ছুটাছুটি করতে করতে অন্যমনস্ক আমার মন। তোমার গভীর দুটি চোখ আমাকে টেনে নিয়ে যচ্ছে যেন কোন সুদূরে।
তুমি কাল আসবেত। ? যে কোন ছুতোয়?
আমার পাশে এসে বসবেতো?
যে কথা আমার হয়নি বলা
বলব আমি । জানি কাপবে গলা।
(আমি বলবতো?)
হবেতো বলা !
হাসবে না ত কাস্ঠ হাসি? বলবে 'তোমায় ভাল বাসি'?
দেখবে আমার লাজুক হাসি।
পড়ার টেবিল উঠবে হেসে। বলবে তোমায় ভালবেসে আর একটু খানি বসবেতো?
জানিনা এই রাত্রিবেলা
কেন খেলছো এই নিঠুর খেলা ।
আমার ভিতর খেলার ছলে
কাল ভোরের আলোয় মাতবেতো?
জানিনা তুমি আসছ কিনা
মন ভরা যে এই যাতনা!
রাতের আধাঁর মুছবে কিনা
তোমার আলোয় ,
আমার মনের আধাঁর মুছবেতো?
সকাল যখন ক্লান্ত হবে
তমার মনের শান্ত হ্রদে
ঘুমাব আমি আচঁল ফেলে
তুমি তখন আলতো হেসে আমার জন্য জাগবেতো ?
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০০৭ রাত ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


