রাজা খুশিতে ঘোষণা দিলেন রাজ্যের ১৩ বছরের নিচের সব শিশুকে প্রান ম্যাঙ্গ জুস খাওয়ানো হোক । ঘোষণা শুনতেই শিশুদের মাঝে হইচই বেঁধে গেলো। রাজ্য জুড়ে আনন্দের ঢেউ উঠলো।
আনন্দ আর হৈচইচইয়ের মধ্যেই খবর এলো , ‘চিপানগর’ রাজ্যের রাজা ‘সালমান খানের’ পুত্রও নাকি টপ টেনে !! খবর শুইনা রাজার মাথায় বিনা বাঁশঝাড়ে বাঁশ পড়ল ! এইডা কি হইলো? তার চিরপ্রতিদ্বন্দ্বী সালমান খান এইখানেও তার সাথে ফাইট দেবে ?? শালা !!
তবে মুহূর্তেই রাজা শোককে শক্তিতে পরিনিত করলেন। এইবার শালারে দেখায়ে দিতে হবে কতো আমে কতো জুস হয়...... রাজা মন্ত্রীর উদ্দ্যেশ্যে হুংকার ছাড়লেন ''খুজে নিয়ে আসো বাংলার শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পীকে , যে আমার পুত্রকে তালিম দিবে... গুলমান খানকে ক্ষুদে গানরাজ হতেই হবে ... হতেই হবে (বাংলা সিনেমার সুত্র অনুযায়ী রাজারা হুংকার দিলে কমসে কম ২ বার প্রতিধ্বনি হয় !!!)"
রাজার আদেশ শুনে মন্ত্রী পরলেন ভারি দুশ্চিন্তায় ! গান-বাজনার ব্যাপারে তার ধারনা খুবই নগন্য। আগে যাও এক আধটু শুনতেন কিন্তু ইদানীং কিছু শিল্পীর গানের অত্যাচারে তিনি এই বিনোদন থেকে ইস্তফা দিয়েছেন। তাই তার ঘরে সিডি প্লেয়ার- এম পি – রেডিও কিচ্ছু নেই। এমন কি তার মোবাইলেও তিনি কোন গান রাখেন না।
শেষ ভরসা টেলিভিশন। কিন্তু টেলিভিশন তো তিনি দেখেননা বললেই চলে । এখন এই গুরু দায়িত্ব তিনি কেমনে পালন করবেন??? দুশ্চিন্তায় তার ঘাম ছুটলো ।
রাতে ডিনারের পর মন্ত্রী টিভির সামনে বসলেন। উদ্দেশ্য বাংলার মহান কোন শিল্পীর খোঁজ বের করা। হাতে সময় কম। যেভাবেই হোক আজ রাতেই তাকে একটা ব্যবস্থা করতেই হবে।
রাজার দুশ্চিন্তা আরো বেড়ে গেলো যখন বাংলা সবকয়টা চ্যানেল ঘুরিয়েও কোন গানের অনুষ্ঠান পাওয়া গেলো না...... সব জায়গাতে টক শো । দেশ ও জাতি নিয়ে উত্তাল আলোচনা !! তবে আশ্চর্যের ব্যাপার সব চ্যানেলের নিচেই একটা না একটা ব্রেকিং নিউজ , একটা ব্রেকিং নিউজের সাথে আরেকটা ব্রেকিং নিউজের মিলও নেই !!!!
--- ' কাশেম চুরাকে ২ বছরের কারাদণ্ড দিলো হাইকোর্ট ' --- 'সাস্থ্য মন্ত্রীর ওজন ২৫০ গ্রাম কমায় স্কয়ার হসপিটালে ভর্তি' --- ফেসবুকে এরশাদের ফ্রেন্ড রিকুয়েস্ট অবশেষে গ্রহন করলেন সাহারা বানু...' এই হচ্ছে ব্রেকিং নিউজ গুলোর অবস্থা !! তাও আবার প্রতি ৫ মিনিটে একটা করে ব্রেকিং নিউজ আসছে । মন্ত্রীর বিরক্তির আর সীমা রইলো না।
চ্যানেল ঘুরাতে ঘুরাতে হটাৎ একটা চ্যানেলের বিজ্ঞাপনে এসে চোখ আটকালো । এক শিল্পীর ভিডিও সিডির বিজ্ঞাপন । একটা গানের মিউজিক ভিডিও তিনি বিশ্বের শ'খানেক দেশে করে এসেছেন !!! “অস্থির”... নিজের অজান্তেই বললেন মন্ত্রী !!!! তার একক গানের অনুষ্ঠানের কথাও প্রচার করা হচ্ছে বিশেষ গুরুত্ব সহকারে। ...অভূতপূর্বও ... তার টেলিভিশনের ভল্যুমে ইদানীং খুব সমস্যা করছে , তাই শিল্পীর গান তিনি থিক্মত শুনতে পারলেন না। তারপরে রুপে-গুনে আর হাত-পার বিশেষ কারুকাজ দেখে তিনি বলেই ফেললেন ‘...অভূতপূর্বও ... ‘ না জানি তিনি কতো বড় মাপের শিল্পী !!
