লেখক বলেছেন: ছাত্ররা ফেসবুক নিয়ে না, মতপ্রকাশের অধিকার নিয়ে আন্দোলন করছে। ব্যাপারটার সাথে ফেসবুক জড়িত বলেই বিষয়টা আপনার কাছে হালকা মনে হচ্ছে।
একই সাথে তো ছাত্ররা বুয়েটের ছাত্র হত্যা নিয়েও আন্দোলন করছে।

৯. ৩০ শে মে, ২০১০ ভোর ৬:০৫

বাংলাদেশী পোলা বলেছেন: আপনারে মাইনাস। আমি আপনার সাথে এই আন্দোলনে নাই।

৩০ শে মে, ২০১০ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়।

১০. ৩০ শে মে, ২০১০ ভোর ৬:২৮

মানবী বলেছেন: তত্ত্বাবধায়ক সরকার আমলে যখন সন্ত্রাসের হার ছিলো কম, মানুষ নিশ্চিন্তে পথে বের হতে পারছিলো... তখন হঠাৎ এই ছাত্ররা গণতন্ত্র গণতন্ত্র করে আন্দোলনে নেমে পড়েছিলো। যা সাধারণ মানুষের প্রাণহানী, নিরীহ মানুষ, সাংবাদিকদের প্রতি সামরিক বাহীনি কর্তৃক হেনস্থার মতো অপ্রিয় ঘটনার জন্ম দিয়েছিলো।


তারপর, এখন তো সেই বহুল আকাঙ্খিত গণতন্ত্র!! এখন আবার আন্দোলন কেনো?????

ফেসবুকের মতো একটি তুচ্ছ জিনিস নিষিদ্ধ করে সরকার যেমন নিজের প্যারানয়া, অনিশ্চয়তা ও চরম দুর্বলার প্রমান দিয়েছে। এমন একটি ফালতু ব্যাপার নিয়ে আন্দোলনে কর্মসূচী নিয়ে ছাত্ররা প্রমান করেছে ৫২, ৬৯, ৭১ এমনকি ৯০ এর ছাত্র আন্দোলনের তুলনায় বর্তমান ছাত্ররাজনীতি ভীষণ রকম খেলো!!!


৩০ শে মে, ২০১০ দুপুর ১:৪০

লেখক বলেছেন: মানবী, ছাত্ররা ফেসবুক নিয়ে না, মতপ্রকাশের অধিকার নিয়ে আন্দোলন করছে। ব্যাপারটার সাথে ফেসবুক জড়িত বলেই বিষয়টা আপনার কাছে হালকা মনে হচ্ছে।

১১. ৩০ শে মে, ২০১০ সকাল ৭:৪৬

বিপ্লবী স্বপ্ন বলেছেন: ব্যাপারটা হইল Generation Gap...বুইড়াগুলা facebook এর কি জানে? এদের এইসব ফালতু Comment এর কোন দাম আমার কাছে নাই...

৩০ শে মে, ২০১০ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: সহমত। কিন্তু আরেকটা কথা যোগ করতে চাই, এইহানে বুড়া মানে কাজী নজরুল ইসলাম এর যৌবনের গানের বুইড়া। আপতদৃষ্টির বুইড়া না।

১২. ৩০ শে মে, ২০১০ সকাল ৭:৫৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: বিপ্লবী স্বপ্নের সাথে একমত। বুইড়াগুলা আসলেই জানে না ফেসবুকের ভিতর কি আছে? এরা শধু মাইয়া মানুষের ছবি দেইখা দেইখা হায় হেলো বইল্যাই খুশি, কিনতু আইডির মালিক মাইয়া কি পুলা সেটা খেয়াল রাখার মত জ্ঞান তাদের নাই। তারা আরো খবর রাখে না যে, ফেসবুকের মাধ্যমে গ্রাহককে তার রাতের অতিথি খুব শহজেই সাপ্লাই দেয়া হয়।
তাই বুইরা মানুষগুলো শুধু বাহিরের সৌন্দের্যেই পাগল, ভিতরের খবর রাখে না।

 

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

 

© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি | বিজ্ঞাপন