somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পাচ্ছলে ষ্টক মার্কেট

২৬ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রামের ভিতর আগমন ঘটলো অচেনা এক লোকের। এসেই সে ঘোষনা করলো আপনাদের এখানের জঙ্গলে অনেক বানর পাওয়া যায়। আমি এগুলো কিনতে চাই। প্রতিটি ১০ টাকা। ঘোষনাটি শুনেই গ্রামবাসী ছুটে গেলো জঙ্গলে। জঙ্গলে গিয়ে বানর ধরতে শুরু করে দিলো।

হাজার খানেক বানর লোকটি কিনলো। তারপর জঙ্গলে বানরের সংখ্যা কমে যেতে লাগলো। ফলে লোকজন বানর ধরা বন্ধ করে দিলো। তখন লোকটি বানরের রেট বাড়িয়ে ২০ টাকা করলো। এতে লোকজন উজ্জিবিত হয়ে উঠলো এবং পুনরায় বানর ধরা শুরু করলো।

অচিরেই বানরের সংখ্যা শেষ পর্যায়ে চলে এলো। লোকজনও উত্‌সাহ হারিয়ে অন্য কাজে মনযোগ দিলো। এবারে বানরের রেট আরো বাড়ানো হলো। বানর প্রতি ২৫ টাকা। কিন্তু বানর কোথায়? অনেক খোজেঁও একটি বানর চোখে পড়ে না। সেই একটিকেও ধরার জন্য মানুষ হন্যে হয়ে খোঁজতে লাগলো।

অবশেষে ঐ লোক ঘোষনা করলো প্রতিটি বানরের জন্য সে ৫০ টাকা করে দিবে, যদিও ব্যবসার কাজে এখন সে দূর শহরে যাচ্ছে। বানর কেনার কাজ বন্ধ হবে না। তার অনুপস্থিতে তার সহযোগী ৫০ টাকা করে বানর কিনবে।

লোকটির অনুপস্থিতিতে কয়েকটি বড় খাঁচার কাছে গ্রামবাসীদের নিয়ে গেলো তার সহযোগী। বললো খাঁচার বানরগুলো ঐ লোকটি সংগ্রহ করেছে। এখন আমি ঐগুলো বিক্রি করে দিতে চই। প্রতিটি ৩৫ টাকা। লোকটি ফিরে এলে তোমরা সেগুলো ৫০ টাকা করে তার কাছে বিক্রি করতে পারো।

একথা শুনে লোকজনের মধ্যে হুড়োহুড়ি লেগে গেলো। তাদের যা কিছু সঞ্চয় ছিলো, সব নিয়ে হাজির হলো এবং দ্রুত সবগুলো বানর তারা কিনে ফেললো।

এর পর থেকে আর কোনদিন তারা ঐ লোকটির দেখা পেলো না। তার সহকারীরও দেখা পেলো না। চারিদিকে কেবল বানর দেখতে পেলো।

সর্বস্ব হারিয়ে অত্যন্ত বেদনার সাথে আরেক ধরনের ষ্টক মার্কেটের সাথে পরিচয় ঘটলো গ্রামবাসির!
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×