মন্ত্রী আর সময় ক্ষেপন করতে চাইলেন না। যেভাবেই হোক এই শিল্পীকে তার চাই-ই চাই। শিল্পীর সাথে যোগাযোগ করতে হবে। এতো বড় মাপের শিল্পী রাজি না হওয়ারই কথা । তবুও চান্স নিতে হবে । শিল্পির নাম জানা গেলো 'ইভা রহমান' । গুগলে সার্চ দিয়ে শিল্পির ফোন নাম্বার জোগাড় করতে সময় লাগলো না মন্ত্রীর ।
ভীরু ভীরু কণ্ঠে মন্ত্রী 'ইভা রহমানকে' ফোন দিলেন ...... ক্রিং ক্রিং ক্রিং ............।
কণ্ঠে পৌনে ২ কেজি আহ্লাদি নিয়ে ওপাশ থেকে একজন বললেন " হ্যেললো"
মন্ত্রী একটু ঘাবড়ে গেলেন " জি আমি বাঁশমারা রাজ্য থেকে বলছি"
ওপাশ থেকে উত্তর এলো "ওঁ তাই ? আপনাদের ওখানে কনসার্ট হবে বুঝি? আপনারা নিশ্চয়ই আমাকে চাচ্ছেন? আসলে আমি ইদানীং যা বিজি থাকি না ! কনসার্ট করার সময় কই? (আহ্লাদি আরও ২৫০ গ্রাম বাড়ল)
"জি না, কনসার্ট না , আমি বাঁশমারা রাজ্যের মন্ত্রী, আমাদের রাজার ছেলে একটা চ্যানেলে গানের প্রতিযোগিতায় সুযোগ পেয়েছেন , আমরা এখন এমন একজন শিল্পী খুঁজছি, যিনি তাঁকে কিছুদিন গানের তালিম দিতে পারেন "
"কি যে বলেন না......... (লজ্জিত কণ্ঠে) আমি আবার গান গাইতে পারি নাকি ????.........আল্লা আপনারাও না ছিঃ, আচ্ছা যান এতো করে যখন বলছেন চলে আসবো । প্রতিভা কখনও নিজের মাঝে লুকিয়ে রাখতে নেই , সেটা ছড়িয়ে দিতে হয়। আমি কালকেই চলে আসবো।"
"ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ"
হাঁপ ছেড়ে বাঁচলেন মন্ত্রী , এমন একজন শিল্পীর খোঁজ পেয়ে আসলেই তিনি আনন্দিত। কি তার অমায়িক ব্যবহার , এক কথাতেই রাজি হয়ে গেলেন ... এমন শিল্পীর খোঁজ পেয়ে মন্ত্রী অভিভূত ! আনন্দে আত্নহারা। সকল চিন্তা ঝেড়ে ফেলে মন্ত্রী এইচ বিও তে একটা জটিল মুভির কাহিনীতে ডুবে গেলেন ।
পরদিন সকালেই বাঁশমারা রাজ্যজুড়ে বিরাট হইচই, ইভা রহমান সাথে করে তার চ্যানেলের বিশাল দল্বল নিয়ে এসেছেন । লাইট , ক্যামেরা , মাইক্রোফোন , বড় বড় বোর্ড কত্তো কিছু !! একটা বোর্ডে আবার বড় বড় করে লেখা 'ইভা রহমানের একক তালিম অনুষ্ঠান !!
ইতিমধ্যে খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে, আশপাশের রাজ্য থেকে মানুষ ভিড় জমাতে শুরু করেছে। দেখতে দেখতে রাজবাড়ীর সামনে হাজার তিনেক উৎসাহী জনতার ভীর জমে গেলো । মিনিটে মিনিটে জনতার ভীর বাড়ছেই । মানুষের এই উৎসাহ দেখে রাজা তাদের জন্য একটা মাইকেরও ব্যাবস্থা করে ফেললেন যাতে সবাই তালিম অনুষ্ঠান সরাসরি শুনতে পায়। উৎসাহী জনতার উৎসাহ আরও বেড়ে গেলো।
এদিকে রাজবাড়ীতে হুলুস্থুল কারবার। লাইট , ক্যামেরা নিয়ে ব্যাস্ত সবাই। ইভা রহমান প্রায় ৩ ঘণ্টা ধরে মেকআপ করছেন । সবার মধ্যেই একটা ব্যাস্ত ভাব, বিষয়টা দেখতে রাজার খুবই ভালো লাগছে । এমন একজন শিল্পী জোগাড় করার জন্য মন্ত্রীর উপরে তার আস্থা আরও বেড়ে গেলো ।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শিল্পী তালিম অনুষ্ঠান শুরু করলেন । বাইরে তখন জনতার মুহুর্মুহু তালি পড়তে থাকলো ।
ইভা রহমান কণ্ঠে সাড়ে ৫ কেজি আবেগ নিয়ে বলা শুরু করলেন...
