যাদের রাতে ঘুম হয় না তাদের বলছি
যারা একটু হাটলেই ক্লান্তেবাধ করেন তাদের বলছি
যারা বেশি খেয়ে কাহিল তাদের বলছি
যারা না খেয়ে কাহিল তাদের বলছি
যারা সংসারে সুখি নয় তাদের বলছি
যারা সংসারে সুখি তাদের বলছি
স্বামীকে বশ না মানাতে পারা বোনকে বলছি
স্ত্রীকে বাগে না রাখতে পারা ভাইকে বলছি
দিবাস্বপ্ন যাদের ভাল লাগে তাদের বলছি
স্বপ্ন যাদের খারাপ লাগে তাদের বলছি
যারা ক্রিকেট বোঝেন না তাদের বলছি
যারা ফুটবল ভাল বাসেন তাদের বলছি
যারা শুণ্য থেকে ধন্য তাদের বলছি
যারা শুন্য থেকে কোটিপতি তাদের বলছি
যারা আমার মত তাদের বলছি
যারা আমার মত নয় তাদেরও বলছি
যারা একা থাকতে ভালবাসেন তাদের বলছি
যারা কোলাহলে সুখে থাকেন তাদের বলছি
যারা মেঘের সাথে স্বপ্ন জুড়েন তাদের বলছি
যারা পাহাড় দেখে ভুতের বাসা ভাবেন তাদের বলছি
যারা পাখি ভালবাসেন তাদের বলছি
যারা ফুল ভালবাসেন না তাদেরো বলছি
যারা রাজনীতি করেন তাদের বলছি
যারা রাজনীতির প্যাঁচে পড়েছেন তাদের বলছি
যারা মন্ত্রী এমপিদের ঘৃণা করেন তাদের বলছি
যারা এমপি মন্ত্রী তাদেরো বলছি
যারা দখলদার তাদের বলছি
যারা সব হারিয়েছেন তাদের বলছি
এইভা আসলে আমি সবাইকেই বলছি
আমি সবাইকেই বলছি আসলে
হ্যাঁ সবাইকেই বলতে চাই যে
মানে বলছি যে-
আপনারা সবাই ভাল থাকবেন। তবে মন্দরা ভাল হয়ে যান, আর ভালরা তাদের সাহায্য করুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


