তোমার কষ্ট হয়না বুঝি চুপ থাকায়
আমার যে খুব কষ্ট হচ্ছে।
বন্ধু,,কেন তুমি কষ্টের মধ্যে সাতাঁর কাটছো,
নিজেকে সব কিছু থেকে দুরে সরিয়ে নিয়েছ।
তোমার মিষ্টি সুর থেমে গেছে,
তোমার মুখের হাসি লুকোচুরি খেলছে।
বন্ধু,,এই সব কেন?আমার জন্য কি?
তুমি বলেছিলে মনে আছে?
এমন একদিন আসবে,
থাকবেনা আমাদের বন্ধুত্ব
থাকবেনা আমাদের গল্প,কবিতা।
তুমি থাকবে তোমার জীবনের ব্যস্ততা নিয়ে
আমি আমার ব্যস্ততা ঘিরে।
বন্ধু ভাবছি এখন কি ওই দিন এসে গিয়েছে আমাদের?
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১১ রাত ৮:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