“প্রিয় দর্শক আমার মতো একজন নগন্য শিল্পীকে রাজা আরবাজ খান আমন্ত্রন জানিয়েছেন তার পুত্রকে তালিম দেওয়ার জন্য সে জন্য তাকে ধন্যবাদ। ( বাইরে জনতার ব্যাপক তালি )
ইচ্ছা ছিল বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে তালিম দেই কিন্তু সময় স্বল্পতার কারনে পারলাম না । (জনতা তালি দিতে দিতে পাগল )
আজ আমি প্রথমেই কথা বলবো সুর ও তাল নিয়ে । সুর বলতে আমাদের চোখে ভাসে হাতির সামনের লম্বা অংশটি !!! আসলে কিন্তু তা নয় !! সুর হচ্ছে ... সুর হচ্ছে ...... থাক এই বিষয় নিয়ে পরে আলোচনা করবো । এখন আলোচনা করবো তাল নিয়ে । পাকা তালের রস আমরা সবাই পছন্দ করি !! তবে এই তাল সম্পূর্ণ আলাদা । তাল নিয়ে আজকে আলোচনা না করাটাই ভালো হবে । আমরা সবাই চলে যাই গানে । ছোটমণিরা তোমরা নিয়মিত আমার মিউজিক ভিডিও দেখলে অনেক কিছু শিখতে পারবে । কিভাবে গান না জেনেও শুধুমাত্র বিদেশে গিয়ে শরীর হেলিয়ে দুলিয়ে সঙ্গিত শিল্পী হওয়া যায় সেটা আমার মিউজিক ভিডিও দেখলেই বুঝতে পারবে... !!!!
তাহলে গুলমান খান প্রথমে দেখে নাও কিভাবে গান গাইতে হয় , আমি এখন একটা গান গেয়ে শোনাব। (জনতার তালির শব্দে রাজার বেডরুমের জানার কাঁচ ভেঙ্গে গেলো !!)
শিল্পী মিষ্টি সুরে গাইতে শুরু করলেন
“” মন মানেনআআআআ ...। তুমি কুতায় গেলে
আমাকে একা রেকে... ফিরে এসো ... মন মানেনাআআআআ !!! “”
গান এই পর্যায়ে আসতেই বাইরে বিরাট হাঙ্গামা শুরু হয়ে গেলো । যে যেদিকে পারছে ছুটছে । কঠিন অবস্থা !! মুহূর্তেই রাজবাড়ীর মূল গেট ভেঙ্গে মানুষ ছুটতে শুরু করলো ......!! উত্তেজিত জনতার এমন আচরনে তালিম অনুষ্ঠান সাথে সাথে বন্ধ হয়ে গেলো । তবে শিল্পীর আচরন খুবই স্বাভাবিক!! যেন কিছুই হইনি !!
আধাঘণ্টা পর খবর এলো এই ঘটনায় রাজবাড়ীতে পদদলিত হয়ে ৫ জন নিহত হয়েছেন । আর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন আরো ২ জন । এ খবর শোনার পরও শিল্পীকে খুব খুশি খুশি মনে হলো !!! অবশেষে উচ্ছাস চেপে না রাখতে পেরে তিনি বলেই দিলেন ‘আমার গানের সত্যিই অনেক উন্নতি হচ্ছে , গান শুনে আগের দুইবার ১৮ জন আর ১৫ জন মার গেলো আর এবার মাত্র ৭ জন ???? ওয়াওওও !!!!! কালকেই একটা গানের মিউজিক ভিডিও বের করতে হবে !””
শিল্পীর কথা শুনে রাজার বুকের বাম পাশে তীব্র ব্যাথা অনুভব করলেন । তিনি সজোরে ডাকলেন “মন্ত্রী , মন্ত্রী “
পাশ থেকে সেনাপতি জানালেন ‘সরি স্যার মন্ত্রীসাহেব অলরেডি রিজাইন দিয়ে চলে গেছেন...........
(লিখেছেনঃ বড়লোক বাপের গরীব সন্তান কর্তৃপক্ষ )
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১১ সন্ধ্যা ৭:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